1. admin@moheshpurnews24.com : admin :
June 17, 2026, 10:08 pm
শিরোনামঃ
গাইবান্ধা সদর উপজেলায় ৫ নং বল্লাম ঝাড় ইউনিয়ন দুর্নীতির শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছে রঘুনাথপুর এমএ উচ্চ বিদ্যালয় রক্ষার জন্য আবেদন প্রতিমন্ত্রী মীর শাহে আলমের চার সাংবাদিকের নামে হয়রানী মূলক মামলার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন গাইবান্ধা সদরে নানা আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ পালন চাঁপাইনবাবগঞ্জ  বালুগ্রাম  সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত  পুঠিয়ায় আদিবাসীর বাড়ি ভাংচুর দুর্নীতির সংবাদ প্রকাশ করায় ৪ সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে বরিশালে মানববন্ধন। ​চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে ২,০৮৫ বোতল সিরাপ ও ইয়াবাসহ আটক ২, ট্রাক জব্দ নাসিরনগরে দুইটি ভাঙ্গা সেতু দিয়ে চলছে যানবাহন, যে কোন সময় ঘটতে দুর্ঘটনা। গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় এসেছেখাল পুনঃখনন কাজ পরিদর্শনে জেলা প্রশাসক মাসুদুর রহমান গাইবান্ধার সাঘাটায় উপজেলায় ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ও ক্রেতা গ্রেফতার
ব্রেকিং নিউজঃ

যশোরের বাঘারপাড়া থেকে চাঁদাবাজদের নির্মূল করার অঙ্গীকার অধ্যাপক গোলাম রসুলের

  • Update Time : Friday, January 30, 2026

মোঃওবাইদুল হক স্টাফ রিপোর্টার যশোর।।
আমি এমপি নির্বাচিত হতে পারলে বাঘারপাড়া থেকে চাঁদাবাজদের সম্পূর্ণভাবে নির্মূল করা হবে বলে জানিয়েছেন যশোর-৪ (বাঘারপাড়া ও অভয়নগর) আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যাপক গোলাম রসুল।শুক্রবার বিকেলে বাঘারপাড়া উপজেলার বন্দবিলা ইউনিয়ন জামায়াতে ইসলামী আয়োজিত নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।জেলা জামায়াতের আমির গোলাম রসুল বলেন, যশোরে সবজি কন্যা হিসেবে খ্যাত খাজুরা। কিন্তু সিন্ডিকেটের কারণে এ অঞ্চলের কৃষকরা উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য পাচ্ছেন না।

জামায়াত ক্ষমতায় গেলে ফড়িয়া ব্যবসায়ীদের দৌরাত্ম্য ঠেকানো হবে। পণ্য বিপণন ব্যবস্থা উন্নত এবং প্রান্তিক পর্যায়ে কৃষকের কাছে প্রযুক্তি ও কৃষিভিত্তিক তথ্যসেবা পৌঁছে দেয়া হবে।এ সময় জুলাই শহীদের প্রতি সম্মান দেখানোর জন্য সবাইকে আসন্ন নির্বাচনের গণভোটে ‘হ্যাঁ’ দিতে ও দাঁড়িপাল্লা প্রতিকে ভোট দেওয়ার আহ্বান জানান গোলাম রসুল।এদিন বিকেলে খাজুরা বাজার পশুহাট চত্বরে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন, বন্দবিলা ইউনিয়ন জামায়াতের ভারপ্রাপ্ত আমির নূরুন্নবী ছামদানী।বিশেষ অতিথি ছিলেন, বাঘারপাড়া উপজেলা জামায়াতের আমির অধ্যাপক রফিকুল ইসলাম, সেক্রেটারি আব্দুল জব্বার ও কর্মপরিষদ সদস্য হাফেজ মাওলানা হাফিজুর রহমান।

খাজুরা সাংগঠনিক থানা ছাত্রশিবিরের সভাপতি এবি মুন্তাছিরের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন, উপজেলা এনসিপির সহসমন্বয়ক জিহাদুল ইসলাম। এ সময় অন্যদের মধ্যে বক্তৃতা করেন, উপজেলা খেলাফত মজলিস নেতা মুফতি মইনুদ্দিন, মুফতি মাসুম বিল্লাহ ও এনসিপি নেতা আব্দুল্লাহ আল মামুন। সন্ধ্যার পর জহুরপুর ইউনিয়নের বেতালপাড়া বাজারে জনসভা ও রায়পুর ইউনিয়নের দর্গাহপুর বাজারে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন অধ্যাপক গোলাম রসুল।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd