1. admin@moheshpurnews24.com : admin :
August 21, 2026, 5:24 pm
শিরোনামঃ
চাঁপাইনবাবগঞ্জে দুই শ্রমিক সংগঠনের বিরোধের মীমাংসা, চাঁদা ভাগাভাগির সিদ্ধান্ত নিয়ামতপুরে কুপ্রস্তাব দিয়ে ওসির ড্রাইভার স্ট্যান্ড রিলিজের ঘটনায় প্রকাশিত সংবাদের ব্যাখ্যা দিলেন মৌসুমি নেত্রকোনার আটপাড়ায় বজ্রপাতে কলেজ ছাত্রের মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন যাদুকাটার বৌলাই নদীতে হাউসবোট থেকে এক শিশু নিখোঁজ পটিয়ার এমপি ইউএনও এর নির্দেশনায় আবু তাহের এর নেতৃত্ব পরিবর্তনের হাওয়া শুরু হাবিলাসদ্বীপ উচ্চ বিদ্যালয়ে মোহনগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে ছাত্রদল নেতার কফিশপে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ সার পাচার রোধে উদাসীনতার অভিযোগ: ২০ বছরের অধিক সময় একই জেলায়, প্রশ্নের মুখে পঞ্চগড়ের উপপরিচালক আব্দুল মতিন মহেশপুরে অসহায় দিনমজুর ফিরোজকে নতুন ভ্যান উপহার দিলেন ইউএনও। বিএনপি সাবেক মহাসচিব আব্দুস সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিকী পালিত 
ব্রেকিং নিউজঃ
চাঁপাইনবাবগঞ্জে দুই শ্রমিক সংগঠনের বিরোধের মীমাংসা, চাঁদা ভাগাভাগির সিদ্ধান্ত নিয়ামতপুরে কুপ্রস্তাব দিয়ে ওসির ড্রাইভার স্ট্যান্ড রিলিজের ঘটনায় প্রকাশিত সংবাদের ব্যাখ্যা দিলেন মৌসুমি নেত্রকোনার আটপাড়ায় বজ্রপাতে কলেজ ছাত্রের মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন যাদুকাটার বৌলাই নদীতে হাউসবোট থেকে এক শিশু নিখোঁজ পটিয়ার এমপি ইউএনও এর নির্দেশনায় আবু তাহের এর নেতৃত্ব পরিবর্তনের হাওয়া শুরু হাবিলাসদ্বীপ উচ্চ বিদ্যালয়ে মোহনগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে ছাত্রদল নেতার কফিশপে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ সার পাচার রোধে উদাসীনতার অভিযোগ: ২০ বছরের অধিক সময় একই জেলায়, প্রশ্নের মুখে পঞ্চগড়ের উপপরিচালক আব্দুল মতিন মহেশপুরে অসহায় দিনমজুর ফিরোজকে নতুন ভ্যান উপহার দিলেন ইউএনও। বিএনপি সাবেক মহাসচিব আব্দুস সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিকী পালিত 

পটিয়ার এমপি ইউএনও এর নির্দেশনায় আবু তাহের এর নেতৃত্ব পরিবর্তনের হাওয়া শুরু হাবিলাসদ্বীপ উচ্চ বিদ্যালয়ে

  • Update Time : Friday, August 21, 2026

মোঃ হাসানুর জামান বাবু।
চট্টগ্রাম-১২ পটিয়া থেকে নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব এনামুল হক এনাম এর দূরদর্শী নির্দেশনায় এবং বর্তমান পরিচালনা কমিটির সভাপতি প্রকৌশলী মোহাম্মদ আবু তাহের এর সুদৃঢ় নেতৃত্বে পটিয়া উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নে ঐতিহ্যবাহী ও প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান হাবিলাসদ্বীপ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ঝিমিয়ে পড়া সকল দিকে পরিবর্তনে নতুন হাওয়া শুরু হয়েছে।ইতিমধ্যে প্রতিষ্ঠানটিতে প্রত্যক্ষ পরোক্ষভাবে সকল প্রকাশ রাজনৈতিক কার্যক্রম পরিচালনা বন্ধ করার উদ্যোগ নিয়েছেন বর্তমান পরিচালনা কমিটির। এরই অংশ হিসেবে গত দুইদিন আগে বিদ্যালয় পরিচালনা কমিটির জরুরি সভায় এই বিষয়ে বিদ্যালয়ে কর্মরত সকল শিক্ষক শিক্ষিকাদের বিদ্যালয় এরিয়াতে বিদ্যালয় চলাকালীন সময়ে কোন প্রকার রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত না হওয়ার জন্য এবং বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন বিষয়ে মনোযোগী হওয়ার জন্য চট্টগ্রাম-১২ পটিয়া নির্বাচনী এলাকা থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য জননেতা আলহাজ্ব এনামুল হক এনাম ও পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব ফারহানুর রহমানের সাথে কথা বলে প্রয়োজনীয় পরামর্শ ও নির্দেশনা প্রদান করেছেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি প্রকৌশলী মোহাম্মদ আবু তাহের।উল্লেখ্য যে, উক্ত বিদ্যালয়ের ইতিহাসের এই ধরনের পদক্ষেপ এবং সরাসরি এমপি ইউএনও নজরদারি এই প্রথম বলে মনে করছেন স্হানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। কোন দিক পরিবর্তন করলে একটি শিক্ষা প্রতিষ্ঠান পরিবর্তন করা সম্ভব? এই প্রশ্নের
উত্তর যদি আপনি জানতে চান,তার জন্য একটি প্রবাদ আছে – “একটি দেশ কেমন হতে চলেছে, তাহলে তার স্কুলগুলো দেখুন”। একটি ভালো স্কুল কেবল ভালো রেজাল্ট নয়, বরং সমাজের জন্য সচেতন, দক্ষ এবং মানবিক নাগরিক গড়ে তোলাই শিক্ষা প্রতিষ্ঠানের অন্যতম কাজ। তবে কীভাবে একটি স্কুলকে সত্যিকারের উন্নত করা যায়? এই প্রশ্নের উত্তর খুঁজতেই নিচের আলোচনা।

১. শিক্ষকের মান ও দৃষ্টিভঙ্গির উন্নয়ন

শিক্ষক একজন স্কুলের প্রাণ। একটি স্কুলে যোগ্য, অনুপ্রাণনাদানকারী ও সহানুভূতিশীল শিক্ষক থাকলে শিক্ষার্থীরাও স্বাভাবিকভাবে ভালো ফল করে। তাই স্কুল উন্নয়নের প্রথম ধাপ হচ্ছে বিষয়ভিত্তিক দক্ষ ও উদ্যমী শিক্ষক নিয়োগ দেওয়া এবং নিয়োগ দেওয়া থাকলে উনাদের সভাপতি প্রধান শিক্ষক ও কমিটি মিলে বিষয় ভিত্তিক শিক্ষকদের যথাযথ পাঠদানের উপযুক্ত পরিবেশ পরিস্থিতি পরামর্শ দিয়ে স্ব স্ব বিষয়ে সঠিক তথ্য চিত্র ভিত্তিক পাঠদানের নির্দেশনা প্রদান ও প্রয়োজনীয় সহায়তা প্রদান করা,য়ার ফলে শিক্ষক শিক্ষিকাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয়ে আধুনিক জ্ঞান বিজ্ঞান প্রযুক্তিগত উৎকর্ষ সাধনের দৃষ্টিভঙ্গি তৈরি হবে । সেইসাথে প্রয়োজন নিয়মিত প্রশিক্ষণ— যেখানে শিক্ষকরা আধুনিক পদ্ধতিতে পাঠদান, শিক্ষার্থীর আচরণ বিশ্লেষণ ও প্রযুক্তিনির্ভর শিক্ষা সম্পর্কে দক্ষতা অর্জন করবেন।এখন সভাপতি হিসাবে দায়িত্ব দেওয়ার একমাসের মধ্যে প্রকৌশলী মোহাম্মদ আবু তাহের বিদ্যালয়ে সকলের মতামতের ভিত্তিতে সেই কাজটা দক্ষতার সঙ্গে শুরু করেছেন।

২. সহ-শিক্ষা কার্যক্রমে প্রাণসঞ্চার

শুধু বইয়ের জ্ঞান নয়, শিক্ষার্থীর সম্পূর্ণ বিকাশের জন্য প্রয়োজন সহ-শিক্ষা কার্যক্রম। বিতর্ক, অভিনয়, চিত্রাঙ্কন, বিজ্ঞান প্রকল্প, খেলাধুলা ও নেতৃত্বের প্রশিক্ষণ— এসব কার্যক্রম শিক্ষার্থীর আত্মবিশ্বাস ও সামাজিক দক্ষতা গঠনে মুখ্য ভূমিকা রাখে। স্কুলের নিয়মিত পাঠ্যসূচির পাশাপাশি এই কার্যক্রমগুলোকে গুরুত্ব দিতে হবে।এই বিশ্বাস মনেপ্রাণে ধারণা প্রকৌশলী মোহাম্মদ আবু তাহের বিদ্যালয়ে প্রায় দুই যুগের মতো বন্ধ থাকা সকল প্রকাশ সহ-শিক্ষা কার্যক্রম চালুর উদ্যোগ নিয়েছেন।ইতিমধ্যে তিনি বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য নিজস্ব অর্থায়নে ক্রীড়া সরঞ্জাম প্রদান করেছেন। এবং সাংস্কৃতিক কর্মকান্ড পুনঃরায় চালু করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সাংস্কৃতিক বিভাগের শিক্ষিকাকে প্রয়োজনীয় পরামর্শ ও নির্দেশনা দিয়েছেন এবং শীঘ্রই বিদ্যালয়ের জন্য হারমনিয়াম তবলা সহ আনুষাঙ্গিক সরঞ্জাম প্রদান করার কথা ঘোষণা দিয়েছেন। পাশাপাশি প্রতিটি ক্লাস রুটিনে সপ্তাহে অন্তত একটি বা দুটি চিত্রা অংকন,বিতর্ক, সঙ্গীত, অভিনয় এবং বিজ্ঞান মনস্ক ছাত্রদের বিজ্ঞান বিষয়ে বিশেষ আবিস্কারে উৎসাহ দিয়ে ক্লাসে তাদের প্রতিভা বিকাশে সহয়তা দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।যাতে উপজেলা থেকে শুরু করে জাতীয় পর্যায়ে পর্যন্ত আগের মতো বিজ্ঞান মেলায় অংশ গ্রহণ করতে পারে এবং সফলভাবে পুরস্কার নিয়ে নিজের এবং স্কুলের সুনাম অর্জন করতে পারে। সেই বিষয়ে আবু তাহের সহক প্রকার সহযোগিতার আশ্বাস দেন।

৩. পেশাদার ও স্বচ্ছ প্রশাসনিক ব্যবস্থাপনা

একটি স্কুলের ভিত মজবুত হয় যদি এর ব্যবস্থাপনা সুশৃঙ্খল ও জবাবদিহিমূলক হয়। দক্ষ প্রধান শিক্ষক, কার্যকর ম্যানেজমেন্ট কমিটি এবং পরিকল্পিত প্রশাসনিক কাঠামো স্কুল পরিচালনায় গতি আনে। শিক্ষার্থীদের উপস্থিতি, পরীক্ষার ফলাফল ও আচরণ সংক্রান্ত তথ্য নিয়মিত বিশ্লেষণ এবং তা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ স্কুল উন্নয়নে বড় ভূমিকা রাখে।এই বিষয়টি প্রকৌশলী মোহাম্মদ আবু তাহের গুরুত্ব সহকারে বিবেচনায় নিয়ে সকল শিক্ষক শিক্ষিকা কর্মচারীদের যথাযথ সময়ে স্কুলে উপস্থিত নিশ্চিত করতে ইতিমধ্যে সকলের জন্য বায়োম্যাট্রিক হাজিরা পদ্ধতি চালুর উদ্যোগ কার্যক্রম চলমান অথাৎ শুধু করেছেন এবং এই কার্যক্রম পরিচালনা করার জন্য সভাপতি নিজের মোবাইলে সংযুক্ত করার উদ্যােগ গ্রহণ করেছেন। এই নিয়মিত সঠিক সময়ে শিক্ষক শিক্ষিকা কর্মচারীদের গমন এবং প্রস্হন প্রয়োজনে অনুমতি পেলে পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় ও পটিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মহোদয় এর মোবাইলে সংযুক্ত করার জন্য আগ্রহ প্রকাশ করছেন। যাতে সকলেই মিলেমিশে বিদ্যালয়টি আগের ঐতিহ্য ফিরিয়ে আনতে সক্ষম হয়।
এরপর স্কুলের প্রসাশনিক কাঠামো এবং সকল কার্যক্রমের গতি ফিরিয়ে আনতে সভাপতি মোহাম্মদ আবু তাহের প্রতিমাসে দুইবার পরিচালনা কমিটির সাধারণ সভা এবং পনের দিন পরপর সকল শিক্ষক শিক্ষিকাদের নিয়ে,শিক্ষার মান উন্নয়ন বিষয়ে তদারকি পরামর্শ সভার আয়োজন করে যাচ্ছেন এবং ঐসভায় তিনি বিষয় ভিত্তিক স্ব স্ব বিষয়ে শিক্ষক শিক্ষিকাদের প্রশ্ন উত্তর পর্বের মাধ্যমে প্রতিটি ক্লাসের প্রতিটি বিষয় নিয়ে শিক্ষক শিক্ষিকা সমস্যার কথা মনযোগ দিয়ে শুনে সাধ্যমত সমাধান ও পরামর্শ দিয়ে যাচ্ছেন। এবং সভাপতি সকল শিক্ষক শিক্ষিকাদের দৃঢ়হৃদয়ে আশ্বস্ত করেছেন যে, উনি নিজ অর্থায়নে প্রয়োজনে শিক্ষক শিক্ষিকাদের স্কুলের প্রশিক্ষণের ব্যবস্হা করবেন। তারপরও যাতে এলাকার শিক্ষার্থীরা সকল দিকে ভালো ফলাফল করতে সক্ষম হয়।

৪. অভিভাবক ও সমাজের সম্পৃক্ততা বাড়ানো

শুধু শিক্ষক-শিক্ষার্থী নয়, অভিভাবক এবং সমাজের সক্রিয় অংশগ্রহণেও একটি স্কুল সমৃদ্ধ হয়। অভিভাবক-শিক্ষক সভা, উন্মুক্ত আলোচনা, এবং স্থানীয় গুণী ব্যক্তিদের যুক্ত করে স্কুলের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা বাড়ানো যায়। সমাজের সুশীল শ্রেণি ও প্রাক্তন শিক্ষার্থীদের সম্পৃক্ত করাও হতে পারে স্কুল উন্নয়নের বড় সহায়ক।সে জন্য তিনি আজ প্রথমে বিদ্যালয়ে অধ্যায়নরত শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে সমাবেশ /মতবিনিময় সভা করেছেন এবং অভিভাবকদের বিভিন্ন সমস্যা অভিযোগ মনযোগ দিয়ে শুনেছেন এবং সাধ্য মতো সমাধান করার বিষয়ে আশ্বস্ত করেছেন।
এখন পরবর্তীতে তিনি বিদ্যালয়ের পুরনো ঐতিহ্য ফিরিয়ে আনতে প্রয়োজনে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সুশীল সমাজের প্রতিনিধি রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বিদ্যালয়ের প্রাক্তন কৃতি ছাত্র সাবেক পরিচালনা কমিটির সভাপতি সদস্য স্হানীয় গুণীজনদের একত্রিত করে একটি উন্মুক্ত পরামর্শ সভার আয়োজন করবেন। এই উন্মুক্ত পরামর্শ সভা যদি ফলপ্রসু হয় তবে এটা বিদ্যালয়ের আগের ঐতিহ্যের মধ্যে ফিরে না আসা পর্যন্ত ধারাবাহিক ভাবে কিছু দিন পরপর চলমান থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন।

৫. উন্নত ও স্বাস্থ্যকর অবকাঠামো

শিক্ষার্থীরা যেন স্কুলকে ভালোবাসে, সেটি নির্ভর করে স্কুলের পরিবেশের উপর। পরিচ্ছন্ন শ্রেণিকক্ষ, পর্যাপ্ত আলো-বাতাস, নিরাপদ পানীয় জলের ব্যবস্থা এবং স্বাস্থ্যকর টয়লেট অত্যন্ত জরুরি। একটি আধুনিক কম্পিউটার ল্যাব, বিজ্ঞানাগার ও সমৃদ্ধ পাঠাগার শিক্ষার মান বাড়াতে অপরিহার্য। সেইসাথে স্কুল ক্যাম্পাসের পরিবেশ যেন সবুজ, সুস্থ ও নিরাপদ হয়— এ বিষয়েও নজর দেওয়া প্রয়োজন।এই বিষয়ে সভাপতি প্রকৌশলী মোহাম্মদ আবু তাহের ইতিমধ্যে নিজে স্বচক্ষে বিদ্যালয়ের প্রতিটি শ্রেণী কক্ষ পরিদর্শন পূরক প্রয়োজনীয় পরামর্শ নির্দেশনা প্রদান করেছেন।বিদ্যালয়ের ওয়াশ রুম গুলো একদিন পরপর প্রয়োজনীয় ওয়াশিং পাউডার দিয়ে পরিস্কার পরিচ্ছন্ন করার বিষয় টি নিশ্চিত করেছেন।
সাথে সাথে সরকার প্রদত্ত কম্পিউটার ল্যাব ও ল্যাবের জন্য সরকারি ভাবে প্রদত্ত ১৮টি কম্পিউটার অকেজো হয়ে পড়ে থাকতে দেখে তাৎক্ষণিক ভাবে কম্পিউটার ল্যাব পরিস্কার পরিচ্ছন্ন করে আইসিটি শিক্ষক ও ল্যাব সহকারীকে প্রতিদিন প্রতিটি ক্লাসের রুটিন অনুযায়ী শিক্ষার্থীদের কম্পিউটার প্রশিক্ষণ দেওয়া নির্দেশনা প্রদান করেছেন এবং প্রতিদিনের কম্পিউটার ক্লাসের পড়া ক্লাসে শিখিয়ে নেওয়ার বিষয়ে প্রধান শিক্ষক সাহেবকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার পরামর্শ প্রদান করেছেন।এবং বিজ্ঞান বিষয়ে ব্যবহারিক ক্লাস নেওয়ার বিষয়ে শিক্ষার্থীদের কাজ থেকে জানতে পারেন যে, প্রয়োজনের তুলনায় ব্যবহারিক ক্লাস তেমনটা হয়না। তিনি সাথ সাথেই বিজ্ঞান বিষয়ের নিয়মিত ব্যবহারিক ক্লাস নেওয়ার জন্য এবং বিজ্ঞান বিষয়ের ব্যবহারিক পরীক্ষার ল্যাব সবসময় পরিস্কার পরিচ্ছন্ন রাখার পরামর্শ দেন এবং টেকনিশিয়ানকে যুগোপযোগী ল্যাব অ্যাসিস্ট্যান্টসহ সকল প্রকার সহযোগিতা করার আশ্বাস দেন।

৬. শৃঙ্খলা, মূল্যবোধ ও নৈতিকতার শিক্ষা

শুধু পড়াশোনা নয়, একজন শিক্ষার্থীকে ভালো মানুষ করে গড়ে তোলাও স্কুলের দায়িত্ব। এজন্য প্রয়োজন মূল্যবোধভিত্তিক শিক্ষা। স্কুলে নিয়মিত জাতীয় দিবস উদযাপন, নৈতিক গল্প, সমাজসেবা কার্যক্রমের আয়োজন এবং আচরণবিধি অনুসরণ করার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে দায়িত্ববোধ ও শৃঙ্খলা গড়ে তোলা সম্ভব।
কিন্তু বিদ্যালয়ের সভাপতির দায়িত্ব নেওয়ার পর প্রকৌশলী মোহাম্মদ আবু তাহের জানতে পারেন বিভিন্ন অজুহাতে বিদ্যালয়ে নিয়মিত প্রত্যাহিক সমাবেশ হয়না, জাতীয় সংঙ্গীত ও শপথ বাক্য পাঠ না করিয়ে শিক্ষার্থীদের ক্লাস রুমে নিয়ে ক্লাস শুরু করেন। তিনি তখন বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ বিষয় মনে করেন কারণ শিক্ষার্থীদের মাঝে দেশপ্রেম প্রেরণায় উদ্বুদ্ধ করতে এই সমাবেশ অতীব জরুরি বিষয়। তাই তিনি এখন থেকে প্রতিদিন ক্লাস শুরুর আগে শিক্ষার্থী শিক্ষক শিক্ষিকা সকলের উপস্থিতিতে প্রত্যাহিক সমাবেশ করার জন্য প্রয়োজনীয় পরামর্শ নির্দেশনা প্রদান করেছেন।এবং শিক্ষার্থীদের মধ্যে সমাজসেবক মুলক কর্মকান্ড জাগ্রত করার জন্য শিক্ষার্থীদের নিজের উদ্যোগে স্কুলের আঙ্গিনা আশপাশ খেলার মাঠ সপ্তাহে একদিন পরিস্কার পরিচ্ছন্ন কর্মসূচি গ্রহণ করতে, বৃক্ষ রোপণ কর্মসূচির মতো আরো বিভিন্ন সমাজিক কর্মসূচি গ্রহণ করতে শিক্ষার্থীদের উৎসাহ প্রদানে সকল প্রকাশ সহযোগিতার আশ্বাস প্রদান করেছেন।
এবং প্রতিটি জাতীয় দিবস যথাযথ মর্যাদায় পালন করতে এবং সরকার ঘোষিত যেকোনো দিবস যথাযথ মর্যাদায় পালন করতে সকলের প্রতি প্রয়োজন পরামর্শ প্রদান করেন।এবং প্রয়োজনে সভাপতি বিদ্যালয় ফান্ডের অর্থ ব্যয় না করে উনার নিজস্ব অর্থায়নে দিবস গুলো মর্যাদাপূর্ণ এবং ধর্মীয় দিবস যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে পালন করার পরামর্শ প্রদান করেছেন।

৭. পাঠ্যক্রম ও মূল্যায়ন পদ্ধতিতে আধুনিকতা

বর্তমান সময়ের উপযোগী করে সিলেবাস ও মূল্যায়ন পদ্ধতি সাজানো দরকার। মুখস্থ নির্ভর পরীক্ষার বদলে বিশ্লেষণভিত্তিক, চিন্তা-উদ্দীপক প্রশ্নপত্র তৈরি শিক্ষার্থীদের চিন্তার জগতে বিস্তার ঘটায়। পাশাপাশি প্রজেক্ট ও দলগত কাজ, মৌখিক উপস্থাপনাও শিক্ষার গুণগত মান বাড়ায়। এই বিষয় গুলো বর্তমান সরকারের নিয়ম নীতির সাথে মিল রেখে যুগোপযোগী করে শিক্ষার্থীদের গড়ে তুলতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার পরামর্শ প্রদান করেছেন। এবং মননশীলতা চর্চা এবং মেধাবী চৌকস জাতি গঠনে বই পড়ার কোন বিকল্প নেই তাই বিদ্যালয়ের অচল হয়ে থাকা স্কুল লাইব্রেরি দ্রুত চালু করতে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেছেন এবং লাইব্রেরিতে পর্যাপ্ত বই না থাকলে সভাপতি প্রকৌশলী মোহাম্মদ আবু তাহের নিজের অর্থায়নে লাইব্রেরির জন্য বই ক্রয় করে দেওয়ার আশ্বাস প্রদান করেন।এই বিষয়ে সকল শিক্ষক শিক্ষিকাদের নিয়ে একটি বই তালিকা প্রস্তুত করার জন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহেবকে পরামর্শ প্রদান করেন ও বিদ্যালয়ে কর্মরত গ্রন্থগারীক সঠিক পদ্ধতির প্রয়োগে বিষয়ে গুরুত্বরোপ করেন।

একটি স্কুলের উন্নয়ন মানে শুধুমাত্র নতুন ভবন বা বেশি রেজাল্ট নয়। এর মানে হলো একযোগে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং সমাজের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা। আজ যেসব উদ্যোগকে ছোট বলে মনে হচ্ছে, কাল সেগুলোই একটি বিদ্যালয়কে দেশসেরা প্রতিষ্ঠানে পরিণত করতে পারে।এজন্য সভাপতি প্রকৌশলী মোহাম্মদ আবু তাহের বিদ্যালয়ের পুরনো ঐতিহ্য ফিরিয়ে আনতে এলাকার সকলের সার্বিক আন্তরিক সহযোগিতা পরামর্শ কামনা করেছেন এবং ঐতিহ্যবাহী প্রাচীনতম বিদ্যাপীঠ পটিয়ার হাবিলাসদ্বীপ বহুমুখী উচ্চ বিদ্যায়লের সার্বিক আন্তরিক খবরাখবর রাখার জন্য সার্বক্ষণিক প্রয়োজনীয় পরামর্শ নির্দেশনা প্রদান করার জন্য চট্টগ্রাম-১২ পটিয়ার মাননীয় সংসদ সদস্য জননেতা আলহাজ্ব এনামুল হক এনাম ও পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd