1. admin@moheshpurnews24.com : admin :
February 18, 2026, 11:37 pm
শিরোনামঃ
পবিত্র মাহে রমজানকে কেন্দ্র করে কাঁচাবাজারে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি পাইকগাছায় সামছুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ পবিত্র রমজান উপলক্ষে গাইবান্ধা বাশিকে সাংবাদিক মোঃ আশরাফুল ইসলাম এর শুভেচ্ছা রমজান মোবারক বার্তা পবিত্র রমজান উপলক্ষে টেকনাফবাসীকে সাংবাদিক মোজাম্মেল হক–এর শুভেচ্ছা রমজান মোবারক বার্তা পাইকগাছায় অগ্নিকাণ্ডে মুদি দোকান ভস্মীভূত বিসমিল্লাহির রাহমানির রাহিম প্রিয় ৩নং ওয়ার্ডবাসী, আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুজন মহুরীর হত্যার প্রতিবাদে গাইবান্ধা আইনজীবী সহকারি সমিতির মানববন্ধন ও বিক্ষোভ নীলফামারীতে মাহে রমজানকে স্বাগত জানিয়ে ইসলামিক ফাউন্ডেশনের র‌্যালি পাইকগাছায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত রাজশাহীতে অভিযানে হেরোইন উদ্ধার গ্রেপ্তার ১, বাজারমূল্য দেড় কোটি টাকা
ব্রেকিং নিউজঃ

পাইকগাছায় সামছুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

  • Update Time : Wednesday, February 18, 2026

শেখ খায়রুল ইসলাম পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি:-
পবিত্র মাহে রমজানের পবিত্রতা ও সহমর্মিতার শিক্ষা ধারণ করে সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছে সামছুর রহমান ফাউন্ডেশন । ১৮ ফেব্রুয়ারি বুধবার বিকালে সিরাতুল হুদা ট্রাস্টে ৫২৫টি গরিব ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও খুলনা জেলা নায়েবে আমীর মাওলানা গোলাম সরোয়ার।

এসময় জেলা টিম সদস্য সিনিয়র সহকারী অধ্যাপক আব্দুল মমিন সানা, মাও. শেখ কামাল হোসেন উপজেলা নায়েবে আমীর মাও. সাইদুর রহমান, সেক্রেটারি আলতাফ হোসেন, শামছুর রহমান ফাউন্ডেশনের সভাপতি তামিম রায়হান, সেক্রেটারি আল মামুন প্রমুখ। কর্মসূচিতে প্রতিটি পরিবারের জন্য চাল, ডাল, ছোলা, মুড়ি, পিয়াজ, আলু, তেল, খেজুর সহ রমজানে প্রয়োজনীয় বিভিন্ন ইফতার উপকরণ বিতরণ করা হয়, যা একটি পরিবারকে কয়েকদিনের ইফতারের ব্যবস্থা করতে সহায়ক হবে। অনুষ্ঠানে সামছুর রহমান ফাউন্ডেশনের নেতৃবৃন্দ বলেন, রমজান আত্মশুদ্ধি, ত্যাগ ও মানবিকতার মাস। এই মাসে সমাজের বিত্তবান ও সামর্থ্যবানদের উচিত গরিব-দুঃখী মানুষের পাশে দাঁড়ানো। এ ফাউন্ডেশন প্রতিষ্ঠালগ্ন থেকেই মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

ফাউন্ডেশনের পক্ষ থেকে আরও জানানো হয়, শুধু রমজান নয় বছরের বিভিন্ন সময়ে অসহায় মানুষের জন্য খাদ্য সহায়তা, শিক্ষা সহায়তা ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে সামছুর রহমান ফাউন্ডেশন। আগামীতেও আরও বৃহৎ পরিসরে এ ধরনের কার্যক্রম বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। ইফতার সামগ্রী পেয়ে উপকারভোগীরা সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, রমজানের আগে এ ধরনের সহায়তা তাদের জন্য বড় স্বস্তি এনে দিয়েছে এবং পরিবার নিয়ে নির্বিঘ্নে রোজা পালনে সহায়ক হবে।উল্লেখ্য, সামছুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান অব. মেজর মেসবাহুল ইসলাম এর আর্থিক সহযোগিতা ও স্বেচ্ছাসেবকদের আন্তরিক প্রচেষ্টায় এ মানবিক কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd