1. admin@moheshpurnews24.com : admin :
March 28, 2026, 7:56 pm
শিরোনামঃ
হাফেজ মোহাম্মদ হোসাইন (রহ.)-এর স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত শিবগঞ্জে হেরোইন-ইয়াবা উদ্ধার হ্নীলায় ঘটনাকে কেন্দ্র করে অপপ্রচারের অভিযোগ ইউপি সদস্যের পদ্মা সেতুর রেললাইনে নাট চুরি, ঝুঁকিতে ট্রেন চলাচল রাজশাহীতে বরেন্দ্র প্রেসক্লাবের মানববন্ধন নেত্রকোনায় জ্বালানি তেলের অবৈধ মজুত রোধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন রংপুর–ঢাকা মহাসড়কে গাইবান্ধার পলাশবাড়ীতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ নীলফামারীতে বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত, পাঁচ শতাধিক রোগীর চিকিৎসা গাইবান্ধা জেলার পলাশ বাড়ী উপজেলায় ভাড়াবাসায় নারীর গলাকাটা লাশ ও কাটা পুরুষাঙ্গ উদ্ধার বাসের এক-তৃতীয়াংশ ফেরির বাইরে, ভেতরে যাত্রী: বগা ফেরিঘাটের ছবি ভাইরাল
ব্রেকিং নিউজঃ

বিজয় চত্বরে জাতীয় সাংবাদিক সংস্থার আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

  • Update Time : Saturday, March 28, 2026

কিশোরগঞ্জ প্রতিনিধি
জাতীয় সাংবাদিক সংস্থা, কিশোরগঞ্জ ইউনিটের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান গত শুক্রবার (২৭ মার্চ ২০২৬) সন্ধ্যায় আখড়াবাজার ব্রিজ সংলগ্ন বিজয় চত্বরে অনুষ্ঠিত হয়েছে। সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, গণমাধ্যমের স্বাধীনতা এবং পারস্পরিক ঐক্য সুদৃঢ় করার লক্ষ্য নিয়ে আয়োজিত এই অনুষ্ঠানে জেলার সাংবাদিক সমাজ, রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংস্কৃতিক কর্মী ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিদের উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। অনুষ্ঠানে জাতীয় সাংবাদিক সংস্থার কিশোরগঞ্জ ইউনিটের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শফিকুল আলম শিপলু, উপদেষ্টা, জাতীয় সাংবাদিক সংস্থা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আমিরুল ইসলাম আশফাক, সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কিশোরগঞ্জ জেলা শাখা; জেলা বিএনপির সাবেক যুগ্ম বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম (ভিপি সুমন) এবং জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ ইউনিটের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন এবং সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম পলাশ।

এ সময় উপস্থিত ছিলেন উপদেষ্টা শেখ মাসুদ ইকবাল, সভাপতি কিশোরগঞ্জ সাংবাদিক ইউনিয়ন এর মোঃ ফরিদ আহম্মেদ, পাশাপাশি বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃ জোনায়েদ হোসেন জুয়েল ও সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন রাজসহ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সাংবাদিকতার বর্তমান প্রেক্ষাপট ও করণীয়
আলোচনা সভায় বক্তারা বলেন, গণতান্ত্রিক সমাজব্যবস্থায় স্বাধীন ও দায়িত্বশীল সাংবাদিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজের অসংগতি তুলে ধরা এবং জনমত গঠনে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। তারা সাংবাদিকদের পেশাগত নৈতিকতা বজায় রাখা, তথ্য যাচাইয়ের সংস্কৃতি জোরদার করা এবং গুজব ও অপপ্রচার রোধে আরও সতর্ক হওয়ার আহ্বান জানান।

বক্তারা আরও বলেন, সাংবাদিকদের নিরাপত্তা, আর্থিক সুরক্ষা ও কল্যাণমূলক সুবিধা নিশ্চিত করা সময়ের দাবি। তরুণ সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ, কর্মশালা ও সেমিনারের আয়োজন বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে সাংবাদিকদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম শক্তিশালী করে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর আহ্বান জানানো হয়।
সাংস্কৃতিক আয়োজনে উৎসবের আবহ
আলোচনা শেষে শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। ঢাকা থেকে আগত শিল্পি ,স্থানীয় শিল্পীদের পরিবেশনায় দেশাত্মবোধক ও আধুনিক সংগীত, কবিতা আবৃত্তি এবং বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। পরিবার-পরিজনসহ বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতিতে পুরো বিজয় চত্বর জুড়ে সৃষ্টি হয় আনন্দঘন পরিবেশ।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd