1. admin@moheshpurnews24.com : admin :
July 22, 2026, 7:36 pm
শিরোনামঃ
পঞ্চগড়ের দেবীগঞ্জে পালিত কন্যাকে ওয়ারিশ সনদ! বৈধ চার কন্যা বঞ্চিত গণসংযোগে ব্যাপক সাড়া, দানাপাটুলী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান সানাউল্লাহ সাংবাদিক শফিক গ্রেপ্তার, নিঃশর্ত মুক্তির আল্টিমেটাম ও মন্ত্রণালয় ঘেরাওয়ের হুংকার; সাংবাদিক সমাজ একের পর এক চমক দেখাচ্ছেন সুনামগঞ্জের উদীয়মান গীতিকার ও সুরকার মনসুর সানী মিমপ্রেক্স এগ্রোকেমিক্যালসের রিটেইলার সমাবেশ ও পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত পঞ্চগড়ের আটোয়ারীতে মাদক বিক্রির অভিযোগে ৩ মাদক ব্যবসায়ীকে ৬ মাস করে কারাদণ্ড দেবীগঞ্জের বিষপানি ডারার পাড়ে রাস্তা ধসে জনদুর্ভোগ চরমে, নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় বাড়িঘর, দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি। রাজপাড়া থানা পরিদর্শন করেন আরএমপি কমিশনার ফয়েজুল কবির নাসিরনগর ধরমন্ডল থেকে ১২ টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার নাসিরনগরের উন্নয়ন ও জনসেবার প্রত্যয়ে ইউপি চেয়ারম্যান পদে আলোচনায় আজদু মেম্বার।
ব্রেকিং নিউজঃ

নেত্রকোনায় সংবাদ প্রকাশের পর ৩ কর্মচারী চাকরিচ্যুত, প্রতিবেদককে প্রাণনাশের হুমকি

  • Update Time : Tuesday, July 21, 2026

সোহেল খান দূর্জয়-নেত্রকোনা :
নেত্রকোনায় কালেরকণ্ঠে প্রকাশিত অনুসন্ধানী প্রতিবেদনের ভিত্তিতে তদন্ত শেষে নেত্রকোনার কলমাকান্দা উপজেলা নির্বাচন অফিসের তিন কর্মচারীকে চাকরিচ্যুত করেছে নির্বাচন কমিশন। এদিকে চাকরি হারানোর পর ওই অফিসের এক সাবেক ডাটা এন্ট্রি অপারেটরের বিরুদ্ধে কালেরকণ্ঠের নেত্রকোনা জেলা প্রতিনিধি ইবাদ হোসেনকে প্রাণনাশের হুমকি দিয়েছেন। এ ঘটনায় সদর থানায় লিখিত অভিযোগ করেছেন ওই প্রতিবেদক। হুমকিদাতা কাঞ্চন মিয়া নেত্রকোনা সদর উপজেলার খতিবনগুয়া এলাকার আনিস মিয়ার ছেলে।

স্হানীয় সূত্রে জানা যায়, চলতি বছরের ৩ জানুয়ারি কালেরকণ্ঠে ‘টাকার বিনিময়ে বাংলাদেশি নাগরিকত্ব নিচ্ছে রোহিঙ্গারা’ শিরোনামে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদন প্রকাশের পর নির্বাচন কমিশন বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে। দীর্ঘ তদন্ত শেষে অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় কলমাকান্দা উপজেলা নির্বাচন অফিসে চুক্তিভিত্তিক (আউটসোর্সিং) নিয়োজিত তিন কর্মচারীকে চাকরিচ্যুত করা হয়। চাকরিচ্যুত ব্যক্তিরা হলেন- ডাটা এন্ট্রি অপারেটর কাঞ্চন মিয়া ও আরিফ মিয়া এবং স্ক্যানিং অপারেটর স্মরণ সরকার হীরা।

এদিকে মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ তোফায়েল হোসেন চাকরিচ্যুতির বিষয়টি নিশ্চিত করে জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় বিধি অনুযায়ী তাদের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।অন্যদিকে প্রতিবেদকের দায়ের করা অভিযোগে উল্লেখ করা হয়েছে, চাকরিচ্যুতির পর সোমবার সন্ধ্যায় কাঞ্চন মিয়া কালেরকণ্ঠের নেত্রকোনা জেলা প্রতিনিধি ইবাদ হোসেনের ব্যক্তিগত মোবাইল নম্বরের হোয়াটসঅ্যাপে ফোন করেন। এ সময় তিনি দাবি করেন, প্রতিবেদকের প্রকাশিত প্রতিবেদনের কারণেই তার চাকরি চলে গেছে। একপর্যায়ে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন এবং প্রাণনাশের হুমকি দেন।

এ বিষয়ে কালেরকণ্ঠের নেত্রকোনা জেলা প্রতিনিধি ইবাদ হোসেন জানান, সোমবার সন্ধ্যায় হঠাৎ হোয়াটসঅ্যাপে ফোন করে কাঞ্চন মিয়া আমাকে প্রাণনাশের হুমকি দেন। তিনি বলেছেন আমার প্রতিবেদনের কারণেই তার চাকরি গেছে। নিজের নিরাপত্তার স্বার্থে আমার অফিসের ঊর্ধ্বতন কে অবগত করে নেত্রকোনা সদর থানায় লিখিত অভিযোগ করেছি। নেত্রকোনার অতিরিক্ত পুলিশ(ডিএসবি) সুপার হাফিজুল ইসলাম জানান, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

২১-০৭-২৬ ইং

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd