1. admin@moheshpurnews24.com : admin :
September 11, 2026, 9:19 am
শিরোনামঃ
ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক ফেনীতে মলম পার্টির সদস্যসহ ১৬ আসামি গ্রেপ্তার বাকেরগঞ্জে ভ্যান চালককে কুপিয়ে হত্যা পটিয়ার ইউএনও এবং এসি ল্যাণ্ডের সাথে মুক্তিযোদ্ধা সন্তান ঐক্যপরিষদ নেতৃবৃন্দের সৌজন্যে সাক্ষাৎ নাসিরনগর নিশ্চিন্তপুরে লুডু খেলাকে কেন্দ্র পিটিয়ে যুবক হত্যা নজরুল বর্ষে আসছে শাম্মী তুলতুলের ছোটদের নজরুল’ ২ নংওয়ার্ডকে মডেল ওয়ার্ড গড়ার প্রত্যয় মেম্বার পদপ্রার্থী হাফেজ মোহাম্মদ আবু হানিফ মাদরাসায়ে মুহাম্মাদীয়ার ভূমিদাতার বিদায় সংবর্ধনা ও প্রবাসযাত্রা উপলক্ষ্যে দোয়া অনুষ্ঠিত সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টির মতবিনিময় সভা। রতনা আমিন মহিলা কলেজের গভর্নিং বডির সভাপতি শাহিন তালুকদার
ব্রেকিং নিউজঃ

ফেনীতে মলম পার্টির সদস্যসহ ১৬ আসামি গ্রেপ্তার

  • Update Time : Thursday, September 10, 2026

আবুল হাসনাত তুহিন, ফেনী: ফেনীতে বিশেষ অভিযান চালিয়ে মলম পার্টির সদস্য, মাদক কারবারি, মাদকসেবী, চোর ও ডাকাত চক্রের সক্রিয় সদস্যসহ বিভিন্ন মামলার ১৬ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৫টা থেকে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১১টা পর্যন্ত ফেনী জেলা পুলিশের নির্দেশনায় ফেনী মডেল থানা পুলিশের নেতৃত্বে সদর থানা এলাকাসহ বিভিন্ন স্থানে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ প্রেস রিলিজ সূত্রে জানায়, অভিযানের একপর্যায়ে বৃহস্পতিবার সকালে ফেনী সদর থানাধীন ফেনী স্টারলাইন বাস কাউন্টার ও এর আশপাশের এলাকা থেকে মলম পার্টির সদস্য লিটন মিয়া প্রকাশ সুমন (৩৭)-কে গ্রেপ্তার করা হয়। তিনি কুমিল্লার লাকসাম থানার দক্ষিণ এলাইচ, ডোমবাড়ীয়া (চেয়ারম্যান বাড়ি) এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় প্রায় ১৫টি মামলা বিচারাধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের ভাষ্য অনুযায়ী, মলম পার্টির সদস্যরা ফেনী স্টারলাইন বাসে বিদেশ থেকে আসা যাত্রীদের টার্গেট করে চেতনানাশক ব্যবহার এবং বিভিন্ন কৌশলে তাদের সর্বস্ব নিয়ে যেতেন। এ ছাড়া ফেনী মডেল থানাধীন পৌরসভা এলাকার ফেনী মহিপাল থেকে লেমুয়া যাওয়ার পথে সিএনজিচালিত অটোরিকশায় যাত্রীদের নকল স্বর্ণের বার দেখিয়ে প্রতারণার মাধ্যমে চেতনানাশক ব্যবহার করে স্বর্ণালংকার ও নগদ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগও রয়েছে। এসব ঘটনায় ফেনী মডেল থানায় পৃথক মামলা হয়েছে এবং তদন্ত অব্যাহত রয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট অন্যান্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।

ফেনী মডেল থানা পুলিশ( ওসি) জানায়, গ্রেপ্তার ১৬ জনের মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক কারবারি ও মাদকসেবী, চুরি ও ডাকাত চক্রের সক্রিয় সদস্য রয়েছেন। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশ সুপারের প্রত্যক্ষ নির্দেশনায় মাদক নির্মূল ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলার বিভিন্ন মাদক স্পট ও অপরাধপ্রবণ এলাকায় নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd