1. admin@moheshpurnews24.com : admin :
June 1, 2026, 7:07 pm
শিরোনামঃ
বারহাট্টায় পশুর হাটে ‘অনিয়ম’ খাস আদায় ৪০ লাখ,সরকারি হিসেব কোষাগারে ১৫ লাখ গাইবান্ধা জেলায় সহকারী পুলিশ সুপার আজ যোগদান করেন প্রধানমন্ত্রীর সাথে ঝিনাইদহের ‘চিত্ত মিডিয়া’ টিমের সাক্ষাৎ: প্রকৃতি ও পরিবেশ রক্ষায় বিশেষ পরামর্শ ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও ২০২৪ এর গণঅভ্যুত্থান করোর একার সম্পত্তি নয় – ব্যারিস্টার রুমিন ফারহানা এমপি গাইবান্ধা সদর উপজেলার ৫ নং বল্লম ঝাড় ইউনিয়ন ৩ নং ওয়ার্ড কাজল ঢোপ ফোরকানি বাজারে মোটরসাইকেল চুরি গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় শিল্প ও বানিজ্য মেলার নামে চলছে অবৈধ জুয়ার আসর পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টেকনাফ উপজেলা প্রেসক্লাবে সাংবাদিকদের আনন্দঘন ঈদ আড্ডা কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করলেন জেলা পরিষদ প্রশাসক বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ীতে অনশন গোবিন্দগঞ্জ উপজেলার বীর মুক্তিযোদ্ধা চিকিৎসা অবস্থায় রাজা মিয়ার মৃত্যু
ব্রেকিং নিউজঃ

পীরগঞ্জে শিশুশ্রম বন্ধ ও বাল্যবিবাহ প্রতিরোধে সংসদ সদস্য নূরুল আমিনের উপস্থিতিতে মতবিনিময় সভা

  • Update Time : Monday, February 23, 2026

​যিশাই মুরমু হীরা , পীরগঞ্জ (রংপুর)প্রতিনিধি |

​রংপুরের পীরগঞ্জে শিশুশ্রম বন্ধ এবং বাল্যবিবাহ প্রতিরোধের লক্ষ্যে এক বিশেষ সচেতনতামূলক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বিকেল ৩:৩০ ঘটিকায় পীরগঞ্জস্থ রংপুর ওয়াইএমসিএ (YMCA) অফিস প্রাঙ্গণে এই সভার আয়োজন করা হয়।

​রংপুর ওয়াইএমসিএ-র আয়োজনে এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর-২৪ (পীরগঞ্জ-৬) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব মাওলানা মো: নূরুল আমিন। স্থানীয় উন্নয়নে এবং শিশু অধিকার রক্ষায় নবনির্বাচিত সংসদ সদস্যের সক্রিয় অংশগ্রহণ উপস্থিত সুধীজনের মাঝে ব্যাপক উৎসাহ সৃষ্টি করে।

​পুরো অনুষ্ঠানটি অত্যন্ত সাবলীলভাবে সঞ্চালনা করেন লিটন মার্ক লাকড়া।
​সভায় বক্তারা বলেন, একটি সুস্থ ও শিক্ষিত জাতি গঠনে শিশুস্বাস্থ্যের উন্নয়ন এবং শিশুশ্রম বন্ধ করা অপরিহার্য। পাশাপাশি বাল্যবিবাহ সমাজ ও রাষ্ট্রের জন্য একটি বড় অভিশাপ। পীরগঞ্জকে শিশুশ্রমমুক্ত ও বাল্যবিবাহমুক্ত উপজেলা হিসেবে গড়ে তুলতে জনপ্রতিনিধি, প্রশাসন এবং এনজিও কর্মীদের সমন্বিতভাবে কাজ করার জোরালো আহ্বান জানানো হয়।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সোহেল রানা এবং এসআই বদরুদ্দোজা বাদল। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো: আব্দুর রাজ্জাক, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের মিঠাপুকুর এপি ম্যানেজার সুজিত কস্তা, প্রোগ্রাম অফিসার আব্রাহাম হাসদা, এনসিপি (NCP) পীরগঞ্জের আহবায়ক মাসুম বিল্লাহ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
​অনুষ্ঠানের শেষে উপস্থিত সকলেই পীরগঞ্জ থেকে শিশুশ্রম নির্মূল, বাল্যবিবাহ প্রতিরোধ এবং মা ও শিশু স্বাস্থ্য নিশ্চিত করার লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd