1. admin@moheshpurnews24.com : admin :
April 22, 2026, 11:35 am
শিরোনামঃ
গাইবান্ধার উপজেলায় সাঘাটায় ৭৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ১ ড. জিয়াউদ্দিন হায়দার প্রতিমন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী নিয়োগ, জেলাজুড়ে উচ্ছ্বাস এবং নতুন প্রত্যাশা কিশোরগঞ্জ জেলা পুলিশের দায়িত্বে নতুন এসপি মোহাম্মদ মিজানুর রহমান চট্টগ্রামের জলাবদ্ধতা এবার ৭০-৮০ শতাংশ কমবে: মেয়র ডা. শাহাদাত হোসেন নেত্রকোনায় নির্বাচন কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে দায়িত্বে অবহেলা ও অনিয়মের অভিযোগ নেত্রকোনা পৌরসভায় মানবিক ও নিরহংকার মনের মানুষ পৌর প্রশাসক আরিফুল ইসলাম সরদার গোবিন্দগঞ্জ হাসপাতালে অচেতন কে এই তরুণী আমতলীতে ঝুঁকিপূর্ণ সেতু পার হয়ে জীবনের ঝুঁকি নিয়ে স্কুলে যাচ্ছে শিক্ষার্থীরা ইতালির ৫লক্ষ টাকার নোট বাংলাদেশে কোনো ব্যাংক গ্রহণ করছে না বললেন, ভুক্তভোগী ওয়ারেছ চাঁপাইনবাবগঞ্জে টাস্কফোর্সের বড় সাফল্য বিপুল পরিমাণ হেরোইন ও ৮ লক্ষাধিক টাকাসহ আটক ২
ব্রেকিং নিউজঃ

ফরিদপুরে দেশনেত্রী খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল  

  • Update Time : Sunday, January 11, 2026

নিরঞ্জন মিত্র (নিরু) (ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
ফরিদপুর সদর উপজেলার কানাইপুরে বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে
মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

৯ নং কানাইপুর ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের আয়োজনে,(১০ জানুয়ারি) শনিবার
রাতে ভাটি কানাইপুর গ্রামের জি.এম ইউনুছ মাতুব্বরের বাড়ী সংলগ্ন এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

কানাইপুর ইউনিয়ন বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মোতালেব শেখ এর সভাপতিত্বে,
দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জাতীয়তাবাদী কেন্দ্রীয় মহিলা দলের ‌যুগ্ম সাধারণ সম্পাদক ও ‌ফরিদপুর-৩ (সদর) আসনে বিএনপি’র ধানের শীষের প্রার্থী চৌধুরী নায়াব ইউসুফ। দোয়া অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ফারিয়ান ইউসুফ।

দেয়া অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ফরিদপুর জেলা বিএনপি’র সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপন, কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সম্পাদক খায়রুজ্জামান লিংকন, ফরিদপুর সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও মহানগর যুবদলের সভাপতি বেনজীর আহমেদ তাবরীজ, পৌরসভার ১৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলার মিজানুর রহমান (মিনাল), কোতয়ালী থানা বিএনপি’র সাবেক সভাপতি ও কৈজুরী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রউফ উন নবী, কোতয়ালী থানা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হাসান চৌধুরী রঞ্জন প্রমুখ। অনুষ্ঠানটি সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কানাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ্ মোহাম্মদ আলতাফ হুসাইন।

দোয়া অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, জেলা, মহানগর ও থানা পর্যায়ের যুবদল, কৃষকদল ও ছাত্রদলের নের্তৃবৃন্দ সহ বিএনপি ও তার অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এ-সময়, বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয় এবং দেশের ভবিষ্যত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য দোয়া মোনাজাত করা হয়। দোয়া মোনাজাত অনুষ্ঠানটি পরিচালনা করেন মওলানা আব্দুল রহমান এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কানাইপুর ইউনিয়ন বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলী মোল্লা।

এ-সময় কানাইপুর ইউনিয়নের বিভিন্ন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ পাঁচ সহস্রাধিক নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd