1. admin@moheshpurnews24.com : admin :
June 17, 2026, 8:49 pm
শিরোনামঃ
গাইবান্ধা সদর উপজেলায় ৫ নং বল্লাম ঝাড় ইউনিয়ন দুর্নীতির শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছে রঘুনাথপুর এমএ উচ্চ বিদ্যালয় রক্ষার জন্য আবেদন প্রতিমন্ত্রী মীর শাহে আলমের চার সাংবাদিকের নামে হয়রানী মূলক মামলার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন গাইবান্ধা সদরে নানা আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ পালন চাঁপাইনবাবগঞ্জ  বালুগ্রাম  সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত  পুঠিয়ায় আদিবাসীর বাড়ি ভাংচুর দুর্নীতির সংবাদ প্রকাশ করায় ৪ সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে বরিশালে মানববন্ধন। ​চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে ২,০৮৫ বোতল সিরাপ ও ইয়াবাসহ আটক ২, ট্রাক জব্দ নাসিরনগরে দুইটি ভাঙ্গা সেতু দিয়ে চলছে যানবাহন, যে কোন সময় ঘটতে দুর্ঘটনা। গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় এসেছেখাল পুনঃখনন কাজ পরিদর্শনে জেলা প্রশাসক মাসুদুর রহমান গাইবান্ধার সাঘাটায় উপজেলায় ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ও ক্রেতা গ্রেফতার
ব্রেকিং নিউজঃ

ফরিদপুর ঐতিহ্যবাহী মহিম ইন্সটিটিউশনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী

  • Update Time : Thursday, January 29, 2026

নিরঞ্জন মিত্র (নিরু) (ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
”ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের ঐতিহ্যবাহী মহিম ইনস্টিটিটিউশন ও ৪৭ নং মহিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী-২০২৬ ইং অনুষ্ঠিত হয়েছে।

(২৯ জানুয়ারি) বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে শহরের গোয়ালচামট শ্রীঅঙ্গন মহিম ইনস্টিটিটিউশন বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে জাতীয় সংগীতের মাধ্যমে পতাকা উত্তোলন এবং বেলুন উড়িয়ে দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠিত হয়।

মহিম ইনস্টিটিটিউশনের প্রধান শিক্ষক মাধব চন্দ্র দাস এর সভাপতিত্বে, অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন, ফরিদপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ তন্ময় ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মোশারফ হোসেন খলিফা, সদর উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ দেলোয়ার হোসেন,
মহানগর বিএনপির আহবায়ক এ এফ এম কাইয়ুম জঙ্গি, মহিম ইনস্টিটিটিউশনের সাবেক প্রধান শিক্ষক একে এম হাকিম।

এ-সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ফরিদপুর পৌরসভার সাবেক কাউন্সিলর আনিসুর রহমান সাবুল, ম্যানেজিং কমিটির সাবেক সদস্য আশরাফ হোসেন প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ৪৭ নং মহিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারহানা বেগম।
বক্তারা, শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা এবং সাংস্কৃতিক চর্চার গুরুত্ব তুলে ধরেন এবং বিদ্যালয়ের এমন আয়োজনের প্রশংসা করেন।

অনুষ্ঠানে অত্র প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, নানা শ্রেণি পেশার প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, গন্যমান্য ব্যক্তিবর্গ সহ বিপুল সংখ্যক দর্শকের সমাগম হয়।

উদ্বোধনী অনুষ্ঠানের প্রথম পর্বে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিশেষ আকর্ষণ মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শনের মাধ্যমে সকল অতিথিকে মুগ্ধ করে তোলেন।

অনুষ্ঠানে দ্বিতীয় পর্বে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কুচকাওয়াজ প্রদর্শন ও চমৎকার ক্রীড়ানৈপুণ্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd