1. admin@moheshpurnews24.com : admin :
June 17, 2026, 6:42 pm
শিরোনামঃ
গাইবান্ধা সদর উপজেলায় ৫ নং বল্লাম ঝাড় ইউনিয়ন দুর্নীতির শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছে রঘুনাথপুর এমএ উচ্চ বিদ্যালয় রক্ষার জন্য আবেদন প্রতিমন্ত্রী মীর শাহে আলমের চার সাংবাদিকের নামে হয়রানী মূলক মামলার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন গাইবান্ধা সদরে নানা আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ পালন চাঁপাইনবাবগঞ্জ  বালুগ্রাম  সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত  পুঠিয়ায় আদিবাসীর বাড়ি ভাংচুর দুর্নীতির সংবাদ প্রকাশ করায় ৪ সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে বরিশালে মানববন্ধন। ​চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে ২,০৮৫ বোতল সিরাপ ও ইয়াবাসহ আটক ২, ট্রাক জব্দ নাসিরনগরে দুইটি ভাঙ্গা সেতু দিয়ে চলছে যানবাহন, যে কোন সময় ঘটতে দুর্ঘটনা। গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় এসেছেখাল পুনঃখনন কাজ পরিদর্শনে জেলা প্রশাসক মাসুদুর রহমান গাইবান্ধার সাঘাটায় উপজেলায় ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ও ক্রেতা গ্রেফতার
ব্রেকিং নিউজঃ

ফরিদপুরে ১২৫ কেজি ওজনের একটি বিরল মূল্যবান কষ্টি পাথরের মূর্তি উদ্ধার

  • Update Time : Sunday, January 18, 2026

নিরঞ্জন মিত্র (নিরু) (ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় ১২৫ কেজি ওজনের
একটি বিরল কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করেছে র‍্যাব-১০। এ ঘটনায় সাদ্দাম মোল্লা নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

র‍্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে (১৮ জানুয়ারি)
রবিবার বিকেলে আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ মধ্যপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে স্থানীয় বাসিন্দা আকবার মোল্লার ছেলে সাদ্দাম মোল্লার বাড়ির দক্ষিণ পাশের একটি পুকুর থেকে প্রায় ১২৫ কেজি ওজনের মূল্যবান কষ্টি পাথরের মূর্তিটি উদ্ধার করা হয়।
মূর্তিটির আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ শত কোটি টাকা বলে ধারণা করা হয়।

কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার তারিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করে এই মূল্যবান কষ্টিপাথরের মূর্তিটি উদ্ধার করতে সক্ষম হয়েছি। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে এবং তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সচেতন মহল মনে করছেন, উদ্ধার হওয়া কষ্টিপাথরের মূর্তিটি যথাযথভাবে সংরক্ষণ ও গবেষণার আওতায় আনা হলে দেশের ইতিহাস ও ঐতিহ্য রক্ষায় এটি গুরুত্বপূর্ণ অবদান রাখবে। উদ্ধারকৃত মূর্তিটি দেখার জন্য শতশত উৎসুক জনতার ভিড় জমে উঠেছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd