1. admin@moheshpurnews24.com : admin :
March 5, 2026, 2:56 pm
শিরোনামঃ
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে স্ত্রী হত্যা মামলার পলাতক আসামি আখাউড়া থেকে গ্রেফতার সোনাহাট সেতু পরিদর্শনে নবনির্বাচিত এমপি সবার আগেই বাংলাদেশ, বদলে দাও বদলে যাও—আনোয়ারায় আইন-শৃঙ্খলা কমিটির সভায় এমপি সরওয়ার জামাল নিজাম আন্তর্জাতিক বিশ্বতান দোলপূর্ণিমা উৎসব উদযাপন–২০২৬ সীমান্তে হলুদ-মরিচ গুড়ার ভিতরে মাদক সহ ৫৯ বিজিবি’র অভিযানে আটক এক নেত্রকোনা পৌর প্রশাসক আরিফুল ইসলাম সরদার কর্মগুনে সাধারণ মানুষের মনে স্থান করে নিয়েছেন চাঁপাইনবাবগঞ্জে জোরপূর্বক জমি দখল ও চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন ভিক্ষা নয় ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে – ইলিয়াস হোসেন মাঝি কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতি নির্বাচন: সভাপতি মিজান, সাধারণ সম্পাদক রতন নির্বাচিত পিআইবিতে ভুয়া বিল কেলেঙ্কারি: মহাপরিচালকের বিরুদ্ধে ২৪ লাখ টাকার আত্মসাতের অভিযোগ
ব্রেকিং নিউজঃ

বানিয়াচং সড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এক যুবকের, আহত ২

  • Update Time : Tuesday, December 16, 2025

রাসেল মাহমুদ
হবিগঞ্জ জেলা প্রতিনিধি

হবিগঞ্জের বানিয়াচং সড়কে মোটরসাইকেল ও ব্যাটারিচালিত মিশুকের মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেলে বানিয়াচং উপজেলার আতুকুড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম শরীফ মিয়া, তিনি হবিগঞ্জ সদর উপজেলার ছোটবহুলা গ্রামের বাসিন্দা। আহত দুই যুবক হলেন—সুহেব ও ফাহাদ, তারাও একই গ্রামের।

স্থানীয় সূত্রে জানা যায়,
তিন বন্ধু শরীফ, সুহেব ও ফাহাদ একটি মোটরসাইকেলে করে ঘুরতে যাচ্ছিলেন বানিয়াচংয়ের দিকে। পথে আতুকুড়া এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া গতির ব্যাটারিচালিত মিশুক তাদের মোটরসাইকেলটিকে মুখোমুখি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই শরীফ মিয়া নিহত হন এবং বাকিরা গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি করেন। তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা বলেন, বেপরোয়া যান চলাচল নিয়ন্ত্রণে যথাযথ ব্যবস্থা না নেওয়ায় বারবার এমন দুর্ঘটনা ঘটছে। দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd