মোঃ জাহাঙ্গীর আলম, কোটচাঁদপুর সংবাদদাতা, ঝিনাইদহ:
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন। গভীর শোক ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, ঝিনাইদহের মহেশপুর উপজেলার মাইলবাড়িয়া গ্রামের নিবাসী, পদ্মপুকুর দাখিল মাদ্রাসার সাবেক শিক্ষক এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী-র প্রবীণ সদস্য (রুকন) দ্বীন কায়েমের অতন্দ্র প্রহরী জনাব আনোয়ার হোসেন ইন্তেকাল করেছেন।
তিনি দীর্ঘদিন ধরে শিক্ষা ও দ্বীনি খেদমতে নিজেকে নিয়োজিত রেখেছিলেন। এলাকাবাসীর কাছে তিনি ছিলেন সজ্জন, পরোপকারী ও আদর্শবান ব্যক্তি হিসেবে পরিচিত। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ঝিনাইদহ-৩ (কোটচাঁদপুর-মহেশপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক মতিয়ার রহমান গভীর শোক প্রকাশ করে মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। জানাজা নামাজে তিনি উপস্থিত থেকে মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন।
জানাজায় আরও উপস্থিত ছিলেন মহেশপুর উপজেলা আমীর অধ্যাপক ফারুক আহমেদসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় মুসল্লিরা।
মহান রাব্বুল আলামিনের দরবারে প্রার্থনা—পবিত্র রমজানুল মোবারকের বরকতে আল্লাহ তাআলা যেন মরহুমকে জান্নাতুল ফেরদাউস দান করেন এবং শোকাহত পরিবারকে এই শোক সইবার তাওফিক দান করেন। আমিন।