সুলতান আহমদ টেকনাফ প্রতিনিধি:
টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের অন্তর্গত লেদা মোচনী ট্রাক চালক শ্রমিক বহুমুখী সমবায় সমিতি লিমিটেড-এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচন-২০২৬ উপলক্ষে আনুষ্ঠানিকভাবে নির্বাচন বিজ্ঞপ্তি ও তফসিল ঘোষণা করা হয়েছে।
এতদ্বারা সমিতির সকল সম্মানিত সদস্যদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, নির্বাচন কমিটির ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ইংরেজি তারিখে অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত মোতাবেক এবং সমবায় সমিতির বিধিমালা ২০০৪ (সংশোধিত ২০২০) এর ২৭ নং বিধি অনুযায়ী আগামী ৩১ মার্চ ২০২৬ ইংরেজি তারিখে ব্যবস্থাপনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে।
এই নির্বাচনে মোট ০৯টি পদে প্রতিনিধি নির্বাচন করা হবে। পদগুলো হলো—
০১ জন সভাপতি
০১ জন সহ-সভাপতি
০১ জন সম্পাদক
০৬ জন ব্যবস্থাপনা কমিটির নির্বাহী সদস্য
নির্বাচন পরিচালনার লক্ষ্যে ঘোষিত তফসিল অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়নপত্র সংগ্রহ, দাখিল, যাচাই-বাছাই ও প্রত্যাহার কার্যক্রম সম্পন্ন করা হবে। তফসিল ও নির্বাচনী কার্যক্রম সংক্রান্ত বিস্তারিত তথ্য সমিতির নোটিশ বোর্ডে প্রকাশ করা হয়েছে।
নির্বাচন কমিটি আশা প্রকাশ করেছে, সকল সদস্য সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন করতে সহযোগিতা করবেন