1. admin@moheshpurnews24.com : admin :
April 23, 2026, 2:47 pm
শিরোনামঃ
গাইবান্ধায় পারিবারিক সহিংসতা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিরলক্ষ্যে কুঠি পাড়ায় মহিলা পরিষদের সভা ​স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে ২০ শিক্ষার্থী অসুস্থ সরবরাহকারী প্রতিষ্ঠান ‘গাক’-কে জরিমানা চাঁপাইনবাবগঞ্জে স্কুলের খাবার খেয়ে ২০ শিক্ষার্থী অসুস্থ নেপথ্যে নিম্নমানের খাবারের অভিযোগ রাজশাহীতে তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন চাঁপাইনবাবগঞ্জে শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির বড় সাফল্য বিপুল পরিমাণ ভারতীয় মোবাইল ফোন জব্দ মরার উপর খারার ঘা, নেত্রকোনার হাওরের ফসল রক্ষা বাঁধেই এখন কৃষকের ফসলের গলার কাঁটা সাবরাংয়ে সাবেক ছাত্রলীগ নেতাকে ঘিরে নানা অভিযোগ, তদন্তের দাবি স্থানীয়দের কিশোরগঞ্জে ভোরের অভিযানে দস্যুতার প্রস্তুতিকালে যুবক গ্রেফতার, উদ্ধার দুইটি চাকু — পলাতক দুই সহযোগীর খোঁজে অভিযান রাজশাহীতে তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন
ব্রেকিং নিউজঃ

শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের তিন শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

  • Update Time : Tuesday, February 17, 2026

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের দুইজন সহকারী অধ্যাপক ও একজন প্রদর্শককে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। ১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল ১০টায় কলেজের আয়োজনে শিক্ষক-শিক্ষিকা মিলনায়তনে এ বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মোহাঃ তরিকুল আলম সিদ্দিকি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের গভর্নিং বডির সভাপতি ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক মোঃ লতিফুর রহমান। বিদায় সংবর্ধনা পাওয়া শিক্ষকরা হলেন— ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক মোছাঃ মাছুমা হক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোহাঃ দুরুল হুদা এবং পদার্থবিজ্ঞান বিভাগের প্রদর্শক মোঃ আখতারুজ্জামান।

অনুষ্ঠানে বক্তারা বিদায়ী শিক্ষকদের দীর্ঘ কর্মজীবনের বিভিন্ন স্মৃতিচারণ করেন এবং শিক্ষা ক্ষেত্রে তাঁদের অবদানের কথা কৃতজ্ঞতার সঙ্গে তুলে ধরেন। কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে বিদায়ী শিক্ষকদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পাশাপাশি তাঁদের প্রভিডেন্ট ফান্ডে জমানো টাকার চারগুণ এককালীন অর্থ প্রদান করা হয়। বক্তারা তাঁদের অবসরজীবন সুস্থ, সুন্দর ও শান্তিময় হোক—এ কামনা ও দোয়া করেন। আবেগঘন পরিবেশে সহকর্মী ও শিক্ষার্থীরা বিদায়ী শিক্ষকদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd