1. admin@moheshpurnews24.com : admin :
March 3, 2026, 7:56 am
শিরোনামঃ
মহেশপুর পৌরবাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী ইসমাইল হোসেন পলাশ গাইবান্ধা সদর উপজেলার যুব উন্নয়নের পশ্চিম পাশে তুলসিঘাঠ এর পূর্ব পাশে কাজীর বাড়ির মোরে একটি ট্রাকে দুর্ঘটনা ঘটে মহেশপুরে নবনির্বাচিত এমপি মোঃ মতিয়ার রহমান-কে গণসংবর্ধনা উন্নয়ন ও সুশাসনের অঙ্গীকার পদ্মার পাড়ে তরুণ তরুণীকে জিম্মি করে ছিনতাই চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজ-এর আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত লেদা মোচনী ট্রাক চালক শ্রমিক বহুমুখী সমবায় সমিতির ব্যবস্থাপনা কমিটির নির্বাচন তফসিল ঘোষণা টেকনাফে পারিবারিক বিরোধে নারীকে হুমকির অভিযোগ ব্রাহ্মণবাড়ীয়া-সরাইলে ১০৮ কেজি গাঁজা সহ মাইক্রোবাস জব্দ ভোলাহাট সীমান্তে ডিএনসির অভিযানে ইয়াবাসহ নারী আটক ০১ নেত্রকোনা সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তার উপর অর্পিত কর্মকে ধর্মের ন্যায় পালন করছেন
ব্রেকিং নিউজঃ

পটুয়াখালী -১ মনোনয়ন চুড়ান্ত খবর পেয়ে দুমকি উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের আনন্দ মিছিল

  • Update Time : Tuesday, November 4, 2025

সাকিব হোসেন পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ-

পটুয়াখালী-১ (মির্জাগঞ্জ-দুমকি ও সদর) আসনে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীর বিএনপি মনোনয়ন চূড়ান্ত ঘোষণার খবরে দুমকি ও লেবুখালীতে আনন্দ মিছিল করেছে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

আজ সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলা বিএনপি নেতা মতিউর রহমান দিপু, যুবদলের সাবেক সদস্য সচিব সালাউদ্দিন রিপন শরীফ এবং ছাত্রদলের সদস্য সচিব সুমন শরীফের নেতৃত্বে দুই শতাধিক নেতা-কর্মী দুমকি গ্রামীণ ব্যাংক সড়কস্থ দলীয় কার্যালয় থেকে আনন্দ মিছিল বের করেন। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।

এসময় অংশগ্রহণকারীরা “আলতাফ ভাইয়ের নেতৃত্বে গণতন্ত্রের বিজয়” স্লোগান দিতে দিতে উচ্ছ্বাস প্রকাশ করেন। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে নেতারা বলেন, দলের সিদ্ধান্তে তারা ঐক্যবদ্ধ এবং জাতীয় নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করবেন।

এদিকে আধা ঘণ্টা পর লেবুখালী পায়রা সেতুর টোল প্লাজা এলাকায়ও স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা অনুরূপ আনন্দ মিছিল বের করেন। সেখানে উপস্থিত নেতারা কেন্দ্রীয় ঘোষণায় সন্তোষ প্রকাশ করে বলেন, এ মনোনয়ন পটুয়াখালী-১ আসনে বিএনপির বিজয়ের পথ প্রশস্ত করবে।

আনন্দ মিছিলে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক কর্মী অংশ নেন। উৎসবমুখর পরিবেশে পুরো এলাকায় এক সময় “আলতাফ ভাইয়ের জয় হোক” স্লোগানে মুখরিত হয়ে ওঠে দুমকি ও লেবুখালী এলাকা।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd