1. admin@moheshpurnews24.com : admin :
November 17, 2026, 12:09 am
শিরোনামঃ
নাগরিকদের সেবা নিশ্চিতে ওয়ার্ড সচিবদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে: ডা. শাহাদাত হোসেন। মহেশপুরে অভিভাবক সমাবেশ, কিশোরী প্রশিক্ষণ ও চেক বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত। চাঁপাইনবাবগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে সেমিনার ও পুরস্কার বিতরণ নেত্রকোনায় সোমেশ্বরীর বুকে কাঠের সেতুর উদ্বোধনে, স্বস্তির দুয়ার খুলল শিক্ষার্থীরা গাইবান্ধা সদর ৫ নং বল্লমঝাড় ইউনিয়নের ​ঝিনাশ্বর উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান ফেনীতে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মদ ও ১৫ কেজি গাঁজা জব্দ মোহনগঞ্জে নাশকতার মামলায় উপজেলা আ.লীগের সহসভাপতি গ্রেপ্তার আমতলীতে জেন্ডার বৈষম্য দূরীকরণে স্বপ্নছোঁয়ার উদ্যোগে অ্যাডভোকেসি সভা বেকার যুবকদের কৃষি উদ্যোক্তা হওয়ার আহ্বান: ফলের বাগান পরিদর্শনে জেলা প্রশাসক।
ব্রেকিং নিউজঃ

বেকার যুবকদের কৃষি উদ্যোক্তা হওয়ার আহ্বান: ফলের বাগান পরিদর্শনে জেলা প্রশাসক।

  • Update Time : Monday, November 16, 2026

মোঃ মনিরুজ্জামান মহেশপুর ঝিনাইদাহ।

ঝিনাইদহের মহেশপুর উপজেলার বেগমপুর গ্রামের সফল উদ্যোক্তা হাবিবুর রহমানের চায়না লেবুর বাগান পরিদর্শন করেছেন জেলা প্রশাসক নোমান হোসেন । সোমবার (১৬ নভেম্বর) দুপুরের পর তিনি এ বাগান পরিদর্শন করেন। এ সময় তিনি বাগানের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং চায়না লেবু চাষের সম্ভাবনা, উৎপাদন ও উদ্যোক্তার অভিজ্ঞতা সম্পর্কে খোঁজখবর নেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক বলেন, দেশের বেকার যুবসমাজকে হতাশ না হয়ে প্রচলিত চিন্তাধারার বাইরে এসে কৃষিভিত্তিক উদ্যোগ গ্রহণ করতে হবে। চাকরির পেছনে না ছুটে পরিকল্পিতভাবে এ ধরনের ফলের বাগান গড়ে তুলতে পারলে নিজের কর্মসংস্থানের পাশাপাশি অন্যদেরও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা সম্ভব। চায়না লেবুর মতো সম্ভাবনাময় ফল চাষ করে একজন উদ্যোক্তা নিজের ভাগ্য পরিবর্তনের পাশাপাশি দেশের অর্থনীতিতেও অবদান রাখতে পারেন। তিনি বেকার যুবকদের কৃষি উদ্যোক্তা হওয়ার আহ্বান জানান।তিনি আরও বলেন, ঝিনাইদহ জেলায় বর্তমানে অনেক তরুণ ও যুবক বিভিন্ন ধরনের ফল চাষে আগ্রহী হয়ে উঠেছেন। কৃষিতে যুবসমাজের এই আগ্রহ অত্যন্ত ইতিবাচক। নতুন নতুন কৃষি উদ্যোগ গ্রহণের মাধ্যমে তরুণরা স্বাবলম্বী হওয়ার পাশাপাশি কৃষি খাতকে আরও সমৃদ্ধ করতে পারেন। এ ধরনের উদ্যোগকে তিনি সাধুবাদ জানান।
এ সময় মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজ্জাত হোসেন উপজেলা প্রকৌশলী এবং মহেশপুর প্রেস ক্লাবের আব্দুর রহমান ও সাধারণ সম্পাদকসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসকের এ পরিদর্শন স্থানীয় কৃষি উদ্যোক্তাদের মধ্যে উৎসাহ ও অনুপ্রেরণা সৃষ্টি করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে বেকার যুবকদের কৃষিভিত্তিক উদ্যোগে সম্পৃক্ত করতে এ ধরনের সফল উদ্যোক্তার বাগান পরিদর্শন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। হাবিবুর রহমান বলেন দু’বিঘা ফল বাগান প্রায় দশ লক্ষ টাকায় বিক্রি হবে বলে আশা করছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd