1. admin@moheshpurnews24.com : admin :
July 20, 2026, 1:28 am
শিরোনামঃ
জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত দেবীগঞ্জে লক্ষীরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রবেশপথ বেহাল দশা, কাদা-পানি মাড়িয়ে বিদ্যালয়ে যাচ্ছে কোমলমতি শিক্ষার্থীরা। পটিয়া উপজেলা হাবিলাসদ্বীপ ইউনিয়নে ঢেউটিন ও ক্রীড়া সরঞ্জাম বিতরণ সম্পন্ন জলিলপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মোঃ আব্দুল হাই স্যারের অবসরজনিত বিদায় সংবর্ধনা । গাইবান্ধায সদর উপজেলায় কামারজানীতে অবৈধ বালু উত্তোলন বন্ধে জামায়াতের হুঁশিয়ারি নোয়াখালীর বেগমগঞ্জে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে আবদুর রহমান সুমন নামে উপসহকারী কৃষি কর্মকর্তা নিহত ইজারা নিয়েও তাহিরপুরের ফাজিলপুর ঘাটের সম্পূর্ণ দখল না পাওয়ার অভিযোগ ইজারাদার রেজুয়ানের নাসিরনগরে প্রাছাস কর্তৃক এমপি এম এ হান্নান কে গনসংবর্ধনা প্রদান রাজশাহী বাগমারায় যুবদল নেতার বিরুদ্ধে ডিশ ব্যবসা দখলের অভিযোগ: ভুক্তভোগী নারীর সংবাদ সম্মেলন নেত্রকোনার বারহাট্টায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে প্রাণ নাশের হুমকি, থানায় জিডি
ব্রেকিং নিউজঃ

নেত্রকোনার বারহাট্টায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে প্রাণ নাশের হুমকি, থানায় জিডি

  • Update Time : Saturday, July 18, 2026

সোহেল খান দূর্জয়- নেত্রকোনা :
নেত্রকোনার বারহাট্টা থানায় ভুক্তভোগীর লিখিত অভিযোগের ভিত্তিতে সংবাদ প্রকাশের পর এক সাংবাদিককে প্রাণ নাশের হুমকির ঘটনা ঘটেছে। এই ঘটনায় নিজের নিরাপত্তার জন্য বারহাট্টা থানায় জিডি করেছেন ভুক্তভোগী সাংবাদিক ওমর ফারুক। তিনি দৈনিক জনবাণী পত্রিকার বারহাট্টা উপজেলা প্রতিনিধি এবং বারহাট্টা প্রেসক্লাবের একজন সদস্য। এ ঘটনায় সাংবাদিকদের নিরাপত্তা এবং স্বাধীনভাবে পেশাগত দায়িত্ব পালনের বিষয়টি নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

জিডি সূত্রে জানা যায়, বারহাট্টা সদর ইউনিয়নের অতিথপুর গ্রামের ঝুমা আক্তার গত ১৩ জুলাই বারহাট্টা থানায় “বিয়ের আশ্বাসে শারিরীক সম্পর্ক ও অর্থ আত্মসাৎ” এমন একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগের বিষয়টি জানতে পেরে সাংবাদিক ওমর ফারুক অভিযোগকারী ঝুমার ভিডিও বক্তব্য ধারণ করে তার নিজের ফেইসবুক আইডিতে পোস্ট করেন। এতে ঝুমার অভিযোগের বিবাদী বিক্রমশ্রী গ্রামের লাদেন মিয়ার আত্মীয় পরিচয়ে সাদ্দাম তালুকদার নামে এক ব্যক্তি গত ১৬ জুলাই ওমর ফারুকে মুঠোফোনে কল করেন। হুমকিদাতা সাদ্দাম তালুকদার মুঠোফোনে ঐ সাংবাদিককে বলেন, আমার গ্রাম নিয়ে যদি কেউ বদনাম করে তাহলে থাকে গুলি করে মেরে ফেলব।তিনি আরও বলেন, এই সাংবাদিককে যদি নেত্রকোনা-২ আসনের বর্তমান সংসদ সদস্য অধ্যাপক ডাঃ আনোয়ারুল হক নিজেও সাপোর্ট দেয় তবে আমি এই সংসদ সদস্যকেও গুলি করে মেরে ফেলবো বলে হুমকি দেন। এসময় ভুক্তভোগী সাংবাদিককে আশ্লীল ভাষায় গালিগালাজসহ আরো বিভিন্ন ধরণের হুমকি প্রদর্শন করেন তিনি।

এ বিষয়ে সাংবাদিক ওমর ফারুক বলেন, এ ধরনের হুমকির কারণে তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন। ভবিষ্যতে যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে এবং আইনি সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে তিনি বারহাট্টা থানায় সাধারণ ডায়েরি করেছেন। এ ঘটনায় তিনি দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দায়ীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। একই সঙ্গে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করছেন।অন্যদিকে সাংবাদিক ওমর ফারুককে হুমকিদাতা সাদ্দাম তালুকদারকে তার ব্যবহৃত মোবাইল(01731423236) নাম্বারে বারবার ফোন করা হলেও তাকে ফোনে পাওয়া যায়নি। এ বিষয়ে বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চম্পক দাম বলেন, থানায় লিখিত অভিযোগের ভিত্তিতে সংবাদ প্রকাশের পর একজন সাংবাদিককে প্রাণ নাশের হুমকির একটি অভিযোগটি পেয়েছি। অভিযোগটি অতি দ্রুত তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

১৮/০৭/২০২৬ ইং

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd