1. admin@moheshpurnews24.com : admin :
April 15, 2026, 1:46 pm
শিরোনামঃ
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত ভোলাহাট প্রেসক্লাবের “পরিবার বনভোজন” আয়োজনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত গাইবান্ধা সদর উপজেলার ৪ নং সাহা পাড়া ইউনিয়ন তুলসী ঘাট এলাকায় সার গোডাউন ঘিরে অবস্থান কর্মসূচির ঘোষণা গাইবান্ধা জেলায় পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে আজ নাসিরনগরে পণ্যের বিনিময়ে পণ্য, ৩শত বছরের পুরোনো শুঁটকি মেলা অনুষ্ঠিত। ভূরুঙ্গামারীতে পহেলা বৈশাখ উদযাপন উপস্থিত ছিলেন জামায়াতের জেলা ও উপজেলা আমীর গাইবান্ধায় বালাসীঘাট থেকে জামালপুরের বাহাদুরাবাদ দেওয়ানগঞ্জ পর্যন্ত সেতু নির্মাণ এখন সময়ের দাবি। একুশে টেলিভিশনের ২৭ বছরে পদার্পণ উপলক্ষে ঝালকাঠিতে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির বড় সাফল্য প্রাইভেটকার ও মাদকসহ আটক ১ গাইবান্ধায় সাঘাটা উপজেলার মল্লযুদ্ধের পর মাদক ব্যবসায়ী সীমান্তকে ইয়াবাসহ গ্রেপ্তার ১
ব্রেকিং নিউজঃ

ভূরুঙ্গামারীতে পহেলা বৈশাখ উদযাপন উপস্থিত ছিলেন জামায়াতের জেলা ও উপজেলা আমীর

  • Update Time : Wednesday, April 15, 2026

ভূরুঙ্গামারী উপজেলা প্রতিনিধি
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে “নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান” প্রতিপাদ্যে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণিল শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
পরে উপজেলা পরিষদের মুক্ত মঞ্চে জাতীয় ও বৈশাখী সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। একইসঙ্গে উপজেলা শিল্পকলা একাডেমির প্রাঙ্গণে পান্তা-ইলিশ ও পিঠা উৎসবের আয়োজন করা হয়। এছাড়া মুক্ত মঞ্চে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানে ভাওয়াইয়া ও লোকসংগীত পরিবেশিত হয়।

শোভাযাত্রা ও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাৎ হোসেন, কুড়িগ্রাম জেলা জামায়াতের আমির আজিজুর রহমান সরকার স্বপন, উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী আলাউদ্দিন মন্ডল, সদস্য সচিব শহিদুল ইসলাম আকন্দ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উপজেলা সদস্য সচিব মাইদুল হোসাইন, উপজেলা জামায়াতের আমির আনোয়ার হোসেন, এনসিপির উপজেলা সমন্বয়ক মাহফুজুল ইসলাম কিরণ এবং ভূরুঙ্গামারী প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলামসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এছাড়া বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।
এ প্রসঙ্গে ছাত্রনেতা নিহাদ তাশরীফ ব্যাপারী বলেন, “বাংলা নববর্ষ আমাদের মনে করিয়ে দেয় আমরা সবাই এক, আমাদের শিকড় এক, আমাদের সংস্কৃতি এক। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই এই দিনটি একসঙ্গে উদযাপন করি, যা আমাদের ভ্রাতৃত্ববোধকে আরও দৃঢ় করে।”

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd