1. admin@moheshpurnews24.com : admin :
July 20, 2026, 1:28 am
শিরোনামঃ
জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত দেবীগঞ্জে লক্ষীরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রবেশপথ বেহাল দশা, কাদা-পানি মাড়িয়ে বিদ্যালয়ে যাচ্ছে কোমলমতি শিক্ষার্থীরা। পটিয়া উপজেলা হাবিলাসদ্বীপ ইউনিয়নে ঢেউটিন ও ক্রীড়া সরঞ্জাম বিতরণ সম্পন্ন জলিলপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মোঃ আব্দুল হাই স্যারের অবসরজনিত বিদায় সংবর্ধনা । গাইবান্ধায সদর উপজেলায় কামারজানীতে অবৈধ বালু উত্তোলন বন্ধে জামায়াতের হুঁশিয়ারি নোয়াখালীর বেগমগঞ্জে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে আবদুর রহমান সুমন নামে উপসহকারী কৃষি কর্মকর্তা নিহত ইজারা নিয়েও তাহিরপুরের ফাজিলপুর ঘাটের সম্পূর্ণ দখল না পাওয়ার অভিযোগ ইজারাদার রেজুয়ানের নাসিরনগরে প্রাছাস কর্তৃক এমপি এম এ হান্নান কে গনসংবর্ধনা প্রদান রাজশাহী বাগমারায় যুবদল নেতার বিরুদ্ধে ডিশ ব্যবসা দখলের অভিযোগ: ভুক্তভোগী নারীর সংবাদ সম্মেলন নেত্রকোনার বারহাট্টায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে প্রাণ নাশের হুমকি, থানায় জিডি
ব্রেকিং নিউজঃ

রাজশাহী বাগমারায় যুবদল নেতার বিরুদ্ধে ডিশ ব্যবসা দখলের অভিযোগ: ভুক্তভোগী নারীর সংবাদ সম্মেলন

  • Update Time : Saturday, July 18, 2026

আবু কাওসার মাখন
রাজশাহী ব্যুরো

রাজশাহীর বাগমারা উপজেলার গোয়ালকান্দি বাজারে যুবদল নেতা আসাদুল ইসলামের বিরুদ্ধে এক অসহায় নারীর বৈধ ডিশ সংযোগ ও কোটি টাকার ব্যবসায়িক লাইন জোরপূর্বক দখল করে নেওয়ার অভিযোগ উঠেছে। একই সাথে ওই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় ছাত্রদল নেতাদের জড়িয়ে ভাঙচুর ও লুটপাটের যে সংবাদ প্রকাশ করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও মূল ঘটনা আড়াল করার অপচেষ্টা বলে দাবি করা হয়েছে।

​১৮ জুলাই (শনিবার) বেলা ২ টায় রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এই অভিযোগ করেন ভুক্তভোগী নারী ও ডিশ ব্যবসায়ী মোসা. ফাইমা খাতুন। সংবাদ সম্মেলনে তাঁর প্রতি সমর্থন ও সংহতি জানিয়েছেন অভিযুক্ত নর্থ বেঙ্গল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি পারভেজ রানা, গোয়ালকান্দি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শাহীন আলম এবং হামিরকুৎসা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সুমন।

​সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠকালে মৃত মোহাম্মদ আলী খামারুর কন্যা ফাইমা খাতুন কান্নায় ভেঙে পড়েন। তিনি জানান, ২০১০ সাল থেকে তাঁর স্বামী শাহ মো. শরিফুল ইসলাম রাজু বাগমারা উপজেলার হামিরকুৎসা, গোয়ালকান্দি, পলাশী, চন্দ্রপুর, উদপাড়া, ডাংগাপাড়া ও রায়পুরসহ বিভিন্ন এলাকায় কোটি কোটি টাকার মেশিন ও তার কিনে ডিশ ব্যবসা গড়ে তোলেন। সরকারি সমস্ত লাইসেন্স ও নিয়মিত ট্যাক্স-খাজনা দিয়ে তারা ব্যবসা পরিচালনা করে আসছিলেন।
​কিন্তু ২০২১ সালে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের আমলে যুবলীগ নেতা ইমন তাদের সাজানো লাইনে হামলা চালিয়ে মেশিন ও তার কেড়ে নেয় এবং ফাইমা খাতুন ও তাঁর সন্তানদের প্রচণ্ড মারধর করে। এই ঘটনার পর তীব্র মানসিক আঘাতে তাঁর স্বামী মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। এরপর সন্তানদের রিযিকের তাগিদে ফাইমা খাতুন একাই এই ব্যবসার হাল ধরেন এবং দীর্ঘদিন লড়াই করে কিছু এলাকা উদ্ধার করেন।

​ফাইমা খাতুন অভিযোগ করেন, ২০২৪ সালের ৫ আগস্ট ফ্যাসিষ্ট সরকারের পতনের পর গোয়ালকান্দি এলাকার যুবদল নেতা আসাদুল ইসলাম নতুন করে ডিশ লাইন ও ব্যবসাটি জোরপূর্বক দখল করে নেন। ব্যবসা ফেরত পাওয়ার জন্য তিনি স্থানীয় বাগমারা থানা পুলিশ, সেনাবাহিনী, ইউএনও, এসপি এবং কর্তৃপক্ষ বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন। এমনকি বাগমারা বিএনপি ও অঙ্গসংগঠনের শীর্ষ নেতাদের দ্বারস্থ হলেও আসাদুল কারও কথা তোয়াক্কা করেনি।।

এই বিষয় নিয়ে আসাদুল ইসলাম এর সাথে ফোনে যোগাযোগ করা চেষ্টা করে তার বক্তব্য পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd