1. admin@moheshpurnews24.com : admin :
August 16, 2026, 8:09 pm
শিরোনামঃ
চাঁপাইনবাবগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন করেন – ডিসি আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী বাকেরগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন মহেশপুরে হাসানের আত্মহত্যা তানিয়ার শাস্তির দাবিতে মানববন্ধন নেত্রকোনায় ইউপি প্রশাসকের বিরুদ্ধে সেবাগ্রহীতাদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ সুনামগঞ্জের জেলা প্রশাসকের সাথে বাংলাদেশ জন্মাষ্টমী উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ মহেশপুর স্বাস্থ্যকমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক সফর। পরিদর্শন শেষে সন্তোষ প্রকাশ। মহেশপুরে আড়ম্বরপূর্ণ আয়োজনে পালিত হল জাতীয় মৎস্যপক্ষ ২০২৬ ও সনদ প্রধান অনুষ্ঠান। শিবগঞ্জ সীমান্তে ইয়াবাসহ মোটরসাইকেল আরোহী আটক মফস্বল সাংবাদিকদের ঐক্যের লড়াইয়ে আহমেদ আবু জাফর দেড় দশকের সাংগঠনিক পথচলায় অধিকার, নিরাপত্তা ও মর্যাদার দাবি আলাতুলিতে পদ্মার ভাঙন রোধে ৪৩ কোটি ৩৯লাখ টাকা ব্যায়ে কাজের উদ্বোধন করেন নূরুল ইসলাম বুলবুল এমপি।
ব্রেকিং নিউজঃ

মহেশপুরে হাসানের আত্মহত্যা তানিয়ার শাস্তির দাবিতে মানববন্ধন

  • Update Time : Sunday, August 16, 2026

বিশেষ প্রতিনিধিঃ
ঝিনাইদহের মহেশপুর পৌরসভার পোস্ট অফিস পাড়ায় ভাড়া বাসায় মো. হাসান (২৩) নামে এক যুবকের আত্মহত্যার ঘটনায় কথিত প্ররোচনাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।রোববার (১৬ আগস্ট) সকাল ১১টার দিকে মহেশপুর পুরাতন পৌরসভা কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় ব্যবসায়ী, বণিক কল্যাণ সমিতির নেতৃবৃন্দ, হাসানের পরিবারের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।মানববন্ধনে “যুব সমাজ রক্ষা করো, অপরাধীর বিচার করো” স্লোগান দেওয়া হয়। বক্তারা হাসানের মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। একই সঙ্গে উপজেলা প্রশাসন, মহেশপুর থানা ও বণিক কল্যাণ সমিতির কার্যকর হস্তক্ষেপ কামনা করেন।পরিবারের দাবি, গত ১৩ আগস্ট দিবাগত রাতে মো. হাসান ভাড়া বাসায় সিলিং ফ্যানের সঙ্গে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেন। তার মৃত্যুর জন্য তানিয়া নামে এক নারীকে দায়ী করে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।হাসানের বাবা মো. গোলাম মোস্তফা অভিযোগ করে বলেন, তানিয়া একটি বিউটি পার্লারের ব্যবসার সঙ্গে জড়িত। তার দাবি, বিভিন্ন যুবক ও বিত্তশালী ব্যক্তিকে সম্পর্কের ফাঁদে ফেলে অর্থ হাতিয়ে নেওয়া এবং ব্ল্যাকমেইল করার মতো কর্মকাণ্ডের সঙ্গে ওই নারী জড়িত। তার ছেলে হাসানও এমন প্রতারণার শিকার হয়ে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন বলে তিনি অভিযোগ করেন।
কান্নাজড়িত কণ্ঠে হাসানের মা মোছা. জোহুরাই খাতুন বলেন, “আমি আমার ছেলেকে হারিয়েছি। আমার বুকের কষ্ট কোনো ভাষায় প্রকাশ করতে পারব না। আমার ছেলের মৃত্যুর প্রকৃত কারণ তদন্ত করে যারা দায়ী, তাদের দৃষ্টান্তমূলক বিচার চাই।”মানববন্ধনে বণিক কল্যাণ সমিতির সভাপতি মোমিন খান, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক বাবু, সাবেক কমিশনার সোহাগ খান, সীমা ক্লিনিকের মালিক আসাদুল ইসলাম, শরিফুল ইসলামসহ মহেশপুর বাজারের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।বক্তারা বলেন, হাসানের মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে নিরপেক্ষ তদন্ত প্রয়োজন। কোনো ব্যক্তি দোষী হয়ে থাকলে তদন্তের মাধ্যমে তা প্রমাণ করে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে যুবসমাজকে প্রতারণা, ব্ল্যাকমেইল ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে রক্ষায় প্রশাসনের কার্যকর পদক্ষেপ দাবি করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd