1. admin@moheshpurnews24.com : admin :
February 21, 2026, 1:54 am
শিরোনামঃ
হরিণাকুণ্ডুতে যথাযোগ্য মর্যাদায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত ​ নেত্রকোনায় যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত গাইবান্ধায় বিনম্র শ্রদ্ধায় অমর একুশে পালিত: পৌর শহীদ মিনারে পুলিশ সুপারের পুষ্পস্তবক অর্পণ। বাংলাদেশ সম্মেলিত পেশাজীবি পরিষদের কুমিল্লায় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আজ রাত ১২টা ১ মিনিটে অমর একুশে ফেব্রুয়ারি, সকল ভাষা শহীদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি একুশের প্রথম প্রহরে ঝালকাঠি জেলা বিএনপির শ্রদ্ধা নিবেদন একুশের চেতনা হোক বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার অনুপ্রেরণা” ঝালকাঠি আইনজীবী সমিতির নির্বাচনে ১১ পদে ২৪ জনের মনোনয়নপত্র দাখিল একুশে ফেব্রুয়ারি ও প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
ব্রেকিং নিউজঃ

নেত্রকোনায় যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

  • Update Time : Saturday, February 21, 2026

সোহেল খান দূর্জয়, নেত্রকোনা :
নেত্রকোনায় যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা ১ মিনিটে জেলা প্রশাসনের আয়োজনে নেত্রকোনা কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের স্মরণে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।এসময় জেলা বিএনপির পক্ষ থেকে নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য,অধ্যাপক ডাঃ আনোয়ারুল হক পুষ্পার্ঘ্য অর্পণ করেন।

পরে জেলা প্রশাসন ও জেলা পরিষদের পক্ষ থেকে জেলা প্রশাসক সাইফুর রহমান ও জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার তরিকুল ইসলাম, নেত্রকোনা পৌরসভার পক্ষ থেকে পৌর প্রশাসক আরিফুল ইসলাম সরদার পুষ্পার্ঘ্য অর্পণ করেন।

পরবর্তীতে ধারাবাহিকভাবে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী,উপজেলা পরিষদ, উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠন, মুক্তিযোদ্ধা সংসদসহ জেলা ও উপজেলার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। এ সময় ভাষা আন্দোলনের শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।

এসময় নেত্রকোনা-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ আনোয়ারুল হক, জেলা প্রশাসক সাইফুর রহমান ও পুলিশ সুপার তরিকুল ইসলাম বলেন, ভাষা শহীদদের আত্মত্যাগের বিনিময়ে আমরা মাতৃভাষা বাংলায় কথা বলার অধিকার অর্জন করেছি। তাঁদের এই অবদান জাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd