1. admin@moheshpurnews24.com : admin :
March 3, 2026, 4:30 am
শিরোনামঃ
মহেশপুর পৌরবাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী ইসমাইল হোসেন পলাশ গাইবান্ধা সদর উপজেলার যুব উন্নয়নের পশ্চিম পাশে তুলসিঘাঠ এর পূর্ব পাশে কাজীর বাড়ির মোরে একটি ট্রাকে দুর্ঘটনা ঘটে মহেশপুরে নবনির্বাচিত এমপি মোঃ মতিয়ার রহমান-কে গণসংবর্ধনা উন্নয়ন ও সুশাসনের অঙ্গীকার পদ্মার পাড়ে তরুণ তরুণীকে জিম্মি করে ছিনতাই চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজ-এর আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত লেদা মোচনী ট্রাক চালক শ্রমিক বহুমুখী সমবায় সমিতির ব্যবস্থাপনা কমিটির নির্বাচন তফসিল ঘোষণা টেকনাফে পারিবারিক বিরোধে নারীকে হুমকির অভিযোগ ব্রাহ্মণবাড়ীয়া-সরাইলে ১০৮ কেজি গাঁজা সহ মাইক্রোবাস জব্দ ভোলাহাট সীমান্তে ডিএনসির অভিযানে ইয়াবাসহ নারী আটক ০১ নেত্রকোনা সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তার উপর অর্পিত কর্মকে ধর্মের ন্যায় পালন করছেন
ব্রেকিং নিউজঃ

মান্দায় ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী এম এ মতীনের লিফলেট বিতরণ

  • Update Time : Tuesday, October 14, 2025

নওগাঁ প্রতিনিধিঃ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফার আলোকে সাম্য ও মানবিক সমাজ গঠনের লক্ষ্যে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য, মান্দা উপজেলা বিএনপির সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আহ্বায়ক এবং নওগাঁ-৪ (মান্দা) আসনের বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী এম এ মতীন।

সোমবার (১৩ অক্টোবর) সকাল থেকে মান্দা উপজেলার ১ নম্বর ভারশোঁ ইউনিয়নের ভারশোঁ স্কুল অ্যান্ড কলেজ ও ভারশোঁ ইসলামিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। বিকেলে ইউনিয়নের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন।

এর আগে, রোববার বিকেলে উপজেলার কুসুম্বা ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে লিফলেট বিতরণ ও পথসভা করেন এম এ মতীন।

এ সময় উপস্থিত ছিলেন মান্দা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল হোসেন খান, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা যুবদলের আহবায়ক নূরুল ইসলাম,
যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম বেলাল,এ্যাড. মিজানুর রহমান, সিদ্দিক হোসেন, উপজেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা, ভারশোঁ ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম সাকলাইন চারু, সাধারণ সম্পাদক গোলাম নবী কাবুল এবং সাংগঠনিক সম্পাদক সোহেল রানা প্রমুখ ।

এছাড়াও বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।

মাহবুবুজ্জামান সেতু

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd