1. admin@moheshpurnews24.com : admin :
July 21, 2026, 7:06 am
শিরোনামঃ
গৌরীপুরে জমি সংক্রান্ত বিরোধে বৃদ্ধ মহিলাকে মাথায় আঘাতে থানায় লিখিত অভিযোগ মডেল সরকারি স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন-এমপি নূরুল ইসলাম বুলবুল গাইবান্ধা সদর জেলা সাব-রেজিস্ট্রার কার্যালয় প্রাঙ্গণে প্রতিদিনই বিপুল সংখ্যক মানুষের সমাগম হচ্ছে। নাসিরনগর গুনিয়াউকে সড়ক উন্নয়ন  কাজের উদ্বোধন করেন এমপি এম এ হান্নান। গোদাগাড়ীর শীর্ষ মাদক ব্যবসায়ী আজাদ গ্রেপ্তার যাদুকাটা নদীতে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে নদীতীরবর্তী গ্রামগুলোর পাড় কাটার বিরুদ্ধে ইজারাদারদের নদীতে বাশেঁর বেড়া তৈরী চলছে উপজেলা সদর যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি নেসকোর প্রধান কার্যালয় রাজশাহীতেই রাখার দাবিতে মানববন্ধন দেবীগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী সিহাব আল নূরের বৃত্তি অর্জন উপলক্ষে মিষ্টিমুখ ও ফুলেল শুভেচ্ছা। গোবিন্দগঞ্জে অনলাইন ক্যাসিনো ডিলার আব্দুর রাজ্জাক গ্রেফতার।পুলিশের ওপর হামলার অভিযোগ।
ব্রেকিং নিউজঃ

নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কে দুই ট্রাকের সংঘর্ষে চালক নিহত

  • Update Time : Thursday, July 16, 2026

সোহেল খান দূর্জয়- নেত্রকোনা :
নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কের পালেরঘাট নামক স্থানে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক ট্রাকের চালক নিহত ও অপর ট্রাকের চালক এবং হেলপার আহত হয়েছে। মর্মান্তিক এ দুর্ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (১৬ জুলাই) ভোর সোয়া ৬টার দিকে পূর্বধলা উপজেলার গোহালাকান্দা ইউনিয়নের ইসবপুর পালেরঘাট নামক স্থানে। স্থানীয় এলাকাবাসী ও শ্যামগঞ্জ হাইওয়ে থানা পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোরে ময়মনসিংহগামী একটি ট্রাক এবং বিপরীত দিক থেকে আসা নেত্রকোনাগামী অপর একটি ট্রাকের মধ্যে পালেরঘাট এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে দুটি ট্রাকের সামনের অংশ সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায়। বিকট শব্দ পেয়ে আশপাশের স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। দুর্ঘটনা কবলিত একটি ট্রাকের চালক স্টিয়ারিংয়ের সঙ্গে আটকা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারায়।

স্থানীয় লোকজন অপর ট্রাকের আহত চালক ও হেলপারকে উদ্ধার করে চিকিৎসার জন্য তাৎক্ষণিকভাবে ২৫০ শয্যা বিশিষ্ট নেত্রকোনা সদর হাসপাতালে পাঠায়। খবর পেয়ে শ্যামগঞ্জ হাইওয়ে থানা পুলিশ এবং পূর্বধলা ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। ফায়ার সার্ভিসের কর্মীরা বেশ কিছুক্ষণের চেষ্টায় দুমড়ে-মুচড়ে যাওয়া ছোট ট্রাকটি কেটে ভেতরে আটকে থাকা নিহত চালকের মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনা কবলিত ট্রাক দুটিকে রাস্তা থেকে সরিয়ে নেওয়ার পর বর্তমানে নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।

শ্যামগঞ্জ হাইওয়ে থানা পুলিশ জানিয়েছে, নিহত ট্রাক চালকের নাম-পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। তার পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে। এ ব্যাপারে পূর্বধলার থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল্লাহ আল মামুন এর সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। দুর্ঘটনা কবলিত ট্রাক দুটি পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

১৬/০৭/২০২৬ ইং

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd