1. admin@moheshpurnews24.com : admin :
August 29, 2026, 5:25 am
শিরোনামঃ
নোয়াখালীর হাতিয়ায় পরিচয় মেলার আগেই বৃদ্ধের মৃত্যু দুমকিতে যুবদলের আনন্দ মিছিলে হামলা-সংঘর্ষ: আহত ৫, মোটরসাইকেল ভাঙচুর হরিণাকুণ্ডুতে মাদক সেবনকালে ১ জন গ্রেফতার, ৪ মাসের কারাদণ্ড চাঁপাইনবাবগঞ্জে ছাত্রশিবির উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ‎পশ্চিম সুন্দরবনে বন অপরাধের লাগাম টানতে হিমশিম বন বিভাগ: দুই মাসে ৮৯ মামলা জেলা প্রশাসক গোল্ডকাপে নাচোলকে ৫-১ গোলে হারিয়ে সদর উপজেলা বড় জয় কাঁঠালিয়ায় সাবেক উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে ঘুষ-দুর্নীতির অভিযোগ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ঝালকাঠিতে ব্যাপক প্রস্তুতি বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, কোরআন খানি ও জনসম্পৃক্ত কর্মসূচি গ্রহণ ছাগলনাইয়া সীমান্তে ৩৬ কেজি ভারতীয় গাঁজা জব্দ, সিএনজি উদ্ধার নেত্রকোনায় বৃক্ষহত্যাকারীদের গ্রেপ্তারে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম ডেপুটি স্পিকারের
ব্রেকিং নিউজঃ

নোয়াখালীর হাতিয়ায় পরিচয় মেলার আগেই বৃদ্ধের মৃত্যু

  • Update Time : Friday, August 28, 2026

মাহিদুল ইসলাম হিমেল
হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি:

নোয়াখালীর হাতিয়ায় পরিচয়বিহীন ও জরাজীর্ণ অবস্থায় উদ্ধার হওয়া সেই প্রবীণ ব্যক্তি অবশেষে না-ফেরার দেশে চলে গেছেন। দীর্ঘ চার দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে আজ ২৮ আগস্ট (শুক্রবার) বিকেল আনুমানিক ৫টার দিকে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৪ আগস্ট (সোমবার) হাতিয়ার ওছখালী পুরান বাজার এলাকায় উক্ত বৃদ্ধকে মারাত্মক অসুস্থ ও অসহায় অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয় ব্যবসায়ীরা। বিষয়টি দৃষ্টিগোচর হলে বাজার পরিচালনা কমিটির সভাপতিসহ অন্য বাসিন্দারা এগিয়ে এসে তাকে উদ্ধার করে দ্রুত হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। সেখানে টানা চার দিন ধরে চিকিৎসকরা তাকে সুস্থ করে তোলার আপ্রাণ চেষ্টা চালান। তবে শারীরিক অবস্থার ক্রমাগত অবনতি হওয়ায় শুক্রবার বিকেলে তিনি মৃত্যুবরণ করেন।

মৃত্যুর মুহূর্ত পর্যন্ত এই প্রবীণ ব্যক্তির পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি। এমনকি হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় কিংবা মৃত্যুর পরও তার খোঁজ নিতে কোনো স্বজন বা পরিচিত মুখ এগিয়ে আসেননি। পৃথিবীর মায়াকাটানো এই মানুষের শেষ বিদায়ের মুহূর্তটি তাই রয়ে গেল স্বজনহীন এক করুণ ট্র্যাজেডি হয়ে।

পরিচয় সন্ধানে আকুল আবেদন:

মরদেহ স্বজনদের হাতে তুলে দিতে চায় স্থানীয় প্রশাসন ও হাসপাতাল কর্তৃপক্ষ। দেশের কোনো এক প্রান্তে হয়তো স্বজনেরা আজও পথচেয়ে বসে আছেন এই প্রিয় মানুষটির ফেরার আশায়।

ছবিতে থাকা এই বয়োবৃদ্ধ ব্যক্তিকে কেউ চিনে থাকলে বা তার পরিচয় সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে, অবিলম্বে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অথবা স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করার জন্য বিশেষ মানবিক অনুরোধ জানানো হচ্ছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd