1. admin@moheshpurnews24.com : admin :
October 27, 2026, 8:01 am
শিরোনামঃ
চাঁপাইনবাবগঞ্জে মানিক- কথিত সাংবাদিক এসএম রুবেরসহ গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন নেত্রকোনায় আপত্তি উপেক্ষা করে বসতভিটায় বিদ্যুতের খুঁটি, দুর্ঘটনার শঙ্কায় পরিবার শিবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযান প্রায় ৪০ লাখ টাকার ভারতীয় মোবাইল ও চোরাচালান সামগ্রী জব্দ সীমান্তে ৩৫ তরুণকে মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ দিচ্ছে ৫৩ বিজিবি গোবিন্দগঞ্জে মাদ্রাসা শিক্ষার্থীর মাকে অশ্লীল ভিডিও এর ভয় দেখিয়ে ব্ল্যাকমেইল করে টাকা নেওয়ায় শিক্ষক আটক গাইবান্ধায় তিন দিন ব্যাপী জেলা ইজতেমা অনুষ্ঠিত হতে যাচ্ছে নভেম্বরে পড়বে হালকা শীত চাঁপাইনবাবগঞ্জে ছাত্রশিবিরের উদ্যোগে নবীনবরণ ও একাডেমিক ফেস্ট’২৬ অনুষ্ঠিত গৌরীপুরে বিএনপি’র কর্মী সম্মেলনে প্রধান অতিথি প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসেইন চট্টগ্রাম অঞ্চলের ‘গাইডিং সম্প্রসারণ সম্মেলন’ ২০২৬’ সম্পন্ন
ব্রেকিং নিউজঃ

শিবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযান প্রায় ৪০ লাখ টাকার ভারতীয় মোবাইল ও চোরাচালান সামগ্রী জব্দ

  • Update Time : Monday, October 26, 2026

মাহিদুল ইসলাম ফরহাদ
​চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মোবাইল ফোন, বিড়ির পাতা, মসলা এবং চোরাচালানে ব্যবহৃত যানবাহন জব্দ করা হয়েছে। জব্দকৃত এসব মালামালের আনুমানিক বাজারমূল্য ৪০ লাখ ৩৮ হাজার ৭০০ টাকা।​আজ ২৬ অক্টোবর ২০২৬ তারিখ সকালে শিবগঞ্জ উপজেলার সীমান্ত এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।
​
৫৩ বিজিবি সূত্রে জানা যায়, ২৬ অক্টোবর ২০২৬ তারিখ সকাল ৭টা ১০ মিনিটে মনোহরপুর বিওপি’র একটি বিশেষ টহল দল
চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের মনোহরপুর গ্রামে অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ১৪৩টি বিভিন্ন প্রকার ভারতীয় স্মার্টফোন ও ১টি মোটরসাইকেল জব্দ করা হয়।​এর কিছুক্ষণ পর, সকাল ৯টা ৫০ মিনিটে একই বিওপি’র নিয়মিত টহল দল দুর্লভপুর ইউনিয়নের বালুটুঙ্গী গ্রামে অপর একটি অভিযান পরিচালনা করে। ওই অভিযানে ১২০ কেজি ভারতীয় বিড়ির পাতা, ৩৩ কেজি বিড়ির মসলা এবং ১টি বাইসাইকেল জব্দ করা হয়।অভিযানে জব্দকৃত মোবাইল ফোন, মোটরসাইকেল, বিড়ির পাতা, মসলা ও বাইসাইকেল নিয়ম অনুযায়ী চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করা হয়েছে।
​
ঘটনার সত্যতা নিশ্চিত করে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি বলেন, “ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা, পুশইন প্রতিরোধ, মাদক এবং যেকোনো ধরনের অবৈধ চোরাচালান রোধে ৫৩ বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে এবং নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd