1. admin@moheshpurnews24.com : admin :
February 12, 2026, 11:01 pm
শিরোনামঃ
‎বাগেরহাটে বিএনপি-জামায়াতের সংঘর্ষ, আহত ১৯ নীলফামারী সৈয়দপুরে বর সাজে ভোট দিলেন যুবক নিজের কেন্দ্রে সপরিবারে ভোট দিলেন ধানের শীষের প্রার্থী সাইফুল ইসলাম রাজশাহী-৫ আসনের ধানের শীষ ও ফুটবল প্রতীকের সমর্থকদের সংঘর্ষ ভোট দিলেন বিএনপির প্রার্থী নওশাদ, জয়ের বিষয়ে আশাবাদী কুড়িগ্রাম ১ আসনে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে জাতীয় নির্বাচন নিয়ে সংবাদ সম্মেলন করলেন বিভাগীয় কমিশনার নীলফামারীতে টাকাসহ জামায়াত নেতাকে আটক করা এসপি শেখ জাহিদ এর পূর্ব পরিকল্পিত: জামায়াত নেতা ‎ভোট উৎসবে যোগ দিতে দুবলারচর ছেড়ে ৮ সহস্রাধিক জেলে লোকালয়ে হরিণাকুণ্ডু উপজেলার ভোটকেন্দ্রে পাঠানো হলো নির্বাচনী সরঞ্জাম
ব্রেকিং নিউজঃ

‎ভোট উৎসবে যোগ দিতে দুবলারচর ছেড়ে ৮ সহস্রাধিক জেলে লোকালয়ে

  • Update Time : Wednesday, February 11, 2026

‎ম.ম.রবি ডাকুয়া,বাগেরহাট প্রতিনিধিঃ

‎ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দান উৎসবে  যোগ দেয়ার জন্য মাছ ধরা বন্ধ রেখে  দুবলারচরের শুঁটকি পল্লি ছেড়েছেন ৮ সহস্রাধিক জেলে। গত দুই দিনে এ সকল জেলে নিজ নিজ বাড়ীর পথে রওয়ানা হয়ে গেছেন।

‎দুবলার আলোরকোল থেকে দুবলা ফিসারমেন গ্রুপের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোঃ কামাল উদ্দিন আহমেদ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারী) মোবাইল ফোনে বলেন, সুদুর বঙ্গোপসাগরের দুবলারচরেও লেগেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঢেউ। আলোরকোল, মাঝেরকেল্লা, নারিকেলবাড়ীয়া ও শেলারচর নিয়ে দুবলারচর গঠিত। দুবলার এ চারটি চরে দশ সহস্রাধিক জেলে অবস্থান নিয়ে সাগরে মাছ ধরে শুঁটকি করণ করে থাকেন। এ সকল জেলেদের বেশির ভাগের বাড়ী সাতক্ষীরার আশাশুনি, শ্যামনগর, তালা, বাগেরহাটের মোংলা ও রামপাল এবং খুলনার দাকোপ, পাইকগাছা ও কয়রা উপজেলায়। জাতীয় সংসদ নির্বাচনের বিভিন্ন দলের  সংসদ সদস্য প্রার্থীরা দুবলারচরে জেলেদের মাঝে জনসংযোগ ও প্রচার প্রচারণা চালিয়ে গেছেন। ভোট দেওয়ার জন্য গত দুই দিনে ৮ সহস্রাধিক জেলে মাছ ধরা বন্ধ রেখে  দুবলারচর ছেড়ে বাড়ীর পথে চলে গেছেন। ভোট দিয়ে তারা আবার দুবলারচরে ফিরে আসবেন বলে দুবলা ফিসারমেন গ্রুপের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোঃ কামাল উদ্দিন আহমেদ জানিয়েছেন।

‎আলোরকোলের রামপাল জেলে সমিতির সভাপতি মোঃ মোতাসিম ফরাজী বলেন. গত এক যুগে ভোট দিতে পারিনি এবার ভোটের পরিবেশ ফিরে আসায় ভোট দিতে বাড়ী যাচ্ছি।

‎সুন্দরবন পূর্ব বন বিভাগের দুবলার আলোরকোল ফরেষ্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেষ্টার তানভির হাসান ইমরান মোবাইল ফোনে বলেন, আসন্ন জাতীয় সংসদের ভোট দেওয়ার জন্য গত দুই দিনে  প্রায় ৮ হাজার জেলে নিয়ম অনুযায়ী বন বিভাগের অনুমতি নিয়ে দুবলারচর থেকে বাড়ী চলে গেছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd