1. admin@moheshpurnews24.com : admin :
February 7, 2026, 11:08 pm
শিরোনামঃ
কুপতলায় ধানের শীষের বিশাল নির্বাচনী জনসভা চট্টগ্রাম-৮ আসনে ডা. আবু নাসের ভাইয়ের সমর্থনে চাঁদগাঁওয়ে নির্বাচনী ক্যাম্প উদ্বোধন কিশোরগঞ্জ-৪ আসনে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে মাঠে ডা. লাকী অষ্টগ্রামে যৌথ অভিযানে অস্ত্র ও দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির সমর্থনে লিফলেট বিতরণে ব্যস্ত সময় কাটছে নেতাকর্মীদের আজ ৭ ফেব্রুয়ারি বরিশাল জেলা সমাজসেবা কমপ্লেক্স যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বাংলা ইশারা ভাষা দিবস। ক্ষমতায় আসলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে অগ্রাধিকার দেয়া হবে-নীলফামারীতে তারেক রহমান আলোকিত সাতক্ষীরা গড়তে ধানের শীষে ভোট দিন-নির্বাচনী গণসংযোগে আলহাজ্ব আব্দুর রউফ হাটহাজারীতে ১১ দলীয় ঐক্যজোটের বিশাল জনসভা নির্বাচিত হলে চাঁদাবাজ ও দুর্নীতিবাজ নির্মূলে কঠোর ব্যবস্থা—মামুনুল হক ফরিদপুরে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে পুকুর থেকে আগ্নেয়াস্ত্রসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার
ব্রেকিং নিউজঃ

ফরিদপুরে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে পুকুর থেকে আগ্নেয়াস্ত্রসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার

  • Update Time : Saturday, February 7, 2026

নিরঞ্জন মিত্র (নিরু) (ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
ফরিদপুর সদর উপজেলার কানাইপুর আখ সেন্টার এলাকায় যৌথ বাহিনীর বিশেষ অভিযান পরিচালনা করে একটি পুকুর থেকে আগ্নেয়াস্ত্রসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে লেফটেন্যান্ট কর্নেল মিনহাজের নেতৃত্বে,(৭ ফেব্রুয়ারি) শনিবার বেলা সাড়ে ১২ টা থেকে বিকেল সাড়ে ৪ টা পর্যন্ত যৌথ বাহিনীর এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

এ-সময় ফায়ার সার্ভিসের সদস্যদের সহযোগিতায় পুকুরের পানি নিষ্কাশন করে তল্লাশি চালিয়ে পানির নিচে লুকিয়ে রাখা বিভিন্ন ধরনের অস্ত্র উদ্ধার করা হয়।

আইনশৃঙ্খলা বাহিনী ধারণা করছে, উদ্ধারকৃত অস্ত্রের পরিমাণ ও ধরন দেখে বুঝাযায় এগুলো কোনো সংঘবদ্ধ অপরাধচক্রের কাজে ব্যবহারের জন্য গোপনে মজুত করে রাখা হয়েছিল। এ ঘটনায় কাউকে আটক করা না হলেও অস্ত্রগুলো কী উদ্দেশ্যে এবং কতদিন ধরে সেখানে মজুত করে রেখেছিল, তা জানতে তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে, ৪টি পিস্তল ও ১৬ রাউন্ড গুলি, ২টি কাটা পাইপগান ও ২ রাউন্ড গুলি, ৫টি চাইনিজ কুড়াল, ৬৫টি ছোট-বড় ছেনদা, ৮টি বল্লম, ৬টি ছোট-বড় চাকু, ১০১টি বর্ষার মাথা, ১টি টেটা এবং ৫টি খালি কাঁচের মদের বোতল। উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ যৌথ বাহিনীর ক্যাম্পে নেওয়া হয়েছে।

ফরিদপুর সেনা ক্যাম্প সূত্রে জানানো হয়েছে, এলাকায় অপরাধ দমন ও অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ বাহিনীর এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। একই সঙ্গে অস্ত্র মজুদের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

স্থানীয়রা জানান, সাম্প্রতিক সময়ে এলাকায় এমন অভিযান নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd