1. admin@moheshpurnews24.com : admin :
September 28, 2026, 10:17 pm
শিরোনামঃ
মহেশপুরে বিএনপি’র বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত। কক্সবাজার বিমানবন্দরে নতুন যুগের সূচনা, অক্টোবরে আন্তর্জাতিক ফ্লাইট মোহনগঞ্জে নগদ উদ্যোক্তাদের মানি লন্ডারিং ও অনলাইন জুয়া প্রতিরোধে প্রশিক্ষণ সুনামগঞ্জের দিরাইয়ের তারাপাশা মিলনবাজারে দু”পক্ষের সংঘর্ষ ৪ রাউন্ড গুলি ছুড়া দোকানপাঠ লুটপাঠ বাকেরগঞ্জে আ’লীগের বিরুদ্ধে নাশকতার মামলার আসামী বিএনপি নেতা জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ইজারাদারকে চাঁদাবাজ ও বিএনপি নেতাদের গডফাদার বলার প্রতিবাদে সংবাদ সম্মেলন ফরিদপুরে পাটের বস্তা ব্যবহার না করায় দুই ব্যবসায়ীকে ৩ হাজার টাকা জরিমানা চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান ফরিদপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপন ফরিদপুরে কালীবাড়ি মন্দিরের কালীমূর্তি চুরির ঘটনায়, গ্রেপ্তার ৪
ব্রেকিং নিউজঃ

ফরিদপুরে পাটের বস্তা ব্যবহার না করায় দুই ব্যবসায়ীকে ৩ হাজার টাকা জরিমানা

  • Update Time : Monday, September 28, 2026

নিরঞ্জন মিত্র (নিরু) (ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
ফরিদপুরে বিভিন্ন চালের বাজারে পাটজাত মোড়কের (বস্তা) পরিবর্তে প্লাস্টিকের মোড়কে রাখার অভিযোগে দুই ব্যবসায়ীকে ৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ,(২৮ সেপ্টেম্বর) সোমবার বিকেলে শহরের হাজী শরীয়তুল্লাহ বাজারে ডিসি অফিসের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোছাঃ জান্নাতুল সুলতানার নেতৃত্বে, এ অভিযান পরিচালনা করেন।

অভিযান সূত্রে জানা যায়, পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০-এর ১৪ ধারা মোতাবেক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এ সময় হাজী শরীয়তুল্লাহ বাজারের নিউ মোল্লা ট্রেডার্সের স্বত্বাধিকারী মোঃ কামাল মোল্লা চাল ব্যবসায়ীকে প্লাস্টিকের মোড়ক ব্যবহার করার অভিযোগে পনেরো শত টাকা ও মেসার্স সেলিম ষ্টোর এর সত্যাধিকারী মোঃ সেলিম বিশ্বাসকে প্লাস্টিকের মোড়ক ব্যবহার ও লাইসেন্স নবায়ন না করায় পনেরো শত টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোছাঃ জান্নাতুল সুলতানা জানান, সরকার কর্তৃক ২০১০-এর ১৪ ধারা মোতাবেক নির্ধারিত ১৯টি পণ্যের পাটজাত মোড়ক ব্যবহার বাধ্যতামূলক। ব্যবসায়ীরা আইনের তোয়াক্কা না করে প্লাস্টিকের বস্তায় চাল মোড়কজাত অব্যাহত রেখেছেন। প্রাথমিকভাবে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করে সতর্ক করা হয়েছে। 

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd