1. admin@moheshpurnews24.com : admin :
April 27, 2026, 12:17 pm
শিরোনামঃ
রাজশাহীতে মোটর শ্রমিকদের উপর হামলার প্রতিবাদে মানববন্দন নেত্রকোনায় ধনু নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত এক কৃষক নেত্রকোণায় পুলিশের অভিযানে ৩ নারী মাদক ব্যবসায়ী আটক উলশী খাল পুনঃখনন উদ্বোধন ঝিনাইদহে সাংবাদিকের নিঃশর্ত মুক্তি ও ওসির অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ ভোলাহাট উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত সিএমপির চান্দগাঁও থানা পুলিশের অভিযানে চোরাইকৃত নগদ ২৩,৭৩,৫১০/- (তেইশ লক্ষ তিয়াত্তর হাজার পাঁচশত দশ) টাকা উদ্ধারসহ চোর চক্রের মূলহোতা গ্রেফতার ১৫ বছর পর চালু হলো বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জেনারেটর, তেলের অভাবে অনিশ্চয়তা প্রধান তথ্য কর্মকর্তা হলেন নাসিরনগরের কৃতিসন্তান সৈয়দ আবদাল আহমদ টেকনাফে সরকারি ঘর বিক্রির অভিযোগ: খারাংখালীতে চাঞ্চল্য
ব্রেকিং নিউজঃ

রাজশাহীতে মোটর শ্রমিকদের উপর হামলার প্রতিবাদে মানববন্দন

  • Update Time : Monday, April 27, 2026

আবু কাওসার মাখন
রাজশাহী ব্যুরো

রাজশাহী মহানগরীতে মোটর শ্রমিকদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সাধারণ শ্রমিকরা। এ সময় অভিযুক্ত শ্রমিক নেতা রফিকুল ইসলাম পাখির পদত্যাগ ও গ্রেপ্তারের দাবি জানানো হয়। পাশাপাশি শ্রমিক ইউনিয়নের দ্রুত নির্বাচন আয়োজনের দাবিও তোলা হয়।

সোমবার সকালে ভদ্রা মোড়ের স্মৃতি অম্লান চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন রুটে চলাচলকারী বাসের ড্রাইভার, সুপারভাইজার ও হেলপাররা অংশ নেন।
বক্তারা অভিযোগ করে বলেন, আওয়ামী লীগের দোসর হিসেবে পরিচিত ১৭ বছর সুবিধা নিয়ে এখন সে রাজশাহীর কিছু বিএনপির সুবিধাবাদী নেতাদের ম্যানেজ করে। শ্রমিকদের টাকা মেরে সেই টাকা দিয়েই শ্রমিক নেতা রফিকুল ইসলাম পাখির নেতৃত্বে বহিরাগত সন্ত্রাসী ভাড়া করে সাধারণ শ্রমিকদের ওপর গুলি ও বোমা হামলা চালিয়েছে। এতে শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাই তার পদত্যাগ ও গ্রেপ্তারের দাবি জানান মানববন্দনে।

অভিযুক্ত রফিকুল ইসলাম পাখি রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচিত সহ-সভাপতি। জুলাই অভ্যুত্থানের পর ইউনিয়নের সাধারণ সম্পাদক আত্মগোপনে গেলে তিনি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। একই সঙ্গে তিনি মহানগর শ্রমিক দলের আহ্বায়কের দায়িত্বেও রয়েছেন।

শ্রমিক নেতারা বলেন, বর্তমানে ইউনিয়নে কোনো গণতান্ত্রিক পরিবেশ নেই। একটি ‘পকেট কমিটি’ দিয়ে সংগঠন চালানো হচ্ছে। তারা অবিলম্বে এই কমিটি বাতিল করে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করার জোর দাবি জানান। একই সঙ্গে হামলার মূল হোতা হিসেবে রফিকুল ইসলাম পাখিকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার আহ্বান জানান তারা।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন মো. শামীম, মো. স্বপন, মো. নাজমুল ও মো. লিটনসহ স্থানীয় শ্রমিক নেতৃবৃন্দ। এছাড়া বিভিন্ন রুটে চলাচলকারী বাসের চালক, সুপারভাইজার ও হেলপাররা এই কর্মসূচিতে সংহতি প্রকাশ করে উপস্থিত ছিলেন।
কর্মসূচি শেষে শ্রমিকরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন এবং দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম পাখির মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তা বন্ধ পাওয়া গেছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd