1. admin@moheshpurnews24.com : admin :
October 20, 2026, 1:01 am
শিরোনামঃ
ক্ক্সবাজারের উখিয়ায় শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদ্‌যাপন উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে শাড়ি বিতরণ রোহিঙ্গা ক্যাম্পে বিনা অনুমতিতে অবস্থান, যুবকের এক মাসের কারাদণ্ড জাফরাবাদে মাদক বিস্তার নিয়ে উদ্বেগ, নজরদারি ও নিয়মিত অভিযান জোরদারের দাবি পূর্ব-পশ্চিম জাফরাবাদসহ আট এলাকায় মাদক কেনাবেচার অভিযোগ, তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করার আহ্বান নাসিরনগরে ০৬ নং ওয়ার্ডে গণসংযোগে ব্যস্ত তরুন মেম্বার পদপ্রার্থী নূর মোহাম্মদ রাজিব খাঁন, ‎ ‎সুখে দুঃখে মানুষের পাশে থাকার অঙ্গীকার ‎ প্রধানমন্ত্রীর আগমন ঘিরে রাজশাহীতে শেষ মুহূর্তের প্রস্তুতি স্থানীয় সরকার নির্বাচনে ‘একক প্রার্থী’ বাছাইয়ে বিএনপির অভ্যন্তরে শুরু হয়েছে তোড়জোড় নেত্রকোনায় অতিরিক্ত নিয়ন্ত্রণহীন অটোরিকশায় সয়লাব, পৌরসভার হিসাবে,শহরে ৫ হাজার ৬৫৯ যশোরে মাদ্রাসা শিক্ষকদের ২১ দিনব্যাপী ‘হাদিস শরিফ’ প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান মাদ্রাসা শিক্ষকদের দক্ষতা ও পেশাগত মানোন্নয়নে গুরুত্বারোপ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র পৃথক অভিযান ভারতীয় মদ ও নেশাজাতীয় সিরাপ উদ্ধার সুনামগঞ্জ ডিবি পুলিশের বিশেষ অভিযানে বালু বোঝাই ট্রাকসহ আটক-১
ব্রেকিং নিউজঃ

নেত্রকোনা স্বাবলম্বী উন্নয়ন সমিতির প্রতিষ্ঠাতা বেগম রোকেয়া আর নেই

  • Update Time : Saturday, January 31, 2026

সোহেল খান দূর্জয়,নেত্রকোনা :
ময়মনসিংহ বিভাগের জীবনসংগ্রামী স্বাবলম্বী উন্নয়ন সমিতি (এসইউএস)-এর প্রতিষ্ঠাতা ও সাবেক নির্বাহী পরিচালক বেগম রোকেয়া বৃহত্তর নারী জাগরণের অন্যতম পথিকৃৎ, বেসরকারি উন্নয়ন সংস্থা ই। শুক্রবার (৩০ জানুয়ারি) স্থানীয় সময় দুপুর ২টা ৪০ মিনিটে সুইডেনের স্টকহোমের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। বেগম রোকেয়া ১৯৪৭ সালের ১৭ মে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কাউরাট গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর জীবন ছিল এক অদম্য সংগ্রামের গল্প। মাত্র অষ্টম শ্রেণিতে পড়ার সময় বিবাহবন্ধনে আবদ্ধ হলেও দুই মেয়ের জন্মের পর তিনি বিবাহবিচ্ছেদের শিকার হন। তবে দমে না গিয়ে অদম্য ইচ্ছাশক্তিতে পুনরায় পড়াশোনা শুরু করেন এবং বিএ ও বিএড ডিগ্রি অর্জন করেন।১৯৬৯ সালে নেত্রকোনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতার মাধ্যমে তাঁর কর্মজীবন শুরু হয়।

দীর্ঘ ১৬ বছর শিক্ষকতা করার পর ১৯৮৫ সালে তিনি সমমনা কয়েকজনকে নিয়ে প্রতিষ্ঠা করেন ‘স্বাবলম্বী উন্নয়ন সমিতি’। বর্তমানে সংস্থাটি ময়মনসিংহ ও সিলেট বিভাগের বিভিন্ন জেলায় নারী উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনে ব্যাপক ভূমিকা রাখছে। বেগম রোকেয়া শুধু স্বাবলম্বী’র প্রতিষ্ঠাতাই ছিলেন না, তিনি বাংলাদেশ মহিলা পরিষদ, রেডক্রিসেন্ট সোসাইটি, পিকেএসএফ এবং বাংলাদেশ শিশু একাডেমিসহ বহু জাতীয় ও আন্তর্জাতিক সংগঠনের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন।

পেশাগত প্রয়োজনে তিনি বিশ্বের প্রায় ২০টি দেশ ভ্রমণ করেছেন এবং অসংখ্য আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন। বেগম রোকেয়ার মৃত্যুতে নেত্রকোনা ও ময়মনসিংহ অঞ্চলের সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। স্বাবলম্বী উন্নয়ন সমিতির সভাপতি অধ্যাপক রওশন আখতার ও বর্তমান নির্বাহী পরিচালক স্বপন কুমার পালসহ সংস্থাটির সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীরা তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। সংস্থাটির বর্তমান নির্বাহী পরিচালক স্বপন কুমার পাল জানিয়েছেন, মরহুমার মরদেহ দ্রুততম সময়ের মধ্যে সুইডেন থেকে নেত্রকোনায় ফিরিয়ে আনা এবং তাঁকে দাফন করা হবে। তিনি মৃত্যুকালে দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

৩১/০১/২০২৬

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd