মোঃ মনিরুজ্জামান মহেশপুর প্রতিনিধ।
বাংলাদেশ জামায়াতে ইসলামী মহেশপুর পৌরসভার তিন নম্বর ওয়ার্ড নওদা গ্রামের যুব বিভাগের উদ্যোগে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
বাংলাদেশের জামায়াতে ইসলামী নওদা গ্রাম যুব বিভাগের উদ্যোগে ২৭ তারিখ নওদা গ্রাম জামাআত ইসলামের অফিসে আয়োজন করা হয় এক আড়ম্বরপূর্ণ ইফতার মাহফিল। উক্ত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন বাংলাদেশি জামায়াতে ইসলামী মহেশপুর উপজেলা শাখার সম্মানিত সেক্রেটারি জনাব মোঃ ইসমাইল হোসেন পলাশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকেন সভাপতি যুব ও ক্রীড়াবিভাগ এবং সহকারী সেক্রেটারি মোহাম্মদ আমিরুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী মহেশপুর উপজেলা শাখা। উক্ত ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত থাকেন জনাব মোঃ নওফেল হোসেন, আমির মহেশপুর উপজেলা শাখা, বাংলাদেশ জামায়াতে ইসলামী।
ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন তিন নম্বর ওয়ার্ডের সম্মানিত আমির জনাব মোঃ কামাল উদ্দিন। বিপুলসংখ্যক যুবকের উপস্থিতিতে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন বাংলাদেশে মানুষের মাঝে ন্যায় ও ইনসাফ পৌঁছে দেওয়ার জন্য আমাদেরকে রমজানের শিক্ষা গ্রহণ করতে হবে। মুসলমানদেরকে রমজানের শিক্ষা গ্রহণের জন্য তিনি বলেন। বিশেষ অতিথি এর বক্তব্যে জনাব মোঃ আমিরুল ইসলাম এই রমজানে যুবকদেরকে ইসলামের প্রকৃত শিক্ষা গ্রহণের জন্য বলেন।
ইফতার মাহফিলে আরো উপস্থিত থাকেন যুব বিভাগের সম্মানিত সভাপতি মোঃ জাহিদ হাসান। সেক্রেটারি মোঃ ইমরান হোসেন। ৩ নম্বর ওয়ার্ডের সম্মানিত সেক্রেটারি মো: শাহ জামান রানা। স্থানীয় দায়িত্বশীল বৃন্দ উপস্থিত থাকেন।