1. admin@moheshpurnews24.com : admin :
March 3, 2026, 9:26 am
শিরোনামঃ
মহেশপুর পৌরবাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী ইসমাইল হোসেন পলাশ গাইবান্ধা সদর উপজেলার যুব উন্নয়নের পশ্চিম পাশে তুলসিঘাঠ এর পূর্ব পাশে কাজীর বাড়ির মোরে একটি ট্রাকে দুর্ঘটনা ঘটে মহেশপুরে নবনির্বাচিত এমপি মোঃ মতিয়ার রহমান-কে গণসংবর্ধনা উন্নয়ন ও সুশাসনের অঙ্গীকার পদ্মার পাড়ে তরুণ তরুণীকে জিম্মি করে ছিনতাই চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজ-এর আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত লেদা মোচনী ট্রাক চালক শ্রমিক বহুমুখী সমবায় সমিতির ব্যবস্থাপনা কমিটির নির্বাচন তফসিল ঘোষণা টেকনাফে পারিবারিক বিরোধে নারীকে হুমকির অভিযোগ ব্রাহ্মণবাড়ীয়া-সরাইলে ১০৮ কেজি গাঁজা সহ মাইক্রোবাস জব্দ ভোলাহাট সীমান্তে ডিএনসির অভিযানে ইয়াবাসহ নারী আটক ০১ নেত্রকোনা সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তার উপর অর্পিত কর্মকে ধর্মের ন্যায় পালন করছেন
ব্রেকিং নিউজঃ
মহেশপুর পৌরবাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী ইসমাইল হোসেন পলাশ গাইবান্ধা সদর উপজেলার যুব উন্নয়নের পশ্চিম পাশে তুলসিঘাঠ এর পূর্ব পাশে কাজীর বাড়ির মোরে একটি ট্রাকে দুর্ঘটনা ঘটে মহেশপুরে নবনির্বাচিত এমপি মোঃ মতিয়ার রহমান-কে গণসংবর্ধনা উন্নয়ন ও সুশাসনের অঙ্গীকার পদ্মার পাড়ে তরুণ তরুণীকে জিম্মি করে ছিনতাই চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজ-এর আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত লেদা মোচনী ট্রাক চালক শ্রমিক বহুমুখী সমবায় সমিতির ব্যবস্থাপনা কমিটির নির্বাচন তফসিল ঘোষণা টেকনাফে পারিবারিক বিরোধে নারীকে হুমকির অভিযোগ ব্রাহ্মণবাড়ীয়া-সরাইলে ১০৮ কেজি গাঁজা সহ মাইক্রোবাস জব্দ ভোলাহাট সীমান্তে ডিএনসির অভিযানে ইয়াবাসহ নারী আটক ০১ নেত্রকোনা সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তার উপর অর্পিত কর্মকে ধর্মের ন্যায় পালন করছেন

নেত্রকোনার বারহাট্টায় মিথ্যা মামলা দিয়ে কৃষি ব্যাংক কর্মকর্তাদের হয়রানি

  • Update Time : Wednesday, February 25, 2026

সোহেল খান দূর্জয়, নেত্রকোনা :
নেত্রকোনার বারহাট্টা উপজেলায় বাংলাদেশ কৃষি ব্যাংকের কর্মকর্তাদের বিরুদ্ধে ৫০ লাখ টাকা ঋণ পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে তিন লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগে আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে। তবে চাঞ্চল্যকর বিষয় হলো, মামলার বাদীর নিজের দেওয়া সাক্ষীরাই এ ঘটনার বিষয়ে কিছুই জানেন না বলে দাবি করেছেন। একইসাথে ব্যাংক কর্মকর্তাদের দাবি, নিয়মবহির্ভূতভাবে ঋণ না পেয়ে ক্ষুব্ধ হয়ে গ্রাহক মিথ্যা ও সাজানো মামলাটি দায়ের করেছেন। এ মামলার বাদী আলপনা মৎস্য ও গরু মোটাতাজাকরণ মিশ্র খামারের উদ্যোক্তা বারহাট্টার সাহতা ইউনিয়নের ডেমুরা গ্রামের মৃত আ. রশিদের ছেলে কামাল তালুকদার (৬০)। আদালতে দায়ের করা অভিযোগপত্র থেকে জানা যায়, কৃষি ব্যাংক বারহাট্টা শাখার ঊর্ধ্বতন কর্মকর্তা মো. জালাল উদ্দিনকে ১নং এবং একই শাখার মূখ্য কর্মকর্তা আল বারী উল মোসাব্বেরকে ২নং আসামি করা হয়েছে।

মামলায় বাদীর অভিযোগ, তার খামারের ঋণ বাড়িয়ে ৫০ লাখ টাকা করার জন্য আসামিরা তিন লাখ টাকা ঘুষ দাবি করেন। পরবর্তীতে গরু বিক্রি করে সেই টাকা দিলেও তাকে ঋণ দেওয়া হয়নি এবং টাকাও ফেরত দেওয়া হয়নি। মামলার এজাহারে পাঁচজনকে সাক্ষী হিসেবে দেখানো হলেও, তাদের মধ্যে অন্যতম প্রথম দুজন সাক্ষী এ ঘটনার বিষয়ে অজ্ঞতা প্রকাশ করেছেন। মামলার এক নম্বর সাক্ষী ডেমুরা গ্রামের মো. বাবুল মিয়া জানান, তিনি এই মামলার বিষয়ে কিছুই জানেন না এবং সাক্ষী হওয়ার বিষয়টি মামলার আগে জানানো হয়নি। একইভাবে মামলার দ্বিতীয় সাক্ষী শফিকুল ইসলামও জানান, আসামিদের সাথে বাদীর কোনো লেনদেন তার সামনে হয়নি এবং তিনি এই বিষয়ে অবগত নন।বিষয়টি নিয়ে বাংলাদেশ কৃষি ব্যাংকের বারহাট্টা শাখার মূখ্য কর্মকর্তা আল বারী উল মোসাব্বের এবং ঊর্ধ্বতন কর্মকর্তা মো. জালাল উদ্দিনের সাথে কথা বললে তারা মামলার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেন।

সরেজমিনে ব্যাংক কর্মকর্তাদ্বয়ের দেখানো ব্যাংক স্টেটমেন্ট, খেলাপি ঋণ পরিশোধের একাধিক চিঠি ও ঋণের পরিশোধের জন্য উকিল নোটিশ এসকল পত্রাদি মামলা দায়েরের অনেক আগেই চলতি ও গত বছরের বিভিন্ন তারিখে বাদীকে প্রেরণ করার সত্যতা পাওয়া গেছে। ব্যাংকের ওই দুজন কর্মকর্তা প্রতিবেদককে জানান, কামাল তালুকদারের ‘আলপনা মৎস্য খামার’ নামে একটি প্রকল্পের বিপরীতে ২০২৩ সালে সাত লাখ টাকার একটি ঋণ ছিল, যার মেয়াদ শেষ হয়ে যায়। সেই ঋণ পরিশোধ না করে তিনি নতুন করে ৫০ লাখ টাকার ঋণের আবেদন করেন।

কিন্তু তার বন্ধকী সম্পত্তির সর্বোচ্চ ঋণসীমা (এমসিএল) আসে মাত্র ১২ লাখ টাকা। মামলা দায়েরের পূর্বেই গ্রাহকের অতীত ট্র্যাক রেকর্ড ভালো না হওয়া এবং প্রকল্পটির এতো বড় ঋণের জন্য ফিজিবল (গ্রহণযোগ্যতা) না হওয়ায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের (জিএম অফিস) কাছে বাদীর ঋণসীমা নবায়ন ও বর্ধিতকরণে প্রতিবন্ধকতার বিষয়টিও অবগত করা হয় এবং ব্যাংক থেকে নিয়ম অনুযায়ী তাকে একাধিকবার ঋণ পরিশোধ চিঠিসহ লিগ্যাল নোটিশও পাঠানো হয়েছিল।

ব্যাংক কর্মকর্তাদের দাবি, অন্যায়ভাবে বিশাল অংকের ঋণ না পেয়ে ক্ষুব্ধ হয়ে এবং ব্যাংককে চাপে রাখতেই বাদী উদ্দেশ্য প্রণোদিতভাবে এমন ধরনের কাল্পনিক ঘুষের গল্প সাজিয়ে হয়রানিমূলক মামলা দায়ের করেছেন বাদী। এ বিষয়ে মামলার বাদী কামাল তালুকদারের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বিস্তারিত মন্তব্য করতে অস্বীকৃতি জানান। সাক্ষীদের অজ্ঞতার বিষয়টি সামনে আনলে তিনি প্রতিবেদককে বলেন, “যারা সাক্ষী, তারা জানে কি জানে না, সেটা সাক্ষ্য দেওয়ার ব্যাপার। যখন সাক্ষীর সময় হবে, তখন আমি সাক্ষী হাজির করব।

আপনি কি সাক্ষীর আগেই সাক্ষী নিতে চাচ্ছেন?” ঘটনার বিস্তারিত জানতে চাইলে তিনি (কামাল তালুকদার) বলেন, “আমার যা বলার এজাহারে লেখা আছে। আদালত যা সিদ্ধান্ত দেওয়ার দেবেন।” ফোনে কথা বলতে অস্বীকৃতি জানিয়ে তিনি প্রতিবেদককে সরাসরি দেখা করার কথা বলেই সংযোগ কেটে দেন। মামলাটির বিষয়ে জানতে পিবিআই-এর পুলিশ সুপার মো. রকিবুল আক্তার বলেন, ২৪ ফেব্রুয়ারি (মঙ্গলবার) মামলার নথিপত্র হাতে পেয়েছি এবং একজন ভালো অফিসারের কাছে তদন্তের দায়িত্ব দেওয়া হবে। তদন্ত শেষে প্রকৃত সত্য উদঘাটন করেই আদালতে প্রতিবেদন জমা দেওয়ার কথা জানান তিনি।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd