1. admin@moheshpurnews24.com : admin :
March 3, 2026, 6:12 am
শিরোনামঃ
মহেশপুর পৌরবাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী ইসমাইল হোসেন পলাশ গাইবান্ধা সদর উপজেলার যুব উন্নয়নের পশ্চিম পাশে তুলসিঘাঠ এর পূর্ব পাশে কাজীর বাড়ির মোরে একটি ট্রাকে দুর্ঘটনা ঘটে মহেশপুরে নবনির্বাচিত এমপি মোঃ মতিয়ার রহমান-কে গণসংবর্ধনা উন্নয়ন ও সুশাসনের অঙ্গীকার পদ্মার পাড়ে তরুণ তরুণীকে জিম্মি করে ছিনতাই চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজ-এর আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত লেদা মোচনী ট্রাক চালক শ্রমিক বহুমুখী সমবায় সমিতির ব্যবস্থাপনা কমিটির নির্বাচন তফসিল ঘোষণা টেকনাফে পারিবারিক বিরোধে নারীকে হুমকির অভিযোগ ব্রাহ্মণবাড়ীয়া-সরাইলে ১০৮ কেজি গাঁজা সহ মাইক্রোবাস জব্দ ভোলাহাট সীমান্তে ডিএনসির অভিযানে ইয়াবাসহ নারী আটক ০১ নেত্রকোনা সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তার উপর অর্পিত কর্মকে ধর্মের ন্যায় পালন করছেন
ব্রেকিং নিউজঃ

বাংলাদেশ সুপ্রিম পার্টি(বিএসপি)”র এর সুনামগঞ্জ জেলা শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত

  • Update Time : Wednesday, October 29, 2025

সুনামগঞ্জ প্রতিনিধি

বাঙ্গালী জাতীয়তাবাদ,গনতন্ত্র,জাতীয় ঐক্য ও প্রগতি এই শ্লোগান নিয়ে বাংলাদেশ সুপ্রিম পার্টি(বিএসপি)”র এর চেয়ারম্যান ড. শাহজাদা সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভান্ডারীর নির্দেশে সুনামগঞ্জ জেলা শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার(২৯ অক্টোবর) সকাল ১১টায় সুনামগঞ্জ সদর,ছাতক দোয়ারাবাজারসহ বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীরা মিছিল সহকারে শহরের শিল্পকলা একাডেমির হাছনরাজা মিলনায়তনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সুপ্রিম পার্টি(বিএসপি)”র এর সহকারী কৃষি বিষয়ক সম্পাদক ও জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ ফজলুর রহমানের সভাপতিত্বে ও সংগঠনের সাধারন সম্পাদক আবুল ফজল মোঃ মাসউদ এর সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ সুপ্রিম পার্টি(বিএসপি)”র এর কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান পীরজাদা কাযী মোহাম্মদ আশিকুর রহমান হাসেমী।

সম্মেলনে প্রধান বক্তা ছিলেন, বাংলাদেশ সুপ্রিম পার্টি(বিএসপি)”র কেন্দ্রীয় এর কার্য নির্বাহী পরিষদের দপ্তর সম্পাদক মোঃ ইব্রাহিম মিয়া।

সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ সুপ্রিম পার্টি(বিএসপি)”র এর কেন্দ্রীয় অতিরিক্ত মহাসচিব মোহাম্মদ আসলাম হোসাইন,কেন্দ্রীয় সহ মুক্তিযোদ্ধা বিষয়ক শাহ মোঃ মেন্দু মিয়া,সংগঠনের কেন্দ্রীয় সহ প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ হারিছ মিয়া, বাংলাদেশ সুপ্রিম পার্টি(বিএসপি)”র এর দোয়ারাবাজার উপজেলা শাখার সভাপতি মুক্তিযোদ্ধা নুর মোহাম্মদ, ছাতক উপজেলা শাখার সভাপতি মোঃ মোস্তাব আলী,বিশ্বম্ভরপুর উপজেলা শাখার সভাপতি মোঃ ফজলুর রহমানসহ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ সুপ্রিম পার্টি(বিএসপি)”র কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান পীরজাদা কাযী মোহাম্মদ আশিকুর রহমান হাসেমী বলেছেন,আমাদের সংগঠনের চেয়ারম্যান ড. শাহজাদা সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভান্ডারী ও আমাদের দলের উদ্দেশ্যই হচ্ছে একটি বৈষম্যহীন রাষ্ট্র ও সমাজ ব্যবস্থা গড়ে তোলা। যে কারণে দেশের মানুষ ২০২৪ সালে বিগত সরকারের আমলে ফুঁসে উঠেছিল একটি বৈষম্যহীন সমাজ ও রাষ্ট্র গঠনের লক্ষ্যে।

কিন্ত কিছু ধর্মব্যবসায়ীরা রয়েছেন তারা ৫ই আগষ্টের পরে দেশের রাষ্ট্র ও সমাজের অশান্তি,র্দূনীতি,বিদ্বেষ আর বিভাজনের বিষ ছড়িয়ে দিয়ে বিভিন্নস্থানে মাজার ভেঙ্গে দিয়েছেন এগুলো কি বৈষম্যহীন সমাজ গঠনের নমুনা। তিনি বলেন ক্রমশই মানবতায় হারিয়ে যেতে বসেছে প্রতিযোগিতা আর স্বার্থপরতার নীচে এবং রাজনীতির ভাষায় নেই নৈতিকতায়,শাসনের মাঝে নেই সমতা নেই বলে তিনি উল্লেখ করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd