1. admin@moheshpurnews24.com : admin :
March 2, 2026, 11:40 pm
শিরোনামঃ
লেদা মোচনী ট্রাক চালক শ্রমিক বহুমুখী সমবায় সমিতির ব্যবস্থাপনা কমিটির নির্বাচন তফসিল ঘোষণা টেকনাফে পারিবারিক বিরোধে নারীকে হুমকির অভিযোগ ব্রাহ্মণবাড়ীয়া-সরাইলে ১০৮ কেজি গাঁজা সহ মাইক্রোবাস জব্দ ভোলাহাট সীমান্তে ডিএনসির অভিযানে ইয়াবাসহ নারী আটক ০১ নেত্রকোনা সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তার উপর অর্পিত কর্মকে ধর্মের ন্যায় পালন করছেন গাইবান্ধায় আওয়ামী লীগ নেতা ও সার ডিলার কামাল আহমেদ কর্তৃক সার সংকট সৃষ্টির পায়তারার প্রতিবাদে গোবিন্দগঞ্জ ফ্লাইওভার-এ ফাটা গার্ডার বসানোর অভিযোগ স্থানীয়দের উদ্বেগ নেত্রকোনায় ধর্ষণের শিকার প্রতিবন্ধী কিশোরীর সন্তান প্রসব, অভিযুক্ত যুবক কারাগারে ​হরিণাকুণ্ডুর ভায়নায় জামায়াতে ইসলামীর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। কিশোরগঞ্জ জেলা পুলিশ-এ পদোন্নতিপ্রাপ্ত সদস্যকে আনুষ্ঠানিকভাবে র‍্যাংক ব্যাজ প্রদান
ব্রেকিং নিউজঃ

ফরিদপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে শ্রীশ্রী কাত্যায়নী পূজা শুরু

  • Update Time : Monday, October 27, 2025

নিরঞ্জন মিত্র (নিরু) (ফরিদপুর জেলা প্রতিনিধিঃ

ফরিদপুরের কানাইপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে শ্রীশ্রী কাত্যায়নী পূজা।

(২৭ অক্টোবর) সোমবার ষষ্ঠীপূজার মধ্য দিয়ে শুরু হয়ে আগামী (৩১ অক্টোবর) শুক্রবার বিজয়া দশমীর বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে কাত্যায়নী উৎসব।

মূলত দূর্গা পূজা হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব হলেও, দূর্গা পূজার ঠিক একমাস পর দুর্গা প্রতিমার আদলেই প্রতিমা তৈরি করে কাত্যায়নী পূজা পালন করে থাকে।

এই পূজার আনুষ্ঠানিকতার পাশাপাশি বিভিন্ন মন্দির প্রাঙ্গনে
জমে উঠেছে গ্রামীণ মেলা। পূজা উপলক্ষে ব্যতিক্রমী সব মণ্ডপে ডেকোরেশন দর্শনার্থীদের মুগ্ধকর। পূজা মণ্ডপগুলোতে কাপড় ও শোলার কাজের পাশাপাশি ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে নানা রকম চোখ ধাঁধানো আলোকসজ্জা দর্শকদের আকৃষ্ট করছে। অধিকাংশ গেটেই ডিজিটাল পদ্ধতিতে দেব দেবীর চলমান ছবি সংযুক্ত করা হয়েছে। এছাড়া বিভিন্ন ডিসপ্লের মাধ্যমে মন্দির গুলিতে ধর্মীয় মাহাত্ম্য প্রচার করা হচ্ছে।

ফরিদপুর জেলা পূজা উদযাপন পরিষদ সূত্রে জানিয়েছে, এ বছর ফরিদপুর শহর ও কানাইপুর মিলে মোট ১০টি মণ্ডপে কাত্যায়নী পূজা অনুষ্ঠিত হচ্ছে।

আজ রাতে ফরিদেুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নে বিভিন্ন এলাকায় সরজমিন ঘুরে দেখা গেছে, প্রতিমাগুলো আকর্ষণীয় রঙে ফুটিয়ে তোলা হয়েছে। এছাড়াও শহরে কাত্যায়নী মণ্ডপকে সাজানো হয়েছে আকর্ষণীয় সাজে। মণ্ডপ প্রাঙ্গণের সামনে থাকছে দৃষ্টিনন্দন তোরণ ও আলোকসজ্জা। সন্ধ্যা থেকে শুরু হয়ে প্রতিটি প্যান্ডেলে আলোকসজ্জা চলবে রাতভর। পূজা প্যান্ডেলের এই আকর্ষণীয় আলোকসজ্জা দেখতে ইতিমধ্যেই বিভিন্ন জায়গা থেকে আসতে শুরু করেছেন দর্শকরা।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd