1. admin@moheshpurnews24.com : admin :
June 17, 2026, 1:36 pm
শিরোনামঃ
চাঁপাইনবাবগঞ্জ  বালুগ্রাম  সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত  পুঠিয়ায় আদিবাসীর বাড়ি ভাংচুর দুর্নীতির সংবাদ প্রকাশ করায় ৪ সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে বরিশালে মানববন্ধন। ​চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে ২,০৮৫ বোতল সিরাপ ও ইয়াবাসহ আটক ২, ট্রাক জব্দ নাসিরনগরে দুইটি ভাঙ্গা সেতু দিয়ে চলছে যানবাহন, যে কোন সময় ঘটতে দুর্ঘটনা। গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় এসেছেখাল পুনঃখনন কাজ পরিদর্শনে জেলা প্রশাসক মাসুদুর রহমান গাইবান্ধার সাঘাটায় উপজেলায় ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ও ক্রেতা গ্রেফতার বিশ্বম্ভরপুরের ফতেপুরে মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষায় মানববন্ধন রাসিক প্রশাসকের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চাঁপাইনবাবগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠানে মাদকবিরোধী কার্যক্রম জোরদারে প্রশিক্ষক তৈরির কর্মশালা
ব্রেকিং নিউজঃ

ফরিদপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় সমাজসেবা দিবস পালিত

  • Update Time : Saturday, January 3, 2026

নিরঞ্জন মিত্র (নিরু) (ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
”প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায়, আস্থা আজ সমাজসেবায়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরে নানা কর্মসূচির মধ্যে দিয়ে জাতীয় সমাজসেবা দিবস- ২০২৬ পালিত হয়েছে।

দিবসটি উদযাপন উপলক্ষে,
ফরিদপুর জেলা প্রশাসন এবং জেলা সমাজসেবা কার্যালয় ও এনজিওসমূহ আয়োজনে,(৩ জানুয়ারি) শনিবার সকাল ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়। এরআগে র‌্যালী শুরুতেই বেলুন উড়িয়ে দিবসের শুভ সূচনা করেন অতিথিরা।

পরে দিবসটি উদযাপন উপলক্ষে সকাল সাড়ে ১০ টার দিকে কবি জসীমউদ্দিন হলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ফরিদপুর জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক এ.এস.এম. আলী আহসান এর সভাপতিত্বে, সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) হাসান-বিন-মুহাম্মদ আলী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন,
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ শামছুল আজম, মুসলিম মিশনের সাধারণ সম্পাদক অধ্যাপক এম.এ সামাদ, ডায়াবেটিস সমিতির সদস্য সচিব অধ্যাপক শেখ সামাদ, এসডিসির নির্বাহী পরিচালক কাজী আশরাফুল হাসান, পথকলি সংস্থার নির্বাহী পরিচালক মোঃ বিলায়েত হোসেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফরিদপুর শহর সমাজ সেবা অফিসার এ এস এম সুজাউদ্দীন রাসেদ।

সভায় বক্তারা, সমাজসেবার কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রযুক্তির ব্যবহার ও মানবিক মূল্যবোধ জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। এ-সময় বিভিন্ন দপ্তরের সরকারি বেসরকারি কর্মকর্তাগণ ও এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd