1. admin@moheshpurnews24.com : admin :
July 20, 2026, 11:20 pm
শিরোনামঃ
গৌরীপুরে জমি সংক্রান্ত বিরোধে বৃদ্ধ মহিলাকে মাথায় আঘাতে থানায় লিখিত অভিযোগ মডেল সরকারি স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন-এমপি নূরুল ইসলাম বুলবুল গাইবান্ধা সদর জেলা সাব-রেজিস্ট্রার কার্যালয় প্রাঙ্গণে প্রতিদিনই বিপুল সংখ্যক মানুষের সমাগম হচ্ছে। নাসিরনগর গুনিয়াউকে সড়ক উন্নয়ন  কাজের উদ্বোধন করেন এমপি এম এ হান্নান। গোদাগাড়ীর শীর্ষ মাদক ব্যবসায়ী আজাদ গ্রেপ্তার যাদুকাটা নদীতে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে নদীতীরবর্তী গ্রামগুলোর পাড় কাটার বিরুদ্ধে ইজারাদারদের নদীতে বাশেঁর বেড়া তৈরী চলছে উপজেলা সদর যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি নেসকোর প্রধান কার্যালয় রাজশাহীতেই রাখার দাবিতে মানববন্ধন দেবীগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী সিহাব আল নূরের বৃত্তি অর্জন উপলক্ষে মিষ্টিমুখ ও ফুলেল শুভেচ্ছা। গোবিন্দগঞ্জে অনলাইন ক্যাসিনো ডিলার আব্দুর রাজ্জাক গ্রেফতার।পুলিশের ওপর হামলার অভিযোগ।
ব্রেকিং নিউজঃ

হরিণাকুণ্ডুতে যথাযোগ্য মর্যাদায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত ​

  • Update Time : Saturday, February 21, 2026

মোঃ রবিউল ইসলাম, স্টাফ রিপোর্টার (ঝিনাইদহ):
​যথাযোগ্য মর্যাদা ও বিনম্র শ্রদ্ধায় ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। অমর একুশের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে হরিণাকুণ্ডু উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

​উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শহিদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন হরিণাকুণ্ডু উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ দিদারুল আলম। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সৈয়দজাদী মাহবুব মঞ্জুর মৌনা।
​পুষ্পস্তবক অর্পণ শেষে ভাষা শহিদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাতে দেশের শান্তি, সমৃদ্ধি এবং ভাষা আন্দোলনের বীর শহিদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।

​অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তাবৃন্দ, পুলিশ প্রশাসন, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বীর মুক্তিযোদ্ধা এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। দিবসটি উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।
​প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, একুশের চেতনাকে ধারণ করে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কাজ করাই হোক এই দিনের অঙ্গীকার।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd