1. admin@moheshpurnews24.com : admin :
July 7, 2026, 5:57 pm
শিরোনামঃ
পটুয়াখালীতে র‌্যাবের অভিযানে পিকআপের গোপন কুঠুরিতে মিললো ৬৬ কেজি গাঁজা গাইবান্ধার ৫ নং বল্লমঝাড় ইউনিয়ন পরিষদ ও ভূমি অফিস পরিদর্শন করলেন গাইবান্ধার জেলা প্রশাসক হরিণাকুণ্ডুতে বৃক্ষ রোপণ বিভিন্ন দাবিতে রাজশাহীতে বাংলাদেশ ডেন্টাল পরিষদের স্মারকলিপি ‎ভরা মৌসুমেও ইলিশের আকাল: উপকূলীয় বাগেরহাটে চরম সংকটে মৎস্য খাত ‎ কিশোরগঞ্জে যুব মহিলাদের পাটপণ্য হস্তশিল্প প্রশিক্ষণের ওরিয়েন্টেশন ও সনদ বিতরণ টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধার, পালাল সন্ত্রাসীরা দেবীগঞ্জে গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল এক ব্যক্তির। দেবীগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৫ পরিবারের ৩০-৩৫টি বসতঘর পুড়ে ছাই। বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু
ব্রেকিং নিউজঃ

পটুয়াখালীতে র‌্যাবের অভিযানে পিকআপের গোপন কুঠুরিতে মিললো ৬৬ কেজি গাঁজা

  • Update Time : Tuesday, July 7, 2026

সাকিব হোসেন পটুয়াখালী জেলা প্রতিনিধি:-

পটুয়াখালীর দুমকী উপজেলার লেবুখালীতে মধ্যরাতে এক রোমাঞ্চকর অভিযান চালিয়ে একটি পরিত্যক্ত পিকআপ ভ্যান থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করেছে র‌্যাব-৮। গাড়িটির বডির নিচে অত্যন্ত চতুরতার সাথে লুকিয়ে রাখা ৬৬ কেজি গাঁজা জব্দ করা হয়েছে, যার বাজারমূল্য লাখ লাখ টাকা।

​মঙ্গলবার (৭ জুলাই) রাতে র‌্যাব-৮, সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্প ও র‌্যাব-৮, সিপিএসসি, বরিশালের একটি চৌকস যৌথ আভিযানিক দল এই ঝটিকা অভিযান পরিচালনা করে।

​র‌্যাব সূত্রে জানা গেছে, মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে তাদের কাছে একটি গোপন সংবাদ আসে। তারা জানতে পারেন, ঢাকা থেকে একটি পিকআপ ভ্যানে করে মাদক ব্যবসায়ী চক্রের সদস্যরা বিপুল পরিমাণ গাঁজা বিক্রির উদ্দেশ্যে পটুয়াখালীর দিকে নিয়ে আসছে। এই তথ্যের ভিত্তিতে কালবিলম্ব না করে র‌্যাবের দলটি লেবুখালী পাগলার মোড় এলাকায় বিশেষ চেকপোস্ট স্থাপন করে তল্লাশি কার্যক্রম শুরু করে।

​তল্লাশি চলাকালীন দূর থেকে র‌্যাবের চেকপোস্ট ও গাড়ির সংকেত দেখেই পিলে চমকে যায় মাদক কারবারিদের। ধরা পড়ার ভয়ে চালক দ্রুত পিকআপটি ঘুরিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় র‌্যাব সদস্যরাও ফিল্মি কায়দায় তাদের ধাওয়া করেন। র‌্যাব পিছু নেওয়ায় মাদক কারবারিরা উপায় না দেখে দুমকীগামী সড়কের আঙ্গারিয়া বাজারসংলগ্ন আঙ্গারিয়া ব্রিজ এলাকায় গাড়িটি রাস্তার পাশে ফেলে রেখে অন্ধকারের সুযোগে চম্পট দেয়। স্থানীয়দের ভাষ্যমতে, চালকসহ মোট তিনজন ব্যক্তি গাড়ি থেকে লাফিয়ে নেমে দৌড়ে পালিয়ে গেছেন।

​পরবর্তীতে র‌্যাব সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে চালকবিহীন পরিত্যক্ত পিকআপটি নিয়ন্ত্রণে নেন। এরপর স্থানীয় বাসিন্দাদের উপস্থিতিতে গাড়িটিতে পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়িটির বডির নিচে, চেসিসের ফাঁকা স্থানে অভিনব কায়দায় স্কচটেপ ও পলিথিনে শক্ত করে মোড়ানো অবস্থায় লুকানো ৬৬ কেজি গাঁজা উদ্ধার করতে সক্ষম হন র‌্যাব সদস্যরা। অপরাধীদের এমন চতুর পন্থায় মাদক পরিবহনের কৌশল দেখে উপস্থিত সবাই হতবাক হয়ে যান।

​র‌্যাব-৮ জানিয়েছে, এই চক্রের সাথে জড়িত পলাতক আসামিদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে। এ ঘটনায় দুমকী থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়েরের জন্য এজাহার দাখিল করা হয়েছে। উদ্ধার করা গাঁজা, পিকআপ ভ্যানসহ অন্যান্য আলামত পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

​মাদকবিরোধী এই সফল অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার মো. রাশেদুল আহসান।

​“মাদকমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমাদের এই লড়াই অবিরাম। যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে র‌্যাব-৮ এর মাদকবিরোধী এমন কঠোর ও জিরো টলারেন্স অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। অপরাধী যত চতুরই হোক না কেন, পার পাওয়ার কোনো সুযোগ নেই।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd