মোঃ আশরাফুল ইসলাম আকন্দ
স্টাফ রিপোর্টার
সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের আশঙ্কা উল্লেখ করে গাইবান্ধার পলাশবাড়ীতে নির্মিত রামমূর্তি অপসারণ এবং দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ জুন ২০২৬) বাদ জুম্মা শহরের বড় মসজিদ সংলগ্ন গোল চত্বরে সচেতন নাগরিক ফোরাম, গাইবান্ধা-এর উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য দেন গাইবান্ধা কেন্দ্রীয় বড় মসজিদের ইমাম ও খতিব মুফতি মাওলানা মাহমুদুল হাসান কাশেমী, গাইবান্ধা ইমাম-ওলামা পরিষদের সাধারণ সম্পাদক মুফতি মানছুর রহমান খান এবং সচেতন নাগরিক ফোরামের সদস্য সচিব আব্দুল মাজেদসহ অন্যান্য বক্তারা।
বক্তারা তাদের বক্তব্যে দাবি করেন, পলাশবাড়ীতে নির্মিত রামমূর্তি অপসারণের মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে তারা দেশবিরোধী যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।