1. admin@moheshpurnews24.com : admin :
August 19, 2026, 4:09 pm
শিরোনামঃ
দেশের জন্য ঐক্যবদ্ধ যুব সমাজ গড়ে তোলার বিকল্প নেই: যুব ফুটবল টুর্নামেন্ট এ প্রধান অতিথি আব্দুল হাই। সুনামগঞ্জের তাহিরপুরে ১০০ পিস ইয়াবাসহ আব্দুস সাত্তার নামে এক মাদক কারবারি আটক চাঁপাইনবাবগঞ্জে অনলাইন জুয়ার নীরব মহামারী প্রতিরোধে আলোচনা সভা শিবগঞ্জে পুলিশের অভিযানে স্কাফ সিরাপসহ গ্রেপ্তার ২ স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে স্বেচ্ছায় রক্তদান চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা চাঁপাইনবাবগঞ্জে অগ্রণী সেচ প্রকল্পের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত ঝালকাঠি রেড ক্রিসেন্টের নবগঠিত এডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত দোয়ারাবাজারের ৭ নং লক্ষ্মীপুর ইউনিয়ন বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের ও সাধারণ জনগণের সমর্থন প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী মোঃ ফরাস উদ্দিন ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ৬৩ প্যাকেট ভারতীয় কীটনাশক জব্দ
ব্রেকিং নিউজঃ

শিবগঞ্জে পুলিশের অভিযানে স্কাফ সিরাপসহ গ্রেপ্তার ২

  • Update Time : Wednesday, August 19, 2026

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ২০ বোতল অবৈধ কোডিন ফসফেট মিশ্রিত মাদকদ্রব্য স্কাফ সিরাপসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের শিবনগর পোড়াগঞ্জ গ্রামের শিবনগর পোড়াগঞ্জ গোরস্থানের পাশে একটি পাকা সড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন—নওগাঁ সদর উপজেলার তিলকপুর ইউনিয়নের টেপাগাড়ি গ্রামের মৃত আবু হাসানের ছেলে মো. আরাফাত হোসেন (২৫) এবং একই উপজেলার কাদোয়া দেবীপুর গ্রামের মো. মুকুলের ছেলে মো. ফরহাদ (২১)।
পুলিশ জানায়, শিবগঞ্জ থানার এসআই (নিরস্ত্র) সৌরভ কুমার দত্ত সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করেন। এ সময় ওই দুই যুবককে গ্রেপ্তার করে তাদের হেফাজত থেকে ২০ বোতল অবৈধ কোডিন ফসফেট মিশ্রিত স্কাফ সিরাপ উদ্ধার করা হয়। শিবগঞ্জ থানার ইনচার্জ মো. মতিউর রহমান জানান, মাদকের ভয়াল থাবা থেকে যুবসমাজসহ সর্বস্তরের মানুষকে রক্ষা করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
তিনি মাদকবিরোধী কার্যক্রম জোরদারে পুলিশকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য সকলের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, সঠিক তথ্য প্রদানকারীর পরিচয় গোপন রাখা হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd