1. admin@moheshpurnews24.com : admin :
October 20, 2026, 8:41 am
শিরোনামঃ
টেকনাফে ৪ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৪ মঙ্গলবার একই দিনে চট্টগ্রামে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা ডাঃ শফিকুর রহমান নিরাপত্তা জোরদার ক্ক্সবাজারের উখিয়ায় শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদ্‌যাপন উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে শাড়ি বিতরণ রোহিঙ্গা ক্যাম্পে বিনা অনুমতিতে অবস্থান, যুবকের এক মাসের কারাদণ্ড জাফরাবাদে মাদক বিস্তার নিয়ে উদ্বেগ, নজরদারি ও নিয়মিত অভিযান জোরদারের দাবি পূর্ব-পশ্চিম জাফরাবাদসহ আট এলাকায় মাদক কেনাবেচার অভিযোগ, তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করার আহ্বান নাসিরনগরে ০৬ নং ওয়ার্ডে গণসংযোগে ব্যস্ত তরুন মেম্বার পদপ্রার্থী নূর মোহাম্মদ রাজিব খাঁন, ‎ ‎সুখে দুঃখে মানুষের পাশে থাকার অঙ্গীকার ‎ প্রধানমন্ত্রীর আগমন ঘিরে রাজশাহীতে শেষ মুহূর্তের প্রস্তুতি স্থানীয় সরকার নির্বাচনে ‘একক প্রার্থী’ বাছাইয়ে বিএনপির অভ্যন্তরে শুরু হয়েছে তোড়জোড় নেত্রকোনায় অতিরিক্ত নিয়ন্ত্রণহীন অটোরিকশায় সয়লাব, পৌরসভার হিসাবে,শহরে ৫ হাজার ৬৫৯ যশোরে মাদ্রাসা শিক্ষকদের ২১ দিনব্যাপী ‘হাদিস শরিফ’ প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান মাদ্রাসা শিক্ষকদের দক্ষতা ও পেশাগত মানোন্নয়নে গুরুত্বারোপ
ব্রেকিং নিউজঃ

রাজশাহীতে রেললাইনের জায়গা অবৈধ দখলে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি

  • Update Time : Monday, February 9, 2026

আবু কাওসার মাখন
রাজশাহী ব্যুরো

রাজশাহী মহানগরের রেলগেট থেকে কাশিয়াডাংগা পর্যন্ত রেললাইনের পাশে অবৈধ দখল বাড়তে থাকায় দুর্ঘটনার ঝুঁকি আশঙ্কাজনকভাবে বেড়েছে। রেললাইনের দু’পাশে গড়ে ওঠা দোকানপাট ও স্থাপনার কারণে যানবাহন চালকদের দৃষ্টিসীমা ব্যাহত হচ্ছে, ফলে প্রায়ই দুর্ঘটনা ঘটছে।
বুধবার সকালে রাজশাহীর পাঠার মোড় এলাকায় একটি গ্যাস সিলিন্ডারবাহী গাড়ির সঙ্গে ট্রেনের সংঘর্ষের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের সময় সিলিন্ডারটি বিস্ফোরিত হলে বড় ধরনের প্রাণহানির আশঙ্কা ছিল। তবে অল্পের জন্য বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।
স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক দলের কিছু নেতাকর্মী এবং রেলওয়ের অসাধু কর্মচারীদের যোগসাজশে রেলওয়ের জমি অবৈধভাবে দখল ও বিক্রি হচ্ছে। টাকার বিনিময়ে এসব জায়গা ব্যবহার করতে দেওয়ায় সাধারণ মানুষের জীবন ঝুঁকির মুখে পড়েছে।
স্থানীয়রা জানান, এর আগেও একই এলাকায় একাধিক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটেছে। তারা দ্রুত অবৈধ দখল উচ্ছেদ ও কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে রাজশাহী রেলের জিএম ফরিদ আহমেদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আমরা ইতোমধ্যে কাজ শুরু করেছি। রাজশাহী সিটি এলাকার অবৈধ দোকানপাট খুব শিগগিরই উচ্ছেদ করা হবে।”
তিনি আরও জানান, শহরের ভেতরে অবৈধ দখলের তালিকা তৈরি করে নোটিশ জারি করা হবে এবং রাজশাহীর বাইরের এলাকাগুলোতেও উচ্ছেদ কার্যক্রম চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd