1. admin@moheshpurnews24.com : admin :
April 23, 2026, 5:08 pm
শিরোনামঃ
গাইবান্ধায় পারিবারিক সহিংসতা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিরলক্ষ্যে কুঠি পাড়ায় মহিলা পরিষদের সভা ​স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে ২০ শিক্ষার্থী অসুস্থ সরবরাহকারী প্রতিষ্ঠান ‘গাক’-কে জরিমানা চাঁপাইনবাবগঞ্জে স্কুলের খাবার খেয়ে ২০ শিক্ষার্থী অসুস্থ নেপথ্যে নিম্নমানের খাবারের অভিযোগ রাজশাহীতে তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন চাঁপাইনবাবগঞ্জে শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির বড় সাফল্য বিপুল পরিমাণ ভারতীয় মোবাইল ফোন জব্দ মরার উপর খারার ঘা, নেত্রকোনার হাওরের ফসল রক্ষা বাঁধেই এখন কৃষকের ফসলের গলার কাঁটা সাবরাংয়ে সাবেক ছাত্রলীগ নেতাকে ঘিরে নানা অভিযোগ, তদন্তের দাবি স্থানীয়দের কিশোরগঞ্জে ভোরের অভিযানে দস্যুতার প্রস্তুতিকালে যুবক গ্রেফতার, উদ্ধার দুইটি চাকু — পলাতক দুই সহযোগীর খোঁজে অভিযান রাজশাহীতে তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন
ব্রেকিং নিউজঃ

রাজশাহীতে অভিযানে হেরোইন উদ্ধার গ্রেপ্তার ১, বাজারমূল্য দেড় কোটি টাকা

  • Update Time : Wednesday, February 18, 2026

আবু কাওসার মাখন
রাজশাহী ব্যুরো

চলন্ত প্রাইভেট কারের ড্যাশবোর্ডের মনিটরের ভেতরে গোপন কুঠুরি—সেখানেই লুকানো ছিল দেড় কেজি হেরোইন। রাজশাহী মহানগরীর দামকুড়া এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) বিশেষ অভিযানে এমন চাঞ্চল্যকর চালান জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ৫০ লাখ টাকা।

এ ঘটনায় মো. মশিউর রহমান (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার অভয়া গ্রামের বাসিন্দা।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে জেলা কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিএনসি জানায়, বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. আলী আসলাম হোসেনের নির্দেশনায় এবং জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মেহেদী হাসানের তত্ত্বাবধানে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে দামকুড়া থানার নতুন কসবা এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে একটি সাদা রঙের প্রাইভেট কার (ঢাকা মেট্রো-গ-১১-৫৫২৯) থামিয়ে তল্লাশি চালানো হলে গাড়ির মনিটরের পেছনে কৌশলে তৈরি করা গোপন স্থানে তিনটি স্বচ্ছ পলিথিন ব্যাগে মোট ১ কেজি ৫০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। প্রতিটি ব্যাগে ছিল ৫০০ গ্রাম করে মাদক।

অভিযানে ব্যবহৃত প্রাইভেট কারটি জব্দ করা হয়েছে। এছাড়া আসামির কাছ থেকে একটি ডিজিটাল ওজন মাপার যন্ত্র, একটি ফিচার ফোন এবং দুটি অ্যান্ড্রয়েড মোবাইল সেট উদ্ধার করা হয়।
ডিএনসি জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করে তাকে আলামতসহ হস্তান্তর করা হয়েছে। এ চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।
উপপরিচালক মো. মেহেদী হাসান বলেন, “তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd