1. admin@moheshpurnews24.com : admin :
September 13, 2026, 4:31 am
শিরোনামঃ
ফরিদপুরে কার্টনবন্দি অজ্ঞাত পরিচয় ব্যক্তির ছয় টুকরো মরদেহ উদ্ধার ফেনীতে ২৪ ঘণ্টায় ২১ আসামি গ্রেপ্তার রফিকুলকে সভাপতি ও রেজুয়ানকে সাধারন সম্পাদক করে ১৯সদস্য বিশিষ্ঠ সুনামগঞ্জ জেলা সার্ভেয়ার অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটি গঠন ফরিদপুরে সার সংগ্রহ করতে গিয়ে দীর্ঘ সময় উপচে পড়া ভিড় জমিয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায়, ভোগান্তিতে কৃষক ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ রাসিকের ডেঙ্গু প্রতিরোধে বর্ণাঢ্য ‌র‌্যালি ‎বাগেরহাটে তিন মাসব্যাপী বিশেষ ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন নেত্রকোনায় দের যুগ ধরে বন্ধ শিল্পকলা একাডেমী বাদ্যযন্ত্র ও বরাদ্দের নেই হদিস ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ নানিয়ারচরে সেনাবাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচিতে ৫০০ চারা বিতরণ
ব্রেকিং নিউজঃ

ফেনীতে ২৪ ঘণ্টায় ২১ আসামি গ্রেপ্তার

  • Update Time : Saturday, September 12, 2026

বিদেশি মদ, চোলাই মদ, বিয়ার ও ৫৭ পিস ইয়াবা উদ্ধার

আবুল হাসনাত তুহিন,ফেনী: ফেনীতে গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামিসহ ২১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় বিপুল পরিমাণ মাদকদ্রব্যও উদ্ধার করা হয়েছে।

ফেনী জেলা পুলিশের তথ্যমতে, ১২ সেপ্টেম্বর ২০২৬ তারিখে পুলিশ সুপার, ফেনীর নির্দেশনায় অফিসার ইনচার্জ, ফেনী মডেল থানার নেতৃত্বে থানা এলাকার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিভিন্ন মামলার আসামি, ডাকাত দলের সক্রিয় সদস্য, মাদক ব্যবসায়ী, মাদক কারবারি, মাদকসেবী ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তার করা হয়।

অভিযানে গ্রেপ্তার ২১ জনের মধ্যে ৫০ বোতল বিদেশি মদ, ১০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ, ৩ বোতল বিয়ার এবং ৫৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন ডাকাত দলের সদস্য সাইফুল ইসলাম রিয়াজ (২৮), মাদক ব্যবসায়ী মো. সেলিম (২৪), মাদকসহ আটক মো. হৃদয় (২০), শাহরিয়ার হোসেন (২২), নাজমুল ইসলাম (২২), শহিদুল ইসলাম সুমন (৩৪), ইসমাইল হোসেন ইমন (২৬), মো. রুবেল (২৬), মো. ইকবাল হোসেন (৩৫), **আবু বক্কর (৩৯) সহ বিভিন্ন মামলার অন্যান্য আসামি।

পুলিশের প্রেস রিলিজে উল্লেখ করা হয়, গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় একাধিক মামলা রয়েছে। অভিযান শেষে মাদকসেবীসহ গ্রেপ্তার ২১ জন আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। ফেনী জেলা পুলিশ জানিয়েছে, মাদকের বিস্তার রোধে জেলার বিভিন্ন এলাকায় নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক নির্মূলে ফেনী সদর থানা এলাকার প্রতিটি মাদক স্পটে নিয়মিত অভিযানসহ আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সদস্যদের তৎপরতা অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd