1. admin@moheshpurnews24.com : admin :
March 3, 2026, 7:51 am
শিরোনামঃ
মহেশপুর পৌরবাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী ইসমাইল হোসেন পলাশ গাইবান্ধা সদর উপজেলার যুব উন্নয়নের পশ্চিম পাশে তুলসিঘাঠ এর পূর্ব পাশে কাজীর বাড়ির মোরে একটি ট্রাকে দুর্ঘটনা ঘটে মহেশপুরে নবনির্বাচিত এমপি মোঃ মতিয়ার রহমান-কে গণসংবর্ধনা উন্নয়ন ও সুশাসনের অঙ্গীকার পদ্মার পাড়ে তরুণ তরুণীকে জিম্মি করে ছিনতাই চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজ-এর আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত লেদা মোচনী ট্রাক চালক শ্রমিক বহুমুখী সমবায় সমিতির ব্যবস্থাপনা কমিটির নির্বাচন তফসিল ঘোষণা টেকনাফে পারিবারিক বিরোধে নারীকে হুমকির অভিযোগ ব্রাহ্মণবাড়ীয়া-সরাইলে ১০৮ কেজি গাঁজা সহ মাইক্রোবাস জব্দ ভোলাহাট সীমান্তে ডিএনসির অভিযানে ইয়াবাসহ নারী আটক ০১ নেত্রকোনা সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তার উপর অর্পিত কর্মকে ধর্মের ন্যায় পালন করছেন
ব্রেকিং নিউজঃ

ফরিদপুরে ‌মহান বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সমাবেশ ও শোভাযাত্রা ‌

  • Update Time : Friday, November 7, 2025

নিরঞ্জন মিত্র (নিরু) (ফরিদপুর জেলা প্রতিনিধিঃ

ঐতিহাসিক ৭ই নভেম্বর মহান বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে, ফরিদপুরে সমাবেশ ও শোভাযাত্রা ‌অনুষ্ঠিত হয়েছে।

ফরিদপুর জেলা ও মহানগর বিএনপি’র যৌথ উদ্যোগে, (৭ নভেম্বর) শুক্রবার বিকাল সাড়ে ৪ টার দিকে দিবসটি উপলক্ষে শহরের সিভিল সার্জন সড়ক হতে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে গোলপুকুর ড্রীমসের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়

সংগঠনের জেলা শাখার সদস্য সচিব একেএম কিবরিয়া স্বপনের সভাপতিত্বে, এ-সময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ফরিদপুর-৩ সদর আসনে ‌ জাতীয়তাবাদী দলের ‌ধানের শীষের প্রার্থী নায়াব ইউসুফ।

এ-সময় আরও বক্তব্য রাখেন, জেলা বিএনপি’র ‌যুগ্ন আহবায়ক আজম খান, রশিদুল ইসলাম লিটন ‌তানভীর চৌধুরী রুবেল, এ্যাড. গোলাম রব্বানী ‌ভূঁইয়া ‌রতন,
মহানগর বিএনপির আহবায়ক এএফএম কাইয়ুম জঙ্গি, সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ, যুগ্ম আহবায়ক মিজানুর রহমান মিনান আতাউর রশিদ বাচ্চু, মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নিতাই রায়, জেলা যুবদলের ‌ সভাপতি ‌রাজিব হোসেন, মহানগর ‌ যুবদলের‌‌ ভারপ্রাপ্ত ‌সভাপতি ‌এম এম ইউসুফ, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক ‌আলী রেজওয়ান বিশ্বাস তরুন, কোতোয়ালী থানা বিএনপির সভাপতি ‌চৌধুরী নাজমুল আলম রঞ্জন, কৃষক ‌ দলের সাধারণ সম্পাদক ‌মুরাদ হোসেন প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশের ইতিহাসে ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী-জনতার বিপ্লব শুধু একটি মোড় পরিবর্তনকারী ঘটনা নয়। এটি ছিল আধিপত্যবাদ বিরোধী জাতীয়তাবাদী রাজনীতির অভ্যুদয়ের সূচনা। ১৯৭৫ সালের এই দিনে দেশপ্রেমে উদ্দীপ্ত সিপাহী ও জনতা জাতীয় স্বাধীনতা সুরক্ষা ও গণতন্ত্র পুনরুজ্জীবনের অঙ্গীকার নিয়ে রাজপথে নেমে এসেছিল। স্বাধীনতাত্তোর ক্ষমতাসীন গোষ্ঠী নিজস্ব স্বার্থে দেশকে আধিপত্যবাদের থাবার মুখে ঠেলে দিয়েছিল।

ক্ষমতাকে চিরস্থায়ী করার লক্ষ্যে তারা একদলীয় বাকশাল গঠন করে গণতন্ত্রকে হত্যা করে। বাকশালী সরকার চরম অগণতান্ত্রিক ও ফ্যাসিবাদী পন্থায় মানুষের ন্যায়সঙ্গত অধিকারগুলো হরণ করে।দেশমাতৃকার এই চরম সংকটকালে ১৯৭৫ সালের ৩ নভেম্বর কুচক্রীরা মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে সপরিবারে ক্যান্টনমেন্টে বন্দী করে। জাতির এই গভীর সংকটে ৭ নভেম্বর স্বাধীনতা রক্ষায় অকুতোভয় সৈনিক ও জনতার ঢল রাজপথে নেমে আসে। জন্ম নেয় এক অনন্য সংহতি, মুক্ত হন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান। শহীদ জিয়া যদিও শাহাদাত বরণ করেন, কিন্তু তার আদর্শে বলীয়ান দেশপ্রেমিক জনগণ আজও স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষার সংগ্রামে ঐক্যবদ্ধ ও দৃঢ়প্রতিজ্ঞ।

এরআগে বিভিন্ন স্থান থেকে একাধিক মিছিল সমাবেশ স্থলে উপস্থিত হয়।
এ সময় তারা ‌ফরিদপুর ৩ আসনের ‌ সংসদ সদস্য পদপ্রার্থী নায়াব ইউসুফ ও ধানের শীষের পক্ষে বিভিন্ন শ্লোগান প্রদান করে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd