1. admin@moheshpurnews24.com : admin :
June 27, 2026, 7:51 pm
শিরোনামঃ
টেকনাফে ইউএনওর উপস্থিতিতে এনজিও কার্যক্রম ও সীমান্ত উন্নয়ন নিয়ে মতবিনিময়, ঝিমংখালী বিজিবি ক্যাম্প পরিদর্শন টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয়ের ২০২৩ ব্যাচের শিক্ষার্থী নিহত রিয়াজের মরদেহ ঢাকা ইবনেসিনা হাসপাতাল থেকে ছাড় পেল জেলা জামায়াত আমীরের সহায়তায়। মোহনপুরে পারিবারিক দ্বন্দ্বে নিহত ১ পটিয়ার তেকোটায় পরিমল- বিণা ফাউন্ডেশনের আত্মপ্রকাশ ও স্মরণ সভা সরিষাবাড়ীতে বেষ্ট ইসলামী লাইফ  ইন্সুরেন্স  পিএলসি স্বাস্থ্য বীমা দাবির চেক প্রদান ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত  মধুপুরে মাদকদ্রব্য ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার গোবিন্দগঞ্জ উপজেলায় নাকাই ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি শওকত আলী মাস্টারের ইন্তেকাল ধর্মপাশার সুখাইড় বাজারে প্রশাসনের সহায়তায় বেদখল জায়গা ফেরত পেয়েছেন অভিজিৎ সরকার গোবিন্দগঞ্জ উপজেলায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার নেপথ্যে পারিবারিক কলহ ঢাকাস্থ নাসিরনগর ছাত্র কল্যাণ সমিতির ৩১ সদস্যবিশিষ্ট আহবায়ক কমিটি গঠন।
ব্রেকিং নিউজঃ

মোহনপুরে পারিবারিক দ্বন্দ্বে নিহত ১

  • Update Time : Saturday, June 27, 2026

মো: গোলাম কিবরিয়া
রাজশাহী জেলা প্রতিনিধি

রাজশাহী জেলার, মোহনপুর উপজেলার মৌগাছি ইউনিয়নের হরিহরপাড়া গ্রামে পারিবারিক দ্বন্দ্ব ও আম নামানোকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আব্দুর রাজ্জাক (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি প্রশাসনের নিয়ন্ত্রণে রয়েছে।

শনিবার (২৭ জুন)২০২৬ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আব্দুর রাজ্জাক উপজেলার মৌগাছি ইউনিয়নের হরিহরপাড়া গ্রামের ভুগর মণ্ডলের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিনের পারিবারিক বিরোধের মধ্যে আম নামানোকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নিলে আব্দুর রাজ্জাক গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। সংঘর্ষে আরও কয়েকজন আহত হয়েছেন। তাদের স্থানীয় হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

খবর পেয়ে মোহনপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd