নিজস্ব প্রতিবেদক,
মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর অভিযানে মালিকবিহীন অবস্থায় ২৮৬ পিস ভারতীয় ডিএনএ টেস্ট কীট উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক সিজার মূল্য ৬৭,২১,০০০ (সাতষট্টি লক্ষ একুশ হাজার) টাকা।
প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গত ১৭ আগস্ট ২০২৬ তারিখ আনুমানিক রাত ১০টা ০৫ মিনিটে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর অধীনস্থ নতুনপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৬৬/৩-এস থেকে ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মিন্টু মিয়ার আম বাগান এলাকায় এই অভিযান পরিচালিত হয়। হাবিলদার মো: আনিছুর রহমানের নেতৃত্বে পরিচালিত এই চোরাচালান বিরোধী অভিযানে উক্ত ভারতীয় ডিএনএ টেস্ট কীটগুলো জব্দ করা হয়। তবে এ সময় কোনো আসামিকে আটক করা সম্ভব হয়নি।