1. admin@moheshpurnews24.com : admin :
October 20, 2026, 4:38 am
শিরোনামঃ
ক্ক্সবাজারের উখিয়ায় শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদ্‌যাপন উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে শাড়ি বিতরণ রোহিঙ্গা ক্যাম্পে বিনা অনুমতিতে অবস্থান, যুবকের এক মাসের কারাদণ্ড জাফরাবাদে মাদক বিস্তার নিয়ে উদ্বেগ, নজরদারি ও নিয়মিত অভিযান জোরদারের দাবি পূর্ব-পশ্চিম জাফরাবাদসহ আট এলাকায় মাদক কেনাবেচার অভিযোগ, তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করার আহ্বান নাসিরনগরে ০৬ নং ওয়ার্ডে গণসংযোগে ব্যস্ত তরুন মেম্বার পদপ্রার্থী নূর মোহাম্মদ রাজিব খাঁন, ‎ ‎সুখে দুঃখে মানুষের পাশে থাকার অঙ্গীকার ‎ প্রধানমন্ত্রীর আগমন ঘিরে রাজশাহীতে শেষ মুহূর্তের প্রস্তুতি স্থানীয় সরকার নির্বাচনে ‘একক প্রার্থী’ বাছাইয়ে বিএনপির অভ্যন্তরে শুরু হয়েছে তোড়জোড় নেত্রকোনায় অতিরিক্ত নিয়ন্ত্রণহীন অটোরিকশায় সয়লাব, পৌরসভার হিসাবে,শহরে ৫ হাজার ৬৫৯ যশোরে মাদ্রাসা শিক্ষকদের ২১ দিনব্যাপী ‘হাদিস শরিফ’ প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান মাদ্রাসা শিক্ষকদের দক্ষতা ও পেশাগত মানোন্নয়নে গুরুত্বারোপ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র পৃথক অভিযান ভারতীয় মদ ও নেশাজাতীয় সিরাপ উদ্ধার সুনামগঞ্জ ডিবি পুলিশের বিশেষ অভিযানে বালু বোঝাই ট্রাকসহ আটক-১
ব্রেকিং নিউজঃ

মহেশপুরে দোকান ও ট্রাক আগুনে পুড়ে ছাই পরিদর্শন করলেন এমপি মতিয়ার রহমান।

  • Update Time : Wednesday, July 29, 2026

মোঃ মনিরুজ্জামান সিনিয়র রিপোর্টার ঝিনাইদাহ

ঝিনাইদহের মহেশপুর পৌরসভার কলেজ বাসস্ট্যান্ড সংলগ্ন মার্কেটে বুধবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে ভয়াবহ অগ্নিকান্ডে সাতটি ব্যবসা প্রতিষ্ঠান ও একটি ট্রাক পুড়ে ছাই হয়ে গেছে। সকালে ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্থ ব্যাবসায়ী পরিবারের পাশে থাকার আশ্বাস দেন ঝিনাইদহ-৩ আসনের এমপি মতিয়ার রহমান।

পারিবারিক ও এলাকাবাসী সূত্রে জানা যায় বুধবার দিবাগত রাতে হঠাৎ এই দোকান গুলোতে আগুন লেগে যায়,দোকানের মালিক মিজানুর রহমান জানায় হঠাৎ রাতে টের পেয়ে দেখে দোকানে আগুন। তাৎক্ষণিক ভাবে বিদ্যুৎ অফিসে ফোন দিয়ে বিদ্যুৎ লাইন বন্ধ করে এবং ফায়ার সার্ভিসে ফোন দিলে তারা এসে আগুন নিভানোর কাজ করে। অল্প কিছুক্ষণ পানি দেওয়ার পর তাদের পানি ফুরিয়ে যায়। ফলে একে একে ৭ টি দোকান ও একটি ট্রাক পুড়ে যায়। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। এতে ফার্নিচার, মোটরসাইকেল গ্যারেজের মালামাল, ট্রাকের যন্ত্রাংশ সহ মূল্যবান সরঞ্জাম সম্পূর্ণ ভস্মীভূত হয়। মহেশপুর ফায়ার সার্ভিসের দুটি ও কোটচাঁদপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হয়। মহেশপুর ফায়ার সার্ভিসের টিম লিডার ইব্রাহিম হোসেন বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন। ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে জে কে ট্রান্সপোর্ট, রুবেল হোল্ডিং, মন্টু সাইকেল স্টোর ও লিটন ফার্নিচার সহ মোট ৭টি দোকান। জে কে ট্রান্সপোর্টের মালিক কাদের জানান, বহু বছরের কষ্টার্জিত সম্পদ মুহূর্তের মধ্যে আগুনে পুড়ে গেছে। তারা এখন চরম বিপদের মধ্যে রয়েছেন। সরকারি সহায়তা কামনা করছেন। ঘটনার খবর পেয়ে বুধবার সকালে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য মোঃ মতিয়ার রহমান। তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে থাকার আশ্বাস দিয়ে বলেন, ক্ষয়ক্ষতির তালিকা প্রস্তূত করে প্রয়োজনীয় সরকারি সহায়তা প্রদানের উদ্যোগ নেওয়া হবে। এমপি মতিউর রহমানের সাথে সরেজমিনে আসেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মহেশপুর উপজেলার সাবেক চেয়ারম্যান ও ঝিনাইদাহ জেলার সহকারি সেক্রেটার আব্দুল হাই। তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাথে আলাপ করেন এবং তাদের এই পরিস্থিতিতে সমবেদনা প্রকাশ করেন।এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মহেশপুর উপজেলা শাখার সেক্রেটারি ইসমাইল হোসেন পলাশ। মহেশপুর পৌর শাখা জামাতে ইসলামীর আমির নওফেল হোসেন , বাংলাদেশ জামাতে ইসলামী মহেশপুর উপজেলা মিডিয়া বিভাগের দায়িত্বশীল ও কর্মপরিষদ সদস্য জনাব লুৎফুর রহমান। এছাড়াও উপজেলা জামায়াতের বিভিন্ন দায়িত্বশীল বৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd