1. admin@moheshpurnews24.com : admin :
September 27, 2026, 10:11 pm
শিরোনামঃ
ফরিদপুরে কালীবাড়ি মন্দিরের কালীমূর্তি চুরির ঘটনায়, গ্রেপ্তার ৪ চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় নতুন ৩৬ ডেঙ্গু রোগী, হাসপাতালে ভর্তি ৯৮ পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জে শ্রমিক দলের সমাবেশ ও মিছিল টেকনাফে বিজিবির অভিযানে অস্ত্র-গুলিসহ তিন রোহিঙ্গা আটক মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায় বন্ধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন শিবগঞ্জে শিশু নাফিস অপহরণের ঘটনায় মানববন্ধন পূর্বধলা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সালমান রহমান পল্লব বহিষ্কার ফেনীতে বিজিবির অভিযানে ১৪ কেজি ভারতীয় গাঁজা জব্দ নাসিরনগরে বহুল প্রতীক্ষিত ফোর লেন সড়কের কাজের উদ্বোধন
ব্রেকিং নিউজঃ

শিবগঞ্জে শিশু নাফিস অপহরণের ঘটনায় মানববন্ধন

  • Update Time : Sunday, September 27, 2026

সানাউল্লাহ সুমন
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ১১ মাস বয়সী শিশু নাফিসকে অপহরণ করে পাচারের চেষ্টার ঘটনায় কথিত মূলহোতা আবুল কালাম আজাদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।

রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের হাজারবিঘী গ্রামে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রায় ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তব্য দেন অপহরণের শিকার শিশু নাফিসের বাবা রুবেল আলী, ওয়াসিম আলী, হাবিবুর রহমান, মো. আবুল কাশেম, মোছা. মরিয়ম বেগম ও মোছা. তোহিদা বেগমসহ স্থানীয়রা।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, আবুল কালাম আজাদ আওয়ামী লীগ সরকারের আমলে প্রভাবশালী হয়ে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। তাদের দাবি, ২০১৭ সালে শাহবাজপুর ইউনিয়নের পারদিলালপুর গ্রামের একই পরিবারের দুই ভাই মিজানুর রহমান ও রেজাউল করিমকে পরিকল্পিতভাবে অপহরণের পর ‘ঈগল হান্ট’ নামে অভিযানে হত্যা করা হয়েছিল। ওই ঘটনার সঙ্গেও আবুল কালাম আজাদের সম্পৃক্ততা ছিল বলে তারা অভিযোগ করেন।

বক্তারা আরও অভিযোগ করেন, এরই ধারাবাহিকতায় শিশু নাফিসকে পাচারের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে অপহরণ করা হয়। তবে প্রশাসনের তৎপরতায় শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়েছে।

তারা বলেন, শিশু অপহরণের ঘটনায় ইতোমধ্যে দুইজনকে গ্রেপ্তার করা হলেও কথিত মূলহোতা আবুল কালাম আজাদ এখনো গ্রেপ্তার হননি। তাকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

মানববন্ধনে বক্তারা আরও অভিযোগ করেন, আবুল কালাম আজাদ বর্তমানে নিজেকে সাংবাদিক হিসেবে পরিচয় দিচ্ছেন। তার সাংবাদিকতার পরিচয় নিয়েও প্রশ্ন তোলেন তারা। এ বিষয়ে যথাযথ তদন্তের দাবি জানান বক্তারা।

শিশু নাফিস অপহরণের ঘটনায় জড়িত প্রত্যেককে দ্রুত আইনের আওতায় এনে তদন্তসাপেক্ষে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd