1. admin@moheshpurnews24.com : admin :
November 6, 2026, 5:53 pm
শিরোনামঃ
হরিণাকুণ্ডুতে ইউএনও ফুটবল একাদশ বনাম দৌলতপুর ইউনিয়ন একাদশের প্রীতি ম্যাচ ড্র মাদক ও চুরি বিরোধী সুনামগঞ্জের তিনটি ইউনিয়নবাসির আয়োজনে প্রতিরোধমূলক সভা অনুষ্ঠিত শারীরিক প্রতিবন্ধকতা দমাতে পারেনি মহেশপুর পৌর মহিলা কলেজের ছাত্রী খুশবুকে। বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন নেত্রকোনায় বেড়েছে বাল্যবিয়ে, ১১ মাসে সরকারি বেসরকারি সংস্থার সহযোগিতায় প্রতিরোধ প্রায় ২১টি সীমান্তে ৫৯ বিজিবির পৃথক অভিযানে ৩৭০ বোতল ইস্কাফ সিরাপ হেরোইন ও গাঁজা উদ্ধার দীর্ঘ প্রতীক্ষার অবসান: কক্সবাজার-সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচল শুরু, প্রথম দিনে গেলেন ৮০০-র বেশি পর্যটক পূর্বধলায় ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস সফল করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাযা ও দাফনে মুক্তিযোদ্ধাদের অসম্মানের প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত ​শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ৫৬ বোতল নেশাজাতীয় ইস্কাফ সিরাপ আটক
ব্রেকিং নিউজঃ

মাদক ও চুরি বিরোধী সুনামগঞ্জের তিনটি ইউনিয়নবাসির আয়োজনে প্রতিরোধমূলক সভা অনুষ্ঠিত

  • Update Time : Friday, November 6, 2026

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জ সদর উপজেলার রঙ্গারচর,জাহাঙ্গীরনগর ও সুরমা এই তিনটি ইউনিয়নের আহবায়ক কমিটির যৌথ উদ্যোগে সমাজে মাদক ও চুরি বিরোধী প্রতিরোধমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার দুপুরে মাদক ও চুরি বিরোধী আহবায়ক কমিটির আয়োজনে জাহাঙ্গীরনগর ইউনিয়নের মঙ্গলকাটা উচ্চ বিদ্যালয় মাঠে এই প্রতিরোধমূলক সভা অনুষ্ঠিত হয়।

মাদক ও চুরি বিরোধী রঙ্গারচর,জাহাঙ্গীরনগর ও সুরমা এই তিনটি ইউনিয়ন কমিটির আহবায়ক ও রঙ্গারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল হাই এর সভাপতিত্বে ও সংগঠনের সদস্য সচিব ও জাহাঙ্গীরনগর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আব্দুল লতিফের সঞ্চালনায় প্রতিরোধমূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন, সুনামগঞ্জ -৪(সদর ও বিশ্বম্ভরপুর) আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট নূরুল ইসলাম নূরুল।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোঃ রেজাউল হক,সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন শেখ পিপিএম,জাহাঙ্গীরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুর রশিদ,জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি সোহেল আহমেদ,সুরমা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ খোরশেদ আলম,জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মোঃ সুহেল মিয়া,সুরমা ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মমিন মিয়া,জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এস আই আতাউর রহমান সজীব,উপ পরিদর্শক মনিতা সিনহা,জাহাঙ্গীরনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল লতিফ,সুরমা ইউপি বিএনপির সভাপতি সাজুল মিয়া,বিএনপি নেতা আনোয়ার হোসেন,মাওলানা নুরুল ইসলাম,মোঃ তাহের মিয়া,মোঃ জাকির হোসেন,খুরশেদ আলম,আবু তাহের,বাহা উদ্দিন,ইসমাইল,ওসমান গণি প্রমুখ।

নেতৃবৃন্দরা বলেন,সুনামগঞ্জ সদর উপজেলার উত্তরাড়ের রঙ্গারচর,সুরমা ও জাহাঙ্গীরনগর এই তিনটি ইউনিয়ন সীমান্ত এলাকা হওয়াতে এখানকার ও শহরের গুটিকয়েক গরু চোরাকারবারী,মাদক ব্যবসায়ী,সেবনকারী জুয়াখোর ও সুদখোর রয়েছেন তারা এই তিনটি ইউনিয়নের যুবসমাজকে এসব অপকর্মে লিপ্ত করার প্রচেষ্টা চালাচ্ছেন,এজন্য প্রতিটি পরিবারের অভিভাবক ও পিতামাতার খেয়াল রাখা প্রয়োজন আপনার ছেলেমেয়ে কোথায় যাচ্ছে,কার সঙ্গে যাচ্ছে এবং কি করছে। নেৃতৃবন্দরা বলেন নিজের ঘর থেকে এসব অপকর্মের বিরুদ্ধে শুদ্ধি অভিযান পরিচালনা করেই এসব মদ,জুয়া,গরু চুরি,সুদের ব্যবসা বন্ধ করতেই এই তিন ইউনিয়নের যুবসমাজ মিলে মাদক ও চুবি বিরোধী আহবায়ক কমিটি গঠন করেই আজকে এই মঙ্গলকাটা বাজারে প্রতিরোধমূলক সভার আয়োজন করা হয়েছে। মঙ্গলকাটা একটি ঐহিত্যবাহি বাজার, এই বাজারে অনেক মাদক কারবারী, গরুচোর,সুদের কারবারী ও জুয়াখোর রয়েছেন তাদের প্রতিহত করতে ঐক্যবদ্ধের কোন বিকল্প নেই। পাশাপাশি এই বাজারে একটি অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন করা এবং পুরো বাজারটাকে সিসিটিভি ক্যামেরার আওতায় আনার দাবি জানান। এই তিনটি ইউনিয়নে শতভাগ শিক্ষার হার থাকায় সরকারের বিভিন্ন দপ্তরে এই অঞ্চলের ছেলেমেয়েরা গুরুত্বপূর্ণ অবদান রাখলে এসব চোরাকারবারীরা সীমান্তের ওপাড় থেকে প্রকাশ্যে দিবালোকে মরণনাশক ভারতীয় অবৈধ মদ,ইয়াবা ফেনসিডিল নিয়ে আসছেন বলে সভায় াবিযোগ করা হয়। এলাকার গরীব পরিবার যারা রয়েছেন তারা পশুপালন করে ছেলেমেয়েদের ভবিষ্যৎ গঠনের স্বঁপ্ন থাকলেও দিন দিন এলাকায় গরু চুরি, মাদকের রমরমা ব্যবসা,এক শ্রেণীর প্রভাবশালীরা রয়েছেন গরীব দেখে দেখে চড়াসুদে সুদের ব্যবসা করে তারা গরীবদেরকে নিঃস্ব করে দিচ্ছেন। কাজেই এবার আর অনৈক্য নয় সকল ভেদাভেদ ভূলে গিয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে এসব অপকর্মের বিরুদ্ধে হাতে বাশেঁর লাঠি নিয়ে প্রতিরোধ গড়ে তুলতে অঙ্গীকার ব্যক্ত করেন। ##

কুলেন্দু শেখর দাস
সুনামগঞ্জ প্রতিনিধি
০৬. ১১.২৬

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd