1. admin@moheshpurnews24.com : admin :
August 14, 2026, 6:13 pm
শিরোনামঃ
নাসিরনগরে সাবেক এনসিপি নেতা আসাদুজ্জামান খোকনের উপর হামলার অভিযোগ কলমাকান্দায় কবরস্থানের নাম পরিবর্তন নিয়ে সংঘর্ষ, বাড়িঘরে ভাঙচুর-লুটপাট সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে ডিবি পুলিশের অভিযানে কাভারভ্যানসহ ২২ লাখ টাকার অবৈধ ভারতীয় জিরা ও ফুচকা উদ্ধার, আটক ২ যশোরের সেকেন্দারপুর মাধ্যমিক বিদ্যালয়ে মানববন্ধন নাসিরনগরে ডাক বাংলাে ও দোলমন্দিরে পর্যটকদের ভীর,যেন মিনি কক্সবাজার রাস্তা নয়, যেন মরণফাঁদ: কিশোরগঞ্জে সড়কের বেহাল দশায় চরম দুর্ভোগ আমতলীতে ছোনাউঠা-নীলগঞ্জের মানুষের পাশে হাওলাদার সমাজ কল্যাণ সংস্থা, কাঠের ব্রিজ নির্মাণে ২০ হাজার টাকা সহায়তা হরিণাকুণ্ডুতে ট্রাকটরের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত পূর্বধলায় পিকআপ ট্রাকের সংঘর্ষে নিহত ৪, আহত ৬ চাঞ্চল্যকর প্রতারণা ও ভুয়া পরিচয়ে বিয়ে: চেক জালিয়াতির মিথ্যা মামলায় মধ্যবিত্ত গৃহবধূর আত্মসমর্পণ
ব্রেকিং নিউজঃ

যশোরের সেকেন্দারপুর মাধ্যমিক বিদ্যালয়ে মানববন্ধন

  • Update Time : Friday, August 14, 2026

মোঃ ওবাইদুল হক স্টাফ রিপোর্টার যশোর।।
যশোরের খাজুরার সেকেন্দারপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও হিন্দুধর্মের শিক্ষককে নিয়ে প্রকাশিত মনগড়া ও বিভ্রান্তিকর সংবাদের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয়ের সামনে যশোর-মাগুরা মহাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন।মানববন্ধন সূত্রে জানা গেছে, নড়াইল থেকে প্রকাশিত দৈনিক বিডি খবরে সেকেন্দারপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক ও হিন্দুধর্মের শিক্ষক সুভাষ শর্মাকে নিয়ে দুটি প্রতিবেদন প্রকাশ করা হয়। এর মধ্যে গত ৯ আগস্ট ‘প্রধান শিক্ষকের নির্দেশে গণিতের ক্লাস নেন হিন্দুধর্মের শিক্ষক’ এবং ১২ আগস্ট ‘সুভাষের কারণে ধীরে ধীরে বের হচ্ছে মালেকের থলের বিড়াল’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, বিদ্যালয়কে ঘিরে প্রকাশিত প্রতিবেদনে যথাযথ যাচাই-বাছাই ছাড়াই বিভিন্ন মনগড়া ও বিভ্রান্তিকর তথ্য তুলে ধরা হয়েছে। এতে দীর্ঘদিন ধরে ভালো ফলাফলের মাধ্যমে উপজেলার অন্যতম সেরা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত সেকেন্দারপুর মাধ্যমিক বিদ্যালয়ের সুনাম ও ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলে তারা দাবি করেন।বক্তারা বলেন, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে নিয়ে সংবাদ প্রকাশের আগে তথ্যের সত্যতা যাচাই করা সাংবাদিকতার অন্যতম দায়িত্ব। কিন্তু প্রকাশিত প্রতিবেদনে সেই দায়িত্ব যথাযথভাবে পালন করা হয়নি বলে তারা অভিযোগ করেন। ভবিষ্যতে কোনো সংবাদ প্রকাশের ক্ষেত্রে সংশ্লিষ্টদের বক্তব্য গ্রহণ এবং তথ্যের সত্যতা যাচাইয়ের আহ্বান জানান তারা।মানববন্ধনে বিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয়দের পক্ষে বক্তব্য দেন, সহকারী শিক্ষক জাহাঙ্গীর হোসেন, ছাত্রদল নেতা বর্ষন হোসেন, বাপ্পি হোসেন, জাকি মোজাহিদ রাফি এবং শিক্ষার্থী মাইশা ইসলামসহ অন্যরা।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd