1. admin@moheshpurnews24.com : admin :
April 22, 2026, 8:37 am
শিরোনামঃ
ইতালির ৫লক্ষ টাকার নোট বাংলাদেশে কোনো ব্যাংক গ্রহণ করছে না বললেন, ভুক্তভোগী ওয়ারেছ চাঁপাইনবাবগঞ্জে টাস্কফোর্সের বড় সাফল্য বিপুল পরিমাণ হেরোইন ও ৮ লক্ষাধিক টাকাসহ আটক ২ বিভিন্ন অনলাইনে প্রকাশিত মিথ্যা সংবাদের বিরুদ্ধে ঝিনাইদহ ৩ আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য শহিদুল ইসলাম মাষ্টার এর ১০ম মৃত্যু বার্ষিকী পালন উপলক্ষে স্বরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। পূবাইলে লিওদের মিলনমেলা ‘জাগরণ-২০২৬’ ভাঙ্গা–বরিশাল–পটুয়াখালী–আমতলী–কুয়াকাটা মহাসড়ক চার/ছয় লেনে উন্নীতকরণসহ গুরুত্বপূর্ণ দাবিতে আবেদনপত্র উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে জমা হরিণাকুণ্ডুতে সুষ্ঠু পরিবেশে এসএসসি ও দাখিল পরীক্ষা শুরু আসন্ন ইউপি নির্বাচনে ৮ নং চাতরী ইউনিয়নের মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ মনজুর আলম মঞ্জু ৪ নং ওয়ার্ড এর জনগণের সেবা করতে চান, নেত্রকোনায় কম্বাইন হারভেস্টার মেশিনের রহস্যজনক অপ্রাপ্যতা, দিশেহারা কৃষক কাঁঠালিয়াতে  এসএসসি পরীক্ষা: উৎসবমুখর ও নকলমুক্ত পরিবেশ।
ব্রেকিং নিউজঃ

ফরিদপুরে দেশ নেত্রী খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মোনাজাত

  • Update Time : Monday, December 29, 2025

নিরঞ্জন মিত্র (নিরু) (ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
বিএনপি চেয়ারপারসন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

ফরিদপুর পৌরসভার ৩ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণের আয়োজিত,(২৮ ডিসেম্বর) রবিবার বিকেলে পৌরসভার ৩ নং ওয়ার্ডের পারচর শহিদ মেম্বারের বাড়ির আঙিনায় এই দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

দোয়া মোনাজাত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জাতীয়তাবাদী কেন্দ্রীয় মহিলা দলের ‌যুগ্ম সাধারণ সম্পাদক ও ‌ফরিদপুর-৩ (সদর) আসনে বিএনপি’র ধানের শীষের প্রার্থী চৌধুরী নায়াব ইউসুফ।

দোয়া অনুষ্ঠানে তিনি তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, আমাদের নেত্রী খালেদা জিয়া রাজপথে আন্দোলন করে প্রধান মন্ত্রী হয়েছিলেন এবং গণতন্ত্রের জন্য লড়াই করেছেন। তিনি আরও বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসররা বিভিন্ন যায়গায় অবস্থান করছে। এজন্য সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান তিনি।

এ-সময়, বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে এবং দেশের ভবিষ্যত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য দোয়া মোনাজাত করা হয়।

দোয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির আহ্বায়ক এ.এফ.এম কাইয়ুম জঙ্গি, মহানগর বিএনপির সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ।

ফরিদপুর জেলা যুবদলের সহ-সভাপতি ও কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য শেখ শহিদুল ইসলাম (শহিদ মেম্বার) এর সঞ্চালনায় এবং পৌর ৩নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মোঃ মোফাজ্জল শেখ এর সভাপতিত্বে,
দোয়া মোনাজাত অনুষ্ঠানটি
পরিচালিত হয়। দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন আলহাজ্ব মোহাম্মদ ফরিদ শেখ।

এ-সময় বিএনপি ও তার অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা ও অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ পাঁচ শতাধিক নারীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd